এক্সপ্লোর

Mamata Banerjee: রেড রোডে ইদের নমাজে মমতা, CAA নিয়ে হুঁশিয়ারি

Mamata at Eid Namaz:রেড রোডে উপস্থিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

কলকাতা: রমজান মাসের শেষে আজ খুশির ইদ। কলকাতায় রেড রোডে ইদের নমাজে উপস্থিত মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডে উপস্থিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।  

ইদের নমাজের অনুষ্ঠানের মঞ্চ থেকে কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে সুর চড়িয়েছেন মমতা। পাশাপাশি সিএএ-এনআরসি নিয়েও তোপ দেগেছেন তিনি। মমতা বলেন, 'সবাইকে ইডি-সিবিআই দিয়ে গ্রেফতার করছে। তার থেকে ভাল একটা আলাদা জেল তৈরি করুন। বেছে বেছে মুসলিম নেতাদের ফোন করে বলছে, কী চাই? অভিন্ন দেওয়ানি বিধি আনছে, আমরা মানব না। সিএএ-এনআরসি করতে দেব না।' বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রীকেও নিশানা করেছেন তিনি। মমতা বলেন, 'ভোট দিয়ে প্রধানমন্ত্রী নির্বাচন করেছি, এখন নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলছে। মাছের মাথা হল সিএএ, আর লেজ হল এনআরসি। দিল্লিতে ভোটের পরে ইন্ডিয়া জোট কী হবে বুঝে নেব। কিন্তু বাংলায় সিপিএম-কংগ্রেসকে একটি ভোটও দেবেন না।'               

মঞ্চটা পবিত্র ইদের। প্রতিবারের মতো এবারও রেড রোডে ইদের শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু সেই মঞ্চে দাঁড়িয়েই, তৃণমূল ছাড়া কাউকে ভোট না দেওয়ার আহ্বান জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, 'আমি এখনও বলি তৃণমূল কংগ্রেসের সাথে, যদিও এখানে বলা উচিত নয়, কিন্তু ভোটের সময় মনে রাখবেন, লড়াই আমাদের সঙ্গে বিজেপির। দিল্লিতে INDIA জোট কী করবে, আমরাও দেখে নেব।'           

রাজ্যের প্রায় ৩০ শতাংশ সংখ্য়ালঘু ভোট বাংলার যে কোনও নির্বাচনে বড়ফ্য়াক্টর। ২০১৯-এর লোকসভা নির্বাচনের নিরিখে, ১২৫টি সংখ্যালঘু অধ্যুষিত বিধানসভা কেন্দ্রের মধ্যে, তৃণমূল ৯৩ কেন্দ্রেই এগিয়ে ছিল। ১২টি সংখ্যালঘু প্রধান লোকসভা কেন্দ্রের মধ্যে তৃণমূল ৭টি তে, কংগ্রেস ২টি এবং বিজেপি ১টিতে জয়ী হয়েছে।

এদিন X -হ্যান্ডেল সবাইকে ইদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। সকলের জীবনে যাতে সুখ, শান্তি, সমৃদ্ধি আসে সেই প্রার্থনা করেছেন তিনি।

 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: সাতসকালেই হাতে টাকা কাদের? মিলবে ভাল খবর? কেমন যাবে আজ?

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
Bankura CJP Protester Father Death: বাঁকুড়ায় CJP সমর্থকের বাবার মৃত্যু, নিহতের বাড়িতে গেলেন নৌশাদ সিদ্দিকি, কী বললেন ISF বিধায়ক
বাঁকুড়ায় CJP সমর্থকের বাবার মৃত্যু, নিহতের বাড়িতে গেলেন নৌশাদ সিদ্দিকি, কী বললেন ISF বিধায়ক
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Annapurna Yojana: অনুপযুক্ত কেউ অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাচ্ছেন, কীভাবে অভিযোগ জানাবেন?
অনুপযুক্ত কেউ অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাচ্ছেন, কীভাবে অভিযোগ জানাবেন?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget