এক্সপ্লোর

TMC-BJP Rally: আজ তৃণমূল বনাম বিজেপির কর্মসূচির টক্কর, SIR-এর প্রতিবাদে কলকাতায় মিছিল মমতা-অভিষেকের; পানিহাটিতে হাঁটবেন শুভেন্দু

TMC News: আর মঙ্গলবারই SIR-এর প্রতিবাদে কলকাতায় মেগা মিছিল করছে তৃণমূল। যে মিছিলে হাঁটবেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। সঙ্গে থাকবেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়।

অর্ণব মুখোপাধ্যায়, আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : আজ তৃণমূল বনাম বিজেপির কর্মসূচির টক্কর। একদিকে SIR-এর প্রতিবাদে কলকাতায় মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। অন্যদিকে, পানিহাটিতে পাল্টা মিছিল করবেন শুভেন্দু অধিকারী।

প্রশিক্ষণ শেষ। মঙ্গলবার থেকে এনুমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাবেন বুথ লেভেল অফিসার বা BLO-রা। আর মঙ্গলবারই SIR-এর প্রতিবাদে কলকাতায় মেগা মিছিল করছে তৃণমূল। যে মিছিলে হাঁটবেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। সঙ্গে থাকবেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। আর একইদিনে অর্থাৎ মঙ্গলবারই পানিহাটিতে মিছিল করবেন শুভেন্দু অধিকারী। এই পানিহাটিতে প্রদীপ কর নামে এক ব্য়ক্তি NRC আতঙ্কে আত্মহত্য়া করেছেন বলে অভিযোগ উঠেছে। যেখানে গিয়ে 'জাস্টিস ফর প্রদীপ কর' স্লোগান তুলেছেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। মঙ্গলবার সেই পানিহাটিতেই মিছিল শুরু করবেন শুভেন্দু অধিকারী। অর্থাৎ শহরের দুই প্রান্তে দুই মিছিলে শামিল দু'পক্ষের মহারথীরা।

তৃণমূল সূত্রে খবর, মঙ্গলবার দুপুর ২ টোয়, রেড রোডে বি আর অম্বেডকরের মূর্তির সামনে থেকে শুরু হবে মিছিল। শেষ হবে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। এই উপলক্ষে সেন্ট্রাল অ্যাভিনিউ জুড়ে লাগানো হয়েছে বড় বড় হোর্ডিং। সেন্ট্রাল অ্যাভিনিউয়ের একটি লেনে তৈরি করা হয়েছে বড় মঞ্চ। এ প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, "যেহেতু এসআইআর নিয়ে বিজেপি একটা আতঙ্কের পরিবেশ তৈরি করেছে এবং তার ফলে একাধিক আত্মহত্যা, একাধিক আত্মহত্যার চেষ্টা, একাধিক হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু, এই ধরনের ঘটনা আসছে...এখন তাতে মানুষ ক্ষিপ্ত, মানুষ বিরক্ত বিজেপির উপর। এর থেকে নজর ঘোরাতে বিজেপি নেতাদের এদিক ওদিক ছুটে বেড়াতে হচ্ছে। এসআইআর ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূলের মিছিল রেড রোড থেকে জোড়াসাঁকো পর্যন্ত। "

পাল্টা রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যর বক্তব্য, "মুখ্যমন্ত্রী কালীঘাট থেকে নামতে পারেন, দিঘা থেকে নামতে পারেন। মঙ্গল গ্রহে মিছিল করতে পারেন, আন্টার্টিকা থেকে করতে পারেন। মুম্বইয়ের জুহু বিচে করতে পারেন। যেখানে খুশি মিছিল করতে পারেন। কিন্তু, এসআইআর হবেই। ওঁর এই মিছিলের উদ্দেশ্য এসআইআর নয়। মিছিলের একমাত্র উদ্দেশ্য হচ্ছে, তৃণমূল কংগ্রেসের যে সীমাহীন দুর্নীতি, তৃণমূল কংগ্রেসের যে লুঠ, মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া, সংখ্যালঘুদের জীবন্ত বগটুউয়ে পুড়িয়ে মারা...এর থেকে দৃষ্টি ঘোরানোর জন্য এই পদযাত্রা।"       

SIR আবহে তৃণমূলের পাল্টা কর্মসূচি নিয়েছে বিজেপিও। মঙ্গলবার একদিকে যখন কলকাতায় মেগা মিছিল করবে তৃণমূল। তখন ওই দিনই পানিহাটিতে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই SIR ইস্যুতেই মিছিল করবে বিজেপি। আবার বুধবার থেকে SIR-এর বিরোধিতায় অনশনে বসছেন মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি ও তৃণমূল সাংসদ মমতা ঠাকুর। সেদিন বর্ধমানে কর্মসূচিতে অংশ নেবেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা বলেন, "আমারও মিছিল আছে। হাইকোর্ট অনুমতি দিয়েছে। আমিও যেখান থেকে নাটক, ড্রামা, মিথ্যাচার শুরু করেছেন...ওই পানিহাটিতে আমিও হাঁটব।" 

সব মিলিয়ে একদিকে যেমন SIR-এর কাজে ব্যস্ত থাকবেন BLO-রা, অন্যদিকে তখন শাসক-বিরোধীর কর্মসূচি থেকে কী বার্তা দেওয়া হয়, সেদিকেও নজর থাকবে রাজ্যবাসীর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Mother Rhino Dies: 'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget