এক্সপ্লোর

Mamata Banerjee : 'সব বেআইনি কাজ করে ছুপা রুস্তম সেজেছে সিপিএম' একবালপুরে অবৈধ নির্মাণ নিয়ে বামেদের নিশানা মুখ্যমন্ত্রীর

Mamata Attacks Left : অবৈধ নির্মাণ প্রসঙ্গে জানতে চাইলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, লোকজনকে তো আর ধাক্কা দিয়ে বের করে দিতে পারব না।

রুমা পাল, কলকাতা : একবালপুরে অবৈধ বিল্ডিং গড়ে ওঠার অভিযোগ নিয়ে বামেদের দিকে আঙুল তুললেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দাবি, বাম আমলে তৈরি হয়েছে অবৈধ বিল্ডিংগুলি। একবালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ও আহতদের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে এই অভিযোগ করেন তিনি। পাল্টা বলেছে বামেরাও।

একবালপুরে গেছিলেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ও আহতদের পরিবারের সঙ্গে দেখা করে, আর্থিক সাহায্যের চেক তুলে দিতে। সেখানে দাঁড়িয়েই অবৈধ বাড়ি তৈরির অভিযোগ নিয়ে বামেদের কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী। অবৈধ বাড়ি নির্মাণের অভিযোগ প্রসঙ্গে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী মমলা বন্দ্যোপাধ্যায় বলেন, 'লোকজনকে তো আর ধাক্কা দিয়ে বের করে দিতে পারব না। এগুলি আগের সরকারের সময় হয়ে গেছে, এগুলি আমাদের ধরবেন না। ২০১১-র আগে যাবতীয় বেআইনি কাজ করে এখন ছুপা রুস্তাম সেজে বসে আছে। যদি ফাইল খোলা হয়, তাহলে দেখবেন সব অকাজ করে গেছে। বাড়ি হোক আপত্তি নেই, আইনি করা হোক। পাবলিকের প্রোটেকশন থাকা উচিত। বস্তির লোকেরা, তাদেরই মালিক করা হয়েছে।' পাল্টা সিপিএম নেতা সুজন চক্রবর্তীর কটাক্ষ, '২০০৮ থেকে ওখানে পুরভোটে জিতছে তৃণমূল। ওখানকার দায়িত্বে ছিলেন ফিরহাদ হাকিম, তাহলে মুখ্যমন্ত্রী কি তাঁর কথাই বলছেন ?'

গত রবিবার একবালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জোড়া মৃত্যুর ঘটনা ঘটে। বাড়ির বাইরে লোহার তারে কাপড় মেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন স্থানীয় বাসিন্দা ইজহার আখতার। তাঁকে বাঁচাতে গিয়ে তড়িদাহত হন শাশুড়ি মুনতাহা বেগম ও তাঁর মেয়ে খায়রুল নেষা। এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) নিয়ে যাওয়া হলে মা ও মেয়ে দুজনকেই  মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। জখম হন জামাই। মঙ্গলবার একবালপুরে গিয়ে মৃত ও আহতদের পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমও। দুই পরিবারের হাতে আড়াই লক্ষ টাকা করে চেক তুলে দেন। পাশাপাশি কলকাতা পুরসভার সঙ্গে সিইএসসি ও কলকাতা পুলিশকে সম্বন্নয় রেখে কাজের বার্তাও দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

আরও পড়ুন- ছিঁড়ে দেওয়া হল উর্দি, লাঠি হাতে পুলিশকে তাড়া গ্রামবাসীদের ! তপ্ত গরায় মৃত বেড়ে অন্তত ৭

এই ঘটনার পর সিইএসসি ও পুলিশকে তাদের দায়িত্ব স্মরণ করিয়ে দিয়েছিলেন মেয়র ফিরহাদ হাকিম। বুধবার মুখ্যসচিব ও সিইএসসিকে নিয়ে বৈঠক ডাকা হয়েছে। কলকাতা পুরসভাও থাকবে যে বৈঠকে। 

আরও পড়ুন, গরমে কোন সরবতগুলি না খেলেই নয় ? কোনগুলি খুবই স্বাস্থ্যকর ? 

সেরা শিরোনাম

BJP News: 'বিধায়কের নামে তোলাবাজি করলে ল্যাম্পপোষ্টে বেঁধে পেটাব', কড়া হুঁশিয়ারি মেমারির বিজেপি বিধায়কের
'বিধায়কের নামে তোলাবাজি করলে ল্যাম্পপোষ্টে বেঁধে পেটাব', কড়া হুঁশিয়ারি মেমারির বিজেপি বিধায়কের
West Bengal News Live Updates: বিধানসভা ভোটে হারের ৪ মাসের মধ্যেই এবার নাম-প্রতীক-প্রার্থী হারালেন মমতা
বিধানসভা ভোটে হারের ৪ মাসের মধ্যেই এবার নাম-প্রতীক-প্রার্থী হারালেন মমতা
Weather Monsoon Update : আবহাওয়া পরিবর্তনের শুরু, সরছে বর্ষা? পশ্চিমবঙ্গ থেকে কবে বর্ষাবিদায়?
আবহাওয়া পরিবর্তনের শুরু, সরছে বর্ষা? পশ্চিমবঙ্গ থেকে কবে বর্ষাবিদায়?
GKSS Poll: মমতার কাছে রাজনৈতিক অস্তিত্বরক্ষাই কি চ্যালেঞ্জ? নেপথ্যে বিজেপির হাত? কী বলছে সাধারণ মানুষ?
মমতার কাছে রাজনৈতিক অস্তিত্বরক্ষাই কি চ্যালেঞ্জ? নেপথ্যে বিজেপির হাত? কী বলছে সাধারণ মানুষ?

ভিডিও

Nandigram Congress Candidate Arrested News: উপনির্বাচনের আগেই নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী গ্রেফতার
ISF News : ECI সম্পূর্ণ সরকারের কুক্ষিগত হয়ে গণতন্ত্রের কণ্ঠরোধ করছে : নন্দীগ্রামের ISF প্রার্থী
Adhir Ranjan Chowdhury News : 'বিনা খেলোয়াড়ে মাঠে নেমে তো খেলা যায় না', মমতার উদ্দেশ্যে বললেন অধীর
Kunal Ghosh on Nandigram Congress Candidate Arrest |
Shankar Ghosh : 'তৃণমূল কংগ্রেস নামক রাজনৈতিক দলের বিসর্জন হয়ে গিয়েছে', বললেন শঙ্কর ঘোষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Shatarup Ghosh: 'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
PF Insurance : EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
Gold Price : এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
Cyclone Alert: ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
UPI Charges: ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
EPF Ceiling Hike: ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
Sridevi: শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
Healthy Eating: কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
Embed widget