এক্সপ্লোর

Mamata Banerjee: 'রাজ্যের প্রকল্পের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে কেন্দ্র' ফের সরব মুখ্যমন্ত্রী

Mamata Banerjee Attack Central Government: চলতি সপ্তাহের শেষে দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২০ ডিসেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক রয়েছে তাঁর।

শিলিগুড়ি: রাজ্য়ের টাকা রাজ্যকে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ির সভাতেও কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব হলেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। এদিন তিনি বলেন, 'রাজ্যের প্রকল্পের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে কেন্দ্র। ঐক্যশ্রী প্রকল্পে সংখ্যালঘুদের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র। কেন্দ্র বিধবা ভাতা বন্ধ করলেও, আমি সবার নাম লক্ষ্মীর ভাণ্ডারে ঢুকিয়ে দিয়েছি।'

কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব: চলতি সপ্তাহের শেষে দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২০ ডিসেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক রয়েছে তাঁর। যে বৈঠকের আলোচনায় উঠে আসতে পারে রাজ্যের বকেয়ার বিষয়টিও। তার এক সপ্তাহ আগে ফের কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্য়মন্ত্রী বলেন, "কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে। যাঁরা কাজ করেছে, তাঁদেরও টাকা দেয়নি। আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে। গ্রামীণ রাস্তার টাকা বন্ধ করে দিয়েছে। স্বাস্থ্য যোজনার টাকা বন্ধ করে দিয়েছে। মনে রাখবেন এই টাকা ওদের পকেটের টাকা নয়। আমাদের টাকা আমাদের দিচ্ছে না। আমার রাস্তার টাকা দিচ্ছে না। আমাদের উন্নয়নের টাকা বন্ধ করে দিয়েছে। OBC-দের টাকা বন্ধ করে দিয়েছে। সংখ্যালঘুদের টাকা বন্ধ করে দিয়েছে। স্বাস্থের টাকা বন্ধ করে দিয়েছে। শুনে রাখুন বিজেপি সরকার, আমার ভোটের সময় ৫ কেজি চাল-আটা দিই না, আমরা সারা বছর দিই। আবার ভোট আসছে তাই ঘণ্টা বাজাচ্ছে, ৫ কেজি চাল দেঙ্গে, কত দিন দেবে? ১৫ লক্ষ টাকা দেবে বলেছিল, সবার অ্যাকাউন্টে, মিলেছে? মেলেনি।''

উত্তরবঙ্গে দাঁড়িয়ে যখন কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী তখন উত্তরবঙ্গ নিয়ে মমতাকে নিশানা করলেন শুভেন্দু। মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, "উত্তরবঙ্গকে মুখ্যমন্ত্রীর অবহেলিত করেছেন বঞ্চিত করেছেন, মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন এটা সামনে আনব। উত্তরবঙ্গকে ধ্বংসাত্মক খেলাতে শেষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মনে প্রাণে উত্তরবঙ্গকে তিনি হিংসা করেন। আমার মনে হয় তিনি উত্তরবঙ্গের প্রতি রুষ্ট। সাধারণ নির্বাচনে তিনি উত্তরবঙ্গের মানুষের সমর্থন পাননি।'' 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: HC On Fake caste Certificate : 'একটি পচা আপেল থাকলেও রাজ্য তদন্ত করতে বাধ্য' জাল জাতিগত শংসাপত্র নিয়ে কড়া হাইকোর্ট

সেরা শিরোনাম

SC On EC Gyanesh Kumar: নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
News Live: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি নিয়ে হওয়া আন্দোলনে নিজেদের জারি করা বিধিনিষেধ নিয়েই এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের
দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি নিয়ে হওয়া আন্দোলনে নিজেদের জারি করা বিধিনিষেধ নিয়েই এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের
Gangasagar Waterspout: গঙ্গাসাগরের বুকে ভয়ঙ্কর দৃশ্য! সমুদ্রের জল উঠে গেল আকাশের দিকে, কপিলমুনির আশ্রমের সামনে আতঙ্ক
গঙ্গাসাগরের বুকে ভয়ঙ্কর দৃশ্য! সমুদ্রের জল উঠে গেল আকাশের দিকে, কপিলমুনির আশ্রমের সামনে আতঙ্ক
Durga Puja Weather: পুজোয় নেই নিম্নচাপ, তবে ষষ্ঠী-সপ্তমীতে ঝড়বৃষ্টির আশঙ্কা, সতর্কতা কোন কোন জেলায় ? জানাল আলিপুর
পুজোয় নেই নিম্নচাপ, তবে ষষ্ঠী-সপ্তমীতে ঝড়বৃষ্টির আশঙ্কা, সতর্কতা কোন কোন জেলায় ? জানাল আলিপুর

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget