এক্সপ্লোর

Mamata Banerjee: '২৯ জন মারা গেছে, ১৮ জন তৃণমূল কর্মী, কে খুন করল?' ভোট সন্ত্রাস নিয়ে প্রশ্ন মমতার

Mamata Banerjee: এদিন ধর্মতলায় একুশে জুলাইয়ে সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ভোট সন্ত্রাসে মৃত্যুর প্রসঙ্গের কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা: ভোট সন্ত্রাসে মৃত্যু নিয়ে ২১-এর মঞ্চ থেকে প্রশ্ন ছুড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মনোনয়ন পর্ব থেকে এখনও পর্যন্ত মৃত্যু সংখ্যা নিয়ে বিরোধীদের আক্রমণ মুখ্যমন্ত্রীর। "এখনও পর্যন্ত ২৯ জন মারা গেছে, ১৮ জন তৃণমূল কংগ্রেস কর্মী- কে খুন করল?'' প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের। 

ভোট হিংসায় মৃত্যু: মনোনয়ন থেকে নির্বাচন পেরিয়ে ভোট গণনা। পঞ্চায়েত ভোট (Panchayat Poll 2023) ঘোষণার পর থেকে, কোনও পর্বই হিংসা ছাড়া মিটল না। কোথাও উদ্যত আগ্নেয়াস্ত্র হাতে দুষ্কৃতীদের দাপাদাপি করতে দেখা গেছে। কোথাও মুহুর্মুহু বোমাবাজি হয়েছে। রক্ত ঝরেছে। মৃত্যু হয়েছে। সেই ট্রেন্ড বজায় রেখে ভোট গণনার দিন সকাল থেকেও দিকে দিকে ফের অশান্তির ঘটনা ঘটে। রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক গণনা কেন্দ্রের বাইরে উত্তেজনা ছড়ায়। বিরোধী এজেন্টদের গণনা কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগও ওঠে। আর এবার ভোট হিংসা পর্বে মৃত্যু নিয়ে বিরোধীদের তোপ দাগলেন মুখ্যমন্ত্রী।    

ভোট সন্ত্রাসে মৃত্যু নিয়ে কী বললেন মমতা বন্দ্য়োপাধ্যায়? 

এদিন ধর্মতলায় একুশে জুলাইয়ে সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ভোট সন্ত্রাসে মৃত্যুর প্রসঙ্গের কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। একযোগে বিরোধীদের আক্রমণ করলেন তৃণমূল নেত্রী। এদিন তিনি বলেন, "কারা খুনটা করল? তৃণমূল কংগ্রেস তৃণমূল  কংগ্রেসকে খুন করল? বিজেপির বন্ধুরা হিসেবটা মানুষকে দিন। ৭১ হাজার বুথে ভোট হল, ৩টে জায়গায় গোলমাল হল। একটা ভাঙড়। ভাঙরে অশান্তি হাঙরদের। ডোমকল, ইসলামপুর বা চাপড়ার ওদিকে গন্ডগোল করেছিল। কোচবিহারে মারা গিয়েছে একজন। আর তৃণমূলের ১৮ জন, সিপিএমের ৩ জন, বিজেপির ৩ জন খুন হয়েছে। আমরা প্রত্যেক পরিবারকে ২ লক্ষ টাকা এবং হোমগার্ডের চাকরি দিচ্ছি। আমার সিপিএম, কংগ্রেস, বিজেপি করি না। আমরা মৃত্যুকে স্বাগত জানাই না। বিজেপির প্ল্যান তৈরি করে সাজিয়ে দিয়ে, ভুয়ো ভিডিও তৈরি করে বাংলাকে অসম্মান করার চক্রান্ত করেছে। প্রধানমন্ত্রী মণিপুর নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বাংলার প্রসঙ্গ রাখা নিয়ে এটা প্রমাণিত।''                                        

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: Nail Care Tips: ভঙ্গুর নখের সমস্যা দূর করতে ভরসা থাকুক 'ন্যাচারাল অয়েলস'-এ, কোন কোন তেল দিয়ে নখে মালিশ করতে পারেন?

সেরা শিরোনাম

Birbhum Encounter: অপরাধ ঘটলেই 'ইনস্ট্যান্ট জাস্টিস'-এর প্রতি আকর্ষণ বাড়ছে মানুষের ? কিন্তু কেন? কী বলছেন বিশেষজ্ঞরা ?
অপরাধ ঘটলেই 'ইনস্ট্যান্ট জাস্টিস'-এর প্রতি আকর্ষণ বাড়ছে মানুষের ? কিন্তু কেন? কী বলছেন বিশেষজ্ঞরা ?
WB Weather: শক্তি বাড়াচ্ছে 'ঘূর্ণিঝড়' ! এই দিন থেকে তুমুল বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে, বিপদে কোন কোন জেলা ? জানাল IMD
শক্তি বাড়াচ্ছে 'ঘূর্ণিঝড়' ! এই দিন থেকে তুমুল বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে, বিপদে কোন কোন জেলা ? জানাল IMD
Santiniketan Encounter: ৬ মাসে ৫ বার, সবক্ষেত্রেই আত্মরক্ষার্থে গুলি ? পাঁচটি ঘটনার এনকাউন্টার নিয়ে কী দাবি পুলিশের ?
৬ মাসে ৫ বার, সবক্ষেত্রেই আত্মরক্ষার্থে গুলি ? পাঁচটি ঘটনার এনকাউন্টার নিয়ে কী দাবি পুলিশের ?
West Bengal News LIVE: পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা
পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা

ভিডিও

Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget