এক্সপ্লোর

Mamata Banerjee : ১১ হাজার প্রাথমিক, ১৪ হাজার ৫০০ উচ্চপ্রাথমিকে নিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রীর

Teacher Recruitment : প্রাথমিক-উচ্চ প্রাথমিকে সাড়ে ২৫ হাজার শিক্ষক নিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রীর।

হাওড়া : পঞ্চায়েত ভোটের (Panchayat Election) প্রাক্কালে রাজ্যে বড়সড় নিয়োগ-ঘোষণা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee) নবান্নে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, রাজ্য সরকারের বিভিন্ন দফতরে ১ লক্ষ ২৫ হাজার কর্মী নিয়োগ করা হবে। যার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য সাড়ে ২৫ হাজার শিক্ষক নিয়োগ। মুখ্যমন্ত্রীর ঘোষণা, প্রাথমিকে ১১ হাজার ও উচ্চপ্রাথমিকে ১৪ হাজার ৫০০ শিক্ষক নিয়োগ করা হবে। 'দ্রুত এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে রাজ্য সরকার বদ্ধপরিকর' বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়ে ২ হাজার ২০০ অধ্যাপক নিয়োগের ঘোষণাও করেছেন মুখ্যমন্ত্রী।

আগামী এক বছরের মধ্যে যাবতীয় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। আগামী এক-দু'মাসের মধ্যেই নিয়োগ প্রক্রিয়ার জন্য যাবতীয় প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলেই বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, শিক্ষক নিয়োগে একাধিক দুর্নীতির অভিযোগ, চাকরি বাতিল থেকে চাকরিপ্রার্থীদের আন্দোলন, গত কয়েকমাস ধরে রাজ্য ও রাজ্য-রাজনীতি সরগরম। এর মাঝেই প্রাথমিক, উচ্চ প্রাথমিকে শিক্ষক সহ বিভিন্ন বিভাগে নিয়োগ বড় চমক বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

একঝলকে মুখ্যমন্ত্রীর নিয়োগ ঘোষণা- 

  • ১ লক্ষ ২৫ হাজার কর্মী নিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রীর।
  • ৯৪৯৩ জনকে অঙ্গনওয়াড়ি পদে নিয়োগের ঘোষণা।
  • বিভিন্ন পদে আরও ১৭হাজার কর্মসংস্থান তৈরির ঘোষণা।
  • ২ হাজার চিকিৎসক, ৭ হাজার নার্স নিয়োগের ঘোষণা।
  • গ্রুপ ডি-তে ১২ হাজার শূন্যপদে নিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রীর।
  • গ্রুপ ডি-তে ৩ হাজার শূন্যপদে নিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
  • ১১ হাজার প্রাথমিক, ১৪ হাজার ৫০০ উচ্চপ্রাথমিকে নিয়োগের ঘোষণা।
  • কলেজ-বিশ্ববিদ্যালয়ে ২ হাজার ২০০ জন অধ্যাপক নিয়োগ।
  • পুলিশের বিভিন্ন পদে ২০ হাজার নিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রীর।
  • আবগারি দফতরে কনস্টেবল পদে ৩ হাজার নিয়োগের ঘোষণা ।

আরও পড়ুন- ফের আক্রান্ত পুলিশ, গরু চোর সন্দেহে মারধরের সময় অভিযুক্তকে উদ্ধার করতে গিয়ে আক্রমণের মুখে

মুখ্যমন্ত্রীর নিয়োগ-ঘোষণার পরই শুরু হয়ে গিয়েছে তীব্র রাজনৈতিক তরজা। নিয়োগের ঘোষণার পাশাপাশি, এ দিন বিরোধীদেরও বার্তা দেন মমতা। তাঁর মতে, চাকরি দেওয়ার ক্ষমতা নেই, অথচ চাকরি বাতিল করা, নিয়োগে বাধা দেওয়ায় বিশেষ সক্রিয়তা দেখাচ্ছেন কিছু রাজনীতিক। রাজ্যের যুবসমাজের স্বার্থে তাঁরা এ থেকে বিরত থাকলেই ভাল বলে এদিন বার্তা দেন মমতা। পাল্টা রাজ্য সরকারের নিয়োগ ঘোষণাকে কটাক্ষ করেছে বিরোধীরা

আরও পড়ুন: ব্যাড কোলেস্টেরলের মাত্রা কমানোর জন্য কী কী খেতে পারেন? রইল তারই তালিকা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Taslima Nasrin: কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
Taslima Nasrin: 'বাংলাদেশে তো ফেরা সম্ভব নয়, এই জীবনে হবেও না', কলকাতায় ফিরে বললেন তসলিমা
'বাংলাদেশে তো ফেরা সম্ভব নয়, এই জীবনে হবেও না', কলকাতায় ফিরে বললেন তসলিমা
Terrorist Arrested : মুখ্যমন্ত্রীর উপর হামলার ছক ? রাজ্যে অ্যাক্টিভ পাক গুপ্তচর সংস্থা ISI? রাজ্যে গ্রেফতার কুখ্যাত সন্ত্রাসবাদী
মুখ্যমন্ত্রীর উপর হামলার ছক ? রাজ্যে অ্যাক্টিভ পাক গুপ্তচর সংস্থা ISI? রাজ্যে গ্রেফতার কুখ্যাত সন্ত্রাসবাদী

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
ITR Filing 2026 : ১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
ITR Filing 2026: ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Suvendu Adhikari : কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
Embed widget