এক্সপ্লোর

North Bengal Floods: ‘ছটপুজোয় বিহারে ছাড়, আর উত্তরবঙ্গে ১৮০০০ টাকা’? বিমানভাড়ায় বৈষম্যের অভিযোগ মমতার

Mamata Banerjee:

কলকাতা: প্রাকৃতিক বিপর্যয়ে ধুঁকছে গোটা উত্তরবঙ্গ। সেই আবহে ফের বৈষম্যের অভিযোগ তুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিপর্যেয়ের মধ্যেও বাগডোগরা থেকে বিমানের যে ভাড়া হাঁকা হচ্ছে, তার নিন্দা করলেন মমতা। ছটপুজোয় যেখানে বিমানভাড়ায় বিশেষ ছাড় দেওয়া হচ্ছে, সেই সময় বিপর্যস্ত উত্তরবঙ্গ থেকে বিমানের ভাড়া কেন এত বেশি নেওয়া হচ্ছে, প্রশ্ন তুললেন তিনি। (Mamata Banerjee)

উত্তরবঙ্গে বিপর্যয়ের মধ্যে বিমানের ভাড়া কেন আকাশছোঁয়া, সেই নিয়ে গত কয়েকদিন ধরেই অসন্তোষ ধরা পড়ছিল। এদিনসেই নিয়ে মুখ খুললেন মমতা। তাঁকে বলতে শোনা যায়, "খুবই দুর্ভাগ্য়জনক বিষয় যে, বিহারে নির্বাচন আছে বলে ছটপুজোয় বিমানের ভাড়ায় ছাড় দেওয়া হয়েছে। বলা হয়েছে, ওই সময় বিমানের ভাড়া বাড়ানো যাবে না। এটায় আমি খুশি। কোনও দুঃখ নেই। কারণ আমার এখানেও ছটপুজো হয়। কিন্তু একটা দুর্ভোগ, দুর্যোগ হয়ে যাওয়ার পর, বাগডোগরা থেকে কলকাতায় ফেরার ভাড়া কেন  ১৮ হাজার টাকা করে দেওয়া হল বলতে পারেন? নির্বাচনের সময় ব্যাঙ্কে টাকা ঢুকিয়ে দিলেই হল! বাজেটে বাংলার বন্যার টাকা নেই কেন?" (North Bengal Floods)

মমতা আরও বলেন, "আর যাঁরা বিমান পাচ্ছেন না, কলকাতা থেকে ঘুরে দিল্লি হয়ে যাচ্ছেন, তাঁদের প্রায় ৪২ থেকে ৪৫ হাজার টাকা খরচ হচ্ছে। ভাবতে পারেন? এটা কি বৈষম্য নয়? বাইরের মানুষ যাঁরা এসেছিলেন, ফিরে যাচ্ছেন। যাঁরা বেড়াতে গিয়েছিলেন, ফিরছেন। আমি পর্যটকদের ভলভো বাসে নিয়ে এসেছি। তাঁরা সকলেই কিন্তু নিরাপদ। যাঁরা থাকতে চান, তাঁদের খেয়ালও রাখা হচ্ছে। প্রায় ১০০০ পর্যটককে ৪৫টি ভলভো বাসে এবং নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট বাসে চাপিয়ে আমরা নিজেরা এনেছি, যাতে অসুবিধা না হয় তাঁদের।"

উত্তরবঙ্গের পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আনতে কাজ শুরু হয়েছে বলেও জানান মমতা। তিনি জানান, রোহিণীর ধস সরানোর কাজ শুরু হয়েছে। দু'টি বিকল্প রাস্তা বের করা হয়েছে। ব্রিজ সারানোর কাজ শুরু হয়েছে নাগরাকাটায়। মিরিকে আগা থেকেই পাকা ব্রিজ হচ্ছিল। সেটি না হওয়া পর্যন্ত পাইপ দিয়ে বিকল্প একটি ব্রিজ করে দেওয়া হবে আগামী ১৫ দিনের মধ্যে।

আপাতত বিপর্যয় পরিস্থিতি দেখে ফিরে এলেও, আগামী সপ্তাহে ফের উত্তরবঙ্গ যাচ্ছেন মমতা। তিনি জানিয়েছেন, যতটা সম্ভব হয়েছে ত্রাণকার্য হয়েছে। চাকরি সংক্রান্ত কাজগুলি এখনও বাকি রয়েছে, সেগুলি সারতে হবে তাঁকে। আজ ভরা কটালের দরুণ সতর্ক থাকতে আর্জি জানিয়েছেন মমতা। বনবিভাগ থেকে প্রশাসনিক আধিকারিকরা সেখানে মোতায়েন রয়েছেন বলেও জানান তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
Sonam Wangchuk Hunger Strike: সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
Swasthya Bhawan Letter: স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Embed widget