এক্সপ্লোর

Mamata Banerjee: ‘বদলা চাই, রাজনৈতিক বদলা…ওরা শূন্যই থাকবে’, মমতার নিশানায় CPM

Kolkata News: বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে বক্তৃতা করেন মমতা।

কলকাতা:  নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সিপিএম-কে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সিপিএম-কে পকেটমার বলেও কটাক্ষ করলেন তিনি। মমতা জানালেন, রাজ্য থেকে এমনিতেই শূন্য হয়ে গিয়েছে। আগামী দিনে শূন্যই থাকবে। সিপিএম শুধু বড় বড় কথা বলে বেড়ায় বলেও দাবি করলেন মমতা। (Mamata Banerjee)

বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে বক্তৃতা করেন মমতা। সেখানে বলেন, "সিপিএম-এর লোকজন সব বসেই আছে। সবচেয়ে বেশি টাকা খায় ওরা। আর ওরাই দুর্নীতি দুর্নীতি বলে চিৎকার করে। পকেটমার যারা, তাদের একটা দল বাসে ওঠে। যে পকেট মারে, সেই পকেটমার মার বলে চিৎকার করে। এরা সেই পকেটমার।" (Kolkata News)

জয়নগরে কাণ্ডের আঁচ রাজ্য রাজনীতিতে ইতিমধ্যেই পড়েছে। এদিন মমতাও সেই নিয়ে মুখ খোলেন, "যে কেউ বিপদে পড়লে আমরা সাহায্য করি। সিপিএম-এর শুধু বড় বড় কথা। জয়নগরে পর পর তিন-চারটি খুন করেছে। আবার তাদের বড় বড় কথা! যারা রক্ত নিয়ে খেলে, নরকঙ্কাল গলায় নিয়ে বসে থাকত, যারা নাপিত, ধোপাদের বয়কট করত, যারা হাত-পা-মাথা কেটে দিত, তারা আজ বড় বড় কথা বলছে।"

আরও পড়ুন: Mamata Banerjee: MSME থেকে IT, কর্মসংস্থানে এগিয়ে বাংলা, বললেন মমতা, CPM-এর কান মুলে দেওয়ার নিদানও

সিপিএম-কে আক্রমণ করে মমতা আরও বলেন, "সিপিএম শূন্যে চলে গিয়েছে। শূন্যেই থাকবে ওরা। যতই চেষ্টা করুন, কিছু আঁতেল দিয়ে পারবেন না। যত পারেন চেষ্টা করুন।"

কর্মসংস্থান নিয়ে আক্রমণ শানিয়ে বলেন, "সিপিএম-এর কথা বলা মানায়? ৩৪ বছরে ৪৮টি ক্লাস্টার করেছিল ওরা। ১১ বছরে আমরা ৬০২ করেছি।  রাজনৈতিক ভাবে ওদের কান মুলে দেওয়া উচিত। মিথ্যে কথা বলার একটা সীমা থাকে।"

বিজেপি-কেও নিশানা করেন মমতা। বলেন, "বিজেপি-র কাছে, সিপিএম-এর কাছে জ্ঞান শুনতে হবে আমাকে! বদলা নিতে হবে, রাজনৈতিক বদলা। রাজনৈতিক ভাবে প্রতিটি বুথে হারিয়ে, ব্যাগপত্র গুটিয়ে বাড়ি পাঠিয়ে দিন। ব্লকে ব্লকে টাকা নিয়ে বসে আছে বিজেপি। আমার অনেক সময় লক্ষ্য রাখি না। এবার লক্ষ্য রাখুন। সব সময় পুলিশের উপর নির্ভর করলে হবে না। ক্লাব, পুজো সংগঠনগুলির যোগাযোগ বাড়ান।"

একি সঙ্গে অন্তর্দ্বন্দ্ব নিয়ে নিজের দলকেও সতর্ক করেন মমতা। বলেন, "আমার যেন কানে আসে না যে, অন্তর্দ্বন্দ্বের জন্য কোনও সংস্থার ফটক বন্ধ হয়ে গিয়েছে বা হরতাল চলছে। সমস্যা থাকলে মলয় ঘটক, দোলা, ঋতব্রতদের সঙ্গে কথা বলুন। আমি বিধায়ক বলে গেট বন্ধ করে দিলাম, মাঝখান থেকে প্রোটেকশন দিলাম, এটা ঠিক নয়। মনে রাখবেন, আপনাদের থেকে ওরা অনেক বড় চোর। আমি চাই না আমাদের কর্মীদের বদনাম হোক। আপনি ৫ টাকা নিলে বদনাম হবে। বিজেপি লক্ষ লক্ষ-কোটি কোটি টাকা মেরে দিলেও প্রশ্ন ওঠে না। "

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget