এক্সপ্লোর

Mamata Banerjee: 'যা করেছি জানিয়ে করেছি', বিজেপি নিয়ে কী বললেন মমতা?

TMC:সিপিএম-কংগ্রেসের তোলা আঁতাঁতের অভিযোগ নিয়ে মুখ খুলেছেন তৃণমূলনেত্রী

আশাবুল হোসেন, কৃষ্ণেন্দু অধিকারী ও উজ্জ্বল মুখোপাধ্যায়: কোনওদিন ডাইরেক্ট বিজেপি আমরা কেউ করিনি। সিপিএম-কংগ্রেসের তোলা আঁতাঁতের অভিযোগ নিয়ে এভাবেই মুখ খুললেন তৃণমূলনেত্রী। পাল্টা, সিপিএম-কংগ্রেস, তৃণমূল এবং বিজেপির সেটিংয়ের অভিযোগে সরব হয়েছে।

দুর্নীতির অভিযোগে লাগাতার সরব বিরোধীরা। কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার হয়ে জেলে রয়েছেন পার্থ চট্টোপাধ্য়ায়, অনুব্রত মণ্ডলের মতো নেতারা। এই পরিস্থিতিতে পঞ্চায়েত ভোটের আগে, নজরুল মঞ্চে তৃণমূলের কর্মসূচি হয়েছে। এই অনুষ্ঠানে সবার নজর ছিল বিজেপির বিরুদ্ধে মমতা বন্দ্য়োপাধ্য়ায় কী আক্রমণ শানান, সেদিকে। কিন্তু, গোটা অনুষ্ঠানে বিজেপির বিরুদ্ধে সেভাবে সুরই চড়ালেন না তৃণমূলনেত্রী। উল্টে একশো দিনের কাজের বকেয়া টাকা নিয়ে প্রশ্নের মুখেও, প্রধানমন্ত্রীর মাতৃবিয়োগের কথা বলে আক্রমণের রাস্তায় হাঁটলেন না তিনি। 
 
সাংবাদিক প্রশ্ন করেন, 'দিদি নতুন বছর পড়ে গেল। আপনি বারবার বলেছেন, ১০০ দিনের কাজ নিয়ে, আমি দলীয়ভাবে বলব,  যেহেতু আপনারা বিভিন্নরকম সামাজিক প্রকল্প নিয়ে করছেন, গ্রামে আপনাদের লোকজন যাবেন, মানুষের পরিষেবা দেবেন, সেন্ট্রাল যেটা ১০০ দিনের টাকা, সেই টাকা এখনও পর্যন্ত আসেনি, ২০২২ শেষ হয়ে গেল। ২৩ পড়ে গেল।  আপনারা দলীয়ভাবে এইটার বিরুদ্ধে কি কোনও রকম কিছু পদক্ষেপ করবেন? এবং অফিশিয়ালি কিছু, আবার লেটার পাঠাবেন প্রাইম মিনিস্টারকে বা সেন্ট্রালকে?' তার উত্তরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, 'প্রাইম মিনিস্টারকে অলরেডি আমি ৩ বার মিট করেছি আগে। এখন ওনার মা মারা গেছে, শোক সপ্তাহ চলছে। সুতরাং এই নিয়ে আমি এখনই কোনও কমেন্টসে যাব না। আমি সেদিনকে যেটা মিটিং ছিল, ১০ জন মিনিস্টার ছিল, নমামি গঙ্গে প্রোগ্রামে সেখানেও আমি ওদের রিকুয়েস্ট করেছি। এবং আমরা ৬ হাজার কোটি টাকা ১০০দিনের কাজে, যারা কাজ করেছে, ডিউ আছে।'

সম্প্রতি, পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠকের পর, নবান্নে মুখ্য়মন্ত্রীর ঘরে গেছিলেন অমিত শাহ। এই প্রেক্ষাপটে ফের একবার আঁতাঁত-অস্ত্রে শান দিয়েছে বিরোধীরা।

বিরোধীদের তোপ:
প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, 'দিদি চান না বিরোধী জোট। দিদি হলেন মোদির ঘোড়া। তাই দিদি মোদির বিরুদ্ধে কিছু বলেন না, মোদিও কিছু বলেন না।' একই সুরে আক্রমণ শানিয়েছেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী।

মুখ্যমন্ত্রীর তোপ:
মুখ্য়মন্ত্রী এদিন বিরোধীদের মধ্য়েই আঁতাঁতের অভিযোগ তুলেছেন। তিনি বলেন, 'কোনওদিন ডাইরেক্ট বিজেপি আমরা কেউ কোনও দিন করিনি। কংগ্রেস আর সিপিএম, আমরা বলতাম তরমুজ। ভিতরে লাল, বাইরে সবুজ। এই বলে আমরা, কংগ্রেস হচ্ছে সিপিএমের বি টিম, একথা বলতাম। এখন যেমন বিজেপি হয়ে গেছে। এখানেও কংগ্রেসের বি টিম এবং সিপিএমেরও সি টিম।'

আরও পড়ুন: কংগ্রেসের মিছিলে বাদশা-শ্রীলেখা, হাজির কুণাল সরকারও

 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
Earthquake : ফের ভূমিকম্প ! ভোরের আলো ফোটার আগেই কাঁপল মাটি, আরও বড় ধাক্কার আশঙ্কা ?
ফের ভূমিকম্প ! ভোরের আলো ফোটার আগেই কাঁপল মাটি, আরও বড় ধাক্কার আশঙ্কা ?
ফের নিম্নচাপের আশঙ্কা ? আবহাওয়া দফতর থেকে বড় আপডেট
ফের নিম্নচাপের আশঙ্কা ? আবহাওয়া দফতর থেকে বড় আপডেট
CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget