এক্সপ্লোর

Mamata Banerjee : আশা করি শুভবুদ্ধির উদয় হবে, নির্বাচন কমিশনার ইস্যুতে রাজ্যপালের উদ্দেশ্যে বার্তা মুখ্যমন্ত্রীর

রাজভবন সূত্রে খবর, রাজ্য নির্বাচন কমিশনারের নাম চূড়ান্ত করতে বিশেষজ্ঞ কমিটি গঠনের কথাও ভাবা হয়েছিল। কিন্তু, কবে চূড়ান্ত হবে পরবর্তী রাজ্য নির্বাচন কমিশনারের নাম ? তা নিয়েই বাড়ছে জল্পনা।

হাওড়া :  ফের একবার কি রাজ্য-রাজ্যপালের সংঘাতের আবহ ? রাজ্য নির্বাচন কমিশনার নিয়োগ ঘিরে তেমনই আশঙ্কার রেশ। পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) প্রাক্কালে এই মুহূর্তে কমিশনরাহীন রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)। নবান্নের পাঠানো নামে এখনও রাজভবনের তরফে সবুজ সঙ্কেত না মেলাতেই কমিশনার পদটি ফাঁকা। আর তা নিয়েই রাজ্যপালকে খোঁচা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।

রাজ্যের মুখ্যমন্ত্রী নবান্নে সাংবাদিক সম্মেলনে নির্বাচন কমিশনার বিতর্কে বলেছেন, 'পছন্দ না হলে ফাইল ফিরিয়ে দিন। সামনে পঞ্চায়েত আছে, আমি মাথা নিচু করছি না। কোনওবার সমস্যা হয়নি, এটা এই প্রথম হল। আশাকরি শুভবুদ্ধির উদয় হবে।' প্রসঙ্গত, এদিনই রাজ্য নির্বাচন কমিশনের কমিশনার নিয়োগ প্রসঙ্গে রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Ananda Bose) ইঙ্গিতপূর্ণ মন্তব্য ছিল, 'সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে।'

গত রবিবার শেষ হয়েছে রাজ্যের নির্বাচন কমিশনার সৌরভ দাসের মেয়াদ। প্রসঙ্গত, ১৮ মে রাজ্যপালের কাছে রাজ্য নির্বাচন কমিশনার হিসাবে প্রাক্তন মুখ্য়সচিব রাজীব সিনহার নাম প্রস্তাব করে নবান্ন। কিন্তু, সরকারের তরফে মাত্র একজনের নাম পাঠানোয় প্রশ্ন তোলেন রাজ্যপাল (Governor)। জানতে চান, প্রাক্তন মুখ্য়সচিবের নাম পাঠানোর আগে কি মন্ত্রিসভার অনুমোদন নেওয়া হয়েছে ? এই বিষয়ে জানতে, শুক্রবার রাজভবনে তলব করা হয়েছিল মুখ্যসচিবকে। এরপর নবান্নের তরফে নির্বাচন কমিশনার হিসাবে দ্বিতীয় নাম প্রস্তাব করা হয়। রাজভবনে পাঠানো হয় অজিতরঞ্জন বর্ধনের নাম। বর্তমানে, উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের অতিরিক্ত মুখ্যসচিব পদে রয়েছেন তিনি।আগে ছিলেন পঞ্চায়েত দফতরের দায়িত্বে। 

কিন্তু, এরপরও কোনও নামেই সিলমোহর দেননি রাজ্যপাল। এদিকে রাজভবন সূত্রে খবর, রাজ্য সরকারের কাছে, রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে প্রস্তাবিত তৃতীয় নামও চাওয়া হয়েছে। যদিও এ বিষয়ে কোনও পক্ষই প্রকাশ্যে কিছু জানায়নি। তবে বিজেপি রাজ্যপালের পাশে দাঁড়ালেও, উল্টো সুর শোনা গেছে কংগ্রেসের গলায়। 

আরও পড়ুন- ১১ হাজার প্রাথমিক, ১৪ হাজার ৫০০ উচ্চপ্রাথমিকে নিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজভবন সূত্রে খবর, রাজ্য নির্বাচন কমিশনারের নাম চূড়ান্ত করতে বিশেষজ্ঞ কমিটি গঠনের কথাও ভাবা হয়েছিল। কিন্তু, কবে চূড়ান্ত হবে পরবর্তী রাজ্য নির্বাচন কমিশনারের নাম ? তা নিয়েই বাড়ছে জল্পনা।                   

আরও পড়ুন: ব্যাড কোলেস্টেরলের মাত্রা কমানোর জন্য কী কী খেতে পারেন? রইল তারই তালিকা

সেরা শিরোনাম

West Bengal Live Updates: শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
Weather Update: মঙ্গলবার থেকেই এক লাফে নামবে পারদ! আগামী সপ্তাহ থেকেই জাঁকিয়ে শীত? কবে কাটবে নিম্নচাপ?
মঙ্গলবার থেকেই এক লাফে নামবে পারদ! আগামী সপ্তাহ থেকেই জাঁকিয়ে শীত? কবে কাটবে নিম্নচাপ?
Aparna Sen: এবার একেবারে অন্য ভূমিকায় অপর্ণা সেন! অভিনয়, পরিচালনার পরে একেবারে নতুন চমক
এবার একেবারে অন্য ভূমিকায় অপর্ণা সেন! অভিনয়, পরিচালনার পরে একেবারে নতুন চমক
Singur Factory: সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget