এক্সপ্লোর

Mamata Banerjee: ভোট এলেই এনআরসি ঢোকে মাথায়, বাংলা ভাগের চেষ্টা বিজেপি-র, নদিয়ায় বললেন মমতা

Nadia News: গুজরাতের নাগরিকত্ব প্রসঙ্গ উঠে এসেছে বাংলার রাজনীতিতেও। তা নিয়ে মুখ খুললেন বাংলার মুখ্যমন্ত্রী।

কৃষ্ণনগর: গুজরাতের নাগরিকত্ব (Gujarat Citizenship Row) প্রসঙ্গ উঠে এসেছে বাংলার রাজনীতিতেও। তা নিয়ে এ বার মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। নির্বাচন এলেই বিজেপি-র (BJP) মাথায় জাতীয় নাগরিক পঞ্জি চাপে বলে মন্তব্য করলেন তিনি (TMC)। মমতার কথায়, "বিজেপি কী এমন করল, যে মিথ্য়া কথা বলে লোকসভার সিট নিল! বিধানসভার সিট নিল! কাজ কিছু করেছে! একটাও করেছে! নির্বাচন এলেই তখন মনে পড়ে ক্যাঁ ক্যাঁ ক্যাঁ। মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করে। নির্বাচন এলেই মাথায় ঢোকে এনআরসি। নির্বাচন এলেই মতুয়াদের নিয়ে রাজনীতি করে।  রাজবংশীদের নিয়ে বাংলা ভাগ করার চেষ্টা করে। পাহাড়িদের নিয়ে বাংলা ভাগের চেষ্টা করে, তারা কিন্তু চায় না। সবাই এক নয়। "

নাগরিকত্ব ইস্যুতে বিজেপি-কে আক্রমণ মমতার

মমতা আরও বলেন, "আমি পরিষ্কার বলছি আপনাদের। নদিয়ায় রানাঘাটের সাংসদ কিছু করেছেন আপনাদের জন্য! তাহলে ভোট দিলেন কেন? বিধায়করা কিছু করেছেন! তাহলে ভোটটা দিলেন কেন? নদিয়ার মানুষ ভাল, শান্তিপূর্ণ মানুষ। নবদ্বীপ, কৃষ্ণনগর, শান্তিপুরের ধর্মপ্রাণ, উদ্বাস্তু মানুষরা শান্তিপ্রিয়। তাঁদের বিভ্রান্ত করছে। এখন গুজরাতে নির্বাচন। বলছে বাংলাতেও ক্যা করবে। ক্যা মানে কী! নাগরিকত্ব। মতুয়া ভাইবোনেরা বুকে হাত দিয়ে বলুন, চাকরি করেন! দোকান আছে! ছেলেমেয়েরা স্কুলে যায়, লক্ষ্মীর ভাণ্ডার পান, স্বাস্থ্যসাথী পান! সবই যদি থাকে, তার মানে আপনার অধিকার! সম্পত্তি, শিক্ষার অধিকার, লক্ষ্মীর ভাণ্ডার মা-বোনেদের অধিকার। সরকার স্বাস্থ্য পরিষেবার অধিকার দিয়েছে। নাগরিক না হলে কী করে পেতেন!"

আরও পড়ুন: Mamata Banerjee: শীত পড়লে ডেঙ্গি কমে যাবে: মমতা বন্দ্যোপাধ্যায়

মমতার কথায়, "বিজেপি কিছু লোককে এদিক ওদিক থেকে ডেকে আনতে চায়। তারা বাংলার লোকই নেই। তাদের বাংলায় অনুপ্রবেশ করানোর জন্য, তাদের নাগরিকত্ব দিয়ে, আপনাদের অধিকার ছোট করবে। মতুয়া, রাজবংশী, উদ্বাস্তু, তফসিলি, আদিবাসী, সংখ্যালঘুরা এখানকার নাগরিক। আমরা সবাই নাগরিক। আপনারা নাগরিক না হলে আমিও নাগরিক নই।"

বাংলা ভাগের চেষ্টা বিজেপি-র, দাবি মমতার

মমতা আরও বলেন, "আপনারা ভোট দিয়ে সাংসদ নির্বাচন করেন, বিধায়ক নির্বাচন করেন, পঞ্চায়েত নির্বাচন করেন, জেলা পরিষদ নির্বাচন করেন, পৌরসভা নির্বাচন করেন। আপনাদের ভোটেই জিতে প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। আপনারা নাগরিক না হলে তাহলে উনি প্রধানমন্ত্রী হলেন কী করে! আপনাদের ভোটাধিকার না থাকলে আমিই বা জিতলাম কী করে! এখনও বলছি মতুয়া ভাইবোনেদের। আপনারা এখানকার নাগরিক। পুরোপুরি নাগরিক থাকবেন। কাউকে কিছু করতে দেব না আমি। কেউ কেড়ে নিতে পারবে না আপনাদের নাগরিকত্ব। আমি জীবন দিতে তৈরি। নাগরিকত্ব কাড়তে দেব না। বাংলাদেশ থেকে কত মানুষ এসেছেন। কষ্ট করে সংসার চালিয়েছেন। আজ সকলকে শর্ত জমি দেব। আমি বলে দিয়েছি। রেল অনেক জায়গা থেকে উচ্ছেদ করছি। করতে দেবেন না। রুখে দেবেন।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: 'আয়ুষ্মান ভারতে'র সুবিধা পাননি ? কোন স্বাস্থ্যবীমার সুবিধা পাবেন ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী
'আয়ুষ্মান ভারতে'র সুবিধা পাননি ? কোন স্বাস্থ্যবীমার সুবিধা পাবেন ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী
Netaji Subhas Chandra Bose: নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Nirmal Ghosh Arrested: 'উনি নাকি প্রমাণ লোপাটে সাহায্য করেছেন, উনি তো...', নির্মল ঘোষকে নিয়ে কী বলছেন সৌগত রায়
'উনি নাকি প্রমাণ লোপাটে সাহায্য করেছেন, উনি তো...', নির্মল ঘোষকে নিয়ে কী বলছেন সৌগত রায়

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget