এক্সপ্লোর

Mamata Banerjee: 'সবচেয়ে বড় শিব করব', শিলিগুড়িতে মহাকাল মন্দির তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর; DM-কে জমি দেখার নির্দেশ

West Bengal Assembly Election 2026 : রাজনীতি এখন ধর্মময়। হিন্দু-মুসলমানের রাজনীতি এখন আর রাখঢাক রেখে হয় না, খুল্লমখুল্লা হয়। কী রাজ্য়ে, কী দেশে।

আশাবুল হোসেন, বিজেন্দ্র সিংহ, প্রকাশ সিনহা, কলকাতা : বিধানসভা ভোটের মুখে দার্জিলিঙে দাঁড়িয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। এবার শিলিগুড়িতে মহাকাল মন্দির তৈরির ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।  এর জন্য দার্জিলিঙের জেলাশাসককে জমিও খোঁজার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। সুকান্ত মজুমদারের মন্তব্য, দিঘায় জগন্নাথ সাড়া দেননি বলে শিলিগুড়িতে মহাকাল মন্দির করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। 

রাজনীতি এখন ধর্মময়। হিন্দু-মুসলমানের রাজনীতি এখন আর রাখঢাক রেখে হয় না, খুল্লমখুল্লা হয়। কী রাজ্য়ে, কী দেশে। ভোট এলেই আরও বেশি করে ধার্মিক হয়ে যান রাজনীতিবিদরা। কারণ, ধর্মের পথে হাঁটলে ঝুলিতে ভোট আসে, গত এক দশকে তা জোরালভাবে প্রতিষ্ঠিত হয়েছে। এই নিয়ে নানা আলোচনা-তর্ক-বিতর্কের আবহেই, বিধানসভা ভোটের মুখে বড় ঘোষণা করলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। বৃহস্পতিবার দার্জিলিঙে মহাকাল মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে, শিলিগুড়িতে মহাকাল মন্দির তৈরির ঘোষণা করলেন মুখ্য়মন্ত্রী। তিনি বলেন, "আমি একটা জমি জেলাশাসককে দেখে রাখতে বলেছি শিলিগুড়ির পাশাপাশি ভাল জমি, যেখানে কনভেনশন সেন্টার হবে, তার পাশেই আমি একটা বড় মহাকাল মন্দির করব। যেটা সবচেয়ে বড় শিব করব।"

বাংলার বুকে রামনবমী-দোল-হনুমান জয়ন্তীর মধ্য়ে দিয়ে বিজেপি যখন নিজেদের হিন্দুদের রক্ষাকর্তা বলে তুলে ধরার মরিয়া চেষ্টা করছে। তখন পাল্টা মুখ্য়মন্ত্রীর মহাকাল মন্দির তৈরির ঘোষণাকে রাজনীতির আতসকাঁচে দেখছে বিজেপি। এ প্রসঙ্গে বিজেপি নেতা সুকান্ত মজুমদার বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় ২০২১ সালে বিধানসভা ভোটের পরে উনি বুঝতে পেরেছিলেন যে, পশ্চিমবঙ্গের হিন্দুরা মূলত মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিচ্ছেন না। তাঁরা বিজেপিকে ভোট দিচ্ছেন। তারপর থেকে তিনি বুদ্ধি পাকাচ্ছেন যে কীভাবে হিন্দু ভোট ভাগ করা যায়। তারজন্য তিনি জগন্নাথ মন্দির তৈরি করেছেন এর আগে। যদিও জগন্নাথ মন্দির নাম দিলেও, আদপে ওটা তৈরি হল জগন্নাথ কালচারাল সেন্টার। এবার কি তবে মহাকাল মন্দির তৈরি হবে, নাকি মহাকাল কালচারাল সেন্টার তৈরি হবে ?"

কার্ল মার্ক্স সেই কবে বলেছিলেন, ধর্ম আসলে আফিমের মতো। কিন্তু বর্তমান ভারতে সারসত্য় হল, ধর্মের নামে এখন ভোট হয়। কিন্তু, তারপরও এখনও যারা মনে করেন, ধর্ম আর রাজনীতিকে গোলানো উচিত নয়, তাঁরা অবশ্য় ভোটের আগে মুখ্য়মন্ত্রীর মহাকাল মন্দির তৈরির ঘোষণাকে অন্য় চোখেই দেখছেন। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, "একটা প্রতিযোগিতা, কে কত বেশি ধর্মের নাম করে মানুষকে ভাগ করতে পারে। ভাগ করে কে কত বেশি ভোট ব্যবস্থা করতে হবে। বিজেপি হিন্দু ধর্মের ভোট যদি পায়, তাহলে তৃণমূলকে মুসলমান ধর্মের ভোট পেতে হবে...এই গোছের মনোভাব। এখন দেখা যাচ্ছে, তাই করলেও তৃণমূল পারবে না। ফলে,তৃণমূলের এখন হিন্দু ধর্মের তাস খেলতে হচ্ছে।" ধর্ম নিয়ে প্রতিযোগিতামূলক রাজনীতি ভাল না খারাপ, এ নিয়ে যতই মতভেদ থাকুক না কেন...ইভিএমে মন্দির-মসজিদের রাজনীতির এফেক্ট ভালই হয়, এটা বুঝতে পেরে, কেউই এখন এর থেকে পিছিয়ে থাকতে চান না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget