এক্সপ্লোর

Mamata Banerjee: ‘তল্লাশির নামে চিনির কৌটো, ঘিয়ের কৌটো উল্টে দেখছে’, প্রতিহিংসার অভিযোগ মমতার

Mamata Banerjee on ED: বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করেন মমতা।

কলকাতা: শারীরিক অসুস্থতার জন্য বেশ কিছুদিন ঘরবন্দি ছিলেন। বৃহস্পতিবার, দ্বাদশীর দিন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে যখন ইডি (Enforcement Directorate) তল্লাশি চালাচ্ছে, সেই সময় সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় সরকার এবং তদন্তকারী সংস্থাগুলির ভূমিকায় সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।  বাংলা-সহ দেশের সর্বত্র বিরোধীদের উপর রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করা হচ্ছে বলে মন্তব্য করলেন। 

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করেন মমতা। সেখানে তিনি বলেন, "সীমা যখন সীমাহীন হয়ে যায়, বাঁধন যখন বাঁধনছাড়া হয়ে যায়.. আমি আঝ বলতে বাধ্য হচ্ছি। বিজয়ার পর জেলায় জেলায় কার্নিভ্যাল। আগামী কাল কলকাতাতেও কার্নিভাল রয়েছে। নেতা-মন্ত্রীরা সবাই ব্যস্ত। সেই আবহে সকাল থেকে বালুর (জ্যোতিপ্রিয় মল্লিক) ঘরে গিয়ে তল্লাশি চালাচ্ছে ইডি। বিজয়া করতে গিয়ে দেখছে তল্লাশি চলছে। সব মন্ত্রীদের বাড়িতেই যদি তল্লাশি চালানো হয়, তাহলে সরকারের আর কীই বা বাকি থাকল?"

পুরসভায় নিয়োগে দুর্নীতির যে অভিযোগ রয়েছে, পুজোর আগে, সম্প্রতি সেই মামলায় ফিরহাদ হাকিম, রথীন ঘোষ এবং মদন মিত্রের বাড়িতেও সকাল থেকে সন্ধে পর্যন্ত তল্লাশি চলে। সেই প্রসঙ্গ টেনে মমতা বলেন, "ববির স্ত্রী কাল বলছিলেন, তল্লাশির নামে চিনির কৌটো, তেলের কৌটো, ঘিয়ের কৌটেোপর্যন্ত উল্টে দিয়েছে। ২৫-৩০ বছর যার বিয়ে হয়েছে, তার ক'টি শাড়ি, ক'টি পোশাক, সব ছবি তুলেছে। প্রসাধনীর হিসেবও নিয়েছে। আমার প্রশ্ন, বিজেপি-র ক'টা নেতার বাড়িতে তল্লাশি চলেছে? বিজেপি-র ক'টা ডাকাত, চোরের বাড়িতে হানা দিয়েছে?"

বিজেপি-কে এদিন 'প্যাথলজিক্য়াল লায়ার', বিকারগ্রস্ত মিথ্যাবাদী বলেও উল্লেখ করেন মমতা। তাঁর দাবি, বিজেপি যদি ভাবে, এভাবে মুখবন্ধ করবে, ভুব ভাবছে। এটা নোংরা খেলা। সুপ্রিম কোর্ট যেখানে বলেছে, প্রমাণ থাকতে হবে, সেখানে হাতে কিছু না থাকা সত্ত্বেও এমন আচরণ কী করে চলছে, প্রশ্ন তোলেন মমতা। যে মুখ খুলছে, তার সঙ্গেই এমন আচরণ হচ্ছে বলে দাবি করেন তিনি।

মমতার অভিযোগ, জাতীয়, আঞ্চলিক সংবাদমাধ্যমগুলির কণ্ঠ চেপে ধরেছে। যে কথা শোনে না, সেই সমস্থা কাউকে দিয়ে কিনিয়ে দেয়। সব জায়গায় নিজেদের লোক বসাচ্ছে, যার সবচেয়ে বড় উদাহরণ এনডিটিভি। এরা বিদেশে গিয়ে 'সবকা সাথ, সবকা বিকাশ' বলে। আর দেশে সকলের সর্বনাশ, সকলের ত্রাস নীতি নিয়েই বিজেপি চলে বলে এদিন অভিযোগ করেন মমতা।

সেরা শিরোনাম

Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
News Live Updates: দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
East Burdwan: আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
Kolkata: পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget