এক্সপ্লোর

Mamata Banerjee : ডক্টরস মিটে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, সাসপেনশন তুলে নেওয়া হল জুনিয়র চিকিৎসকদের

Mamata Banerjee Announcement : চিকিৎসকদের মুখ্যমন্ত্রী ন্যূনতম ৮ ঘণ্টা সরকারি হাসপাতালে পরিষেবা দিন। তারপর প্র্যাক্টিস করতেই পারেন। 


কলকাতা : গত জানুয়ারিতেই মেদিনীপুর মেডিক্যালসে প্রসূতি মৃত্যুর ঘটনায় মোট ১২ জনকে সাসপেন্ড করেছিল রাজ্য। সোমবার ডক্টরস মিট থেকে মুখ্যমন্ত্রীর ঘোষণা, জুনিয়র ডাক্তারদের উপর থেকে সাসপেনশন তুলে নেওয়া হল। 

মেদিনীপুর মেডিক্যালসে প্রসূতি মৃত্যুর ঘটনায় উঠে আসে সিনিয়র ডাক্তারদের নামও। অভিযোগ ওঠে, সরকারি হাসপাতালে ডিউটি থাকাকালীনই এক চিকিৎসক বেসরকারি হাসপাতালে অপারেশন করতে গিয়েছিলেন। এই প্রেক্ষাপটে চিকিৎসকদের মুখ্যমন্ত্রী ন্যূনতম ৮ ঘণ্টা সরকারি হাসপাতালে পরিষেবা দিন। তারপর প্র্যাক্টিস করতেই পারেন। 

মুখ্যমন্ত্রীর বক্তব্য : 

মুখ্যমন্ত্রী আরও বলেন, মেদিনীপুরের ঘটনায় নিশ্চিতভাবে গাফিলতি ছিল। পুলিশ তার তদন্ত করছে। তবে যাঁরা জুনিয়র ডাক্তার তাঁদের উপর সিনিয়ররা দায়িত্ব ছেড়ে দিয়ে চলে গিয়েছিলেন। তাই তাঁদের ভবিষ্যতের কথা ভেবে জুনিয়র ডাক্তারদের উপর থেকে সাসপেনশন প্রত্যাহার করা হচ্ছে। মুখ্যমন্ত্রী সোমবারও জানান, 'সেদিনের ঘটনায় অবশ্যই গাফিলতি ছিল। সেটা তদন্ত হচ্ছে। জুনিয়র ডাক্তারদের কয়েকজনকে সাসপেন্ড করা হয়েছিল। তাদের রিপোর্টও পুলিশ পেয়েছে। এটাও ঠিক, তাঁরা এখনও পাকাপোক্ত হয়নি। তাদের ওপর ছেড়ে দিয়ে যাওয়াটাও ঠিক হয়নি একতরফা ভাবে। তাই তাঁদের ভবিষ্যতের কথা ভেবে আমি সাসপেনশন তুলে নিচ্ছি।' 

বছরের শুরুতেই রাজ্যজুড়ে তোলপাড় পড়ে যায় মেদিনীপুর মেডিক্যালসের এক ঘটনাকে কেন্দ্র করে।  এক প্রসূতির মৃত্যু এবং আরও চার প্রসূতির গুরুতর অসুস্থ হয়ে পড়ার ঘটনায় চিকিৎসকদের একাংশ দায়ী করেন  স্য়ালাইনকে। কিন্তু মুখ্যমন্ত্রী দাবি করেন, তদন্তকমিটির রিপোর্ট বলছে এই মৃত্যুর জন্য দায়ী চিকিৎসকরাই । ঘটনায় সাসপেন্ড করা হয় ৭ জন  জুনিয়র চিকিৎসককে।       

প্রসবের পরদিনই মৃত্য়ু হয় মেদিনীপুর মেডিক্য়াল কলেজে ভর্তি থাকা প্রসূতির। সুস্থ সন্তানের জন্ম দেন চন্দ্রকোণার বাসিন্দা, মামণি রুইদাস। পরিবারের অভিযোগ ছিল, স্য়ালাইন দেওয়ার পরই প্রসূতির শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরেরদিনই মৃত্য়ু হয়। এই ঘটনায় রাজ্যের তদন্তে স্যালাইনে বিষক্রিয়া নয়, চিকিৎসকদের গা-ফিলতিই সামনে আসে। তারপরই মুখ্যমন্ত্রী জানান, ১২ জনের সাসপেনশনের কথা। 

জুনিয়র চিকিৎসকদের ভাতা-বৃদ্ধির ঘোষণা 

এদিনের মিটিং থেকেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন,  ইনটার্ন, হাউস স্টাফ, পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি-দের বেতন ১০ হাজার টাকা বাড়িয়ে দেওয়া হবে।  সিনিয়রদের বেতন বাড়নো হয় ১৫ হাজার।                    

 

আরও পড়ুন : হাওড়ায় সাত সকালেই ভয়ঙ্কর দুর্ঘটনা ! চরম বিপদে ২০ জন বাসযাত্রী  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Update: 'প্রশ্নফাঁসে দোষীদের ছাড়া হবে না', পড়ুয়া আন্দোলনের মধ্যেই পোস্ট মোদির, ফাস্ট ট্র্যাক কোর্ট গড়ে তদন্তের প্রতিশ্রুতি
'প্রশ্নফাঁসে দোষীদের ছাড়া হবে না', পড়ুয়া আন্দোলনের মধ্যেই পোস্ট মোদির, ফাস্ট ট্র্যাক কোর্ট গড়ে তদন্তের প্রতিশ্রুতি
CJP Delhi Protest: 'ককরোচ'দের আলোচনায় ডাক কেন্দ্রের,
'ককরোচ'দের আলোচনায় ডাক কেন্দ্রের, "যখন বলবেন, তখনই.."
Malda News: BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায়
BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায়
Mamata Banerjee:
"...মানুষকে তাড়ালে কী করে নিয়ে আসতে হয় আমরা জানি", বলেছিলেন মমতা; এবার ২৫ শতাংশ ভুয়ো বার্থ সার্টিফিকেটের কথা বললেন মুখ্যসচিব

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget