এক্সপ্লোর

Mamata Banerjee: শর্মিলা-নাসিরের ছবিতে গানের কথায় পদ্ম, ‘সংশোধন’ করে দিলেন মমতা

Mamata Banerjee Updates: বুধবার বড়দিন উপলক্ষে অ্যালেন পার্কের অনুষ্ঠানে গিয়ে গান ধরেন মমতা। পিছনের সারিতে বসেছিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়।

কলকাতা: শুধু কবিতা নয়, গানও লেখেন তিনি। তার রয়্যালটির টাকায় চলে নিজের খরচ। প্রকাশ্য সভায় নিজেই একাধিক বার জানিয়েছেন। এ বার জনপ্রিয় ছবির বিখ্যাত গানের কথা 'সংশোধন' করে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাতে যদিও আপত্তি জানাননি কেউই। তবে গানের যে ছত্রে সংশোধন ঘটিয়েছেন মমতা, তা-ই এখন সকলের কাছে চর্চার বিষয় (BJP)। 

জনপ্রিয় ছবির বিখ্যাত গানের কথা 'সংশোধন' করে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী

১৯৮৩ সালে মুক্তি পায় বাংলা ছবি 'প্রতিদান'। তাতে অভিনয় করেন শর্মিলা ঠাকুর, নাসিরুদ্দিন শাহ, রঞ্জিত মল্লিক, ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের মতো ডাকসাইটে অভিনেতারা তাতে অভিনয় করেন। সেই ছবির বিখ্যাত গান 'মঙ্গল দীপ জ্বেলে'। ঈশ্বরে অবিশ্বাসী নাসিরুদ্দিনকে আস্থার পথে আনতে শর্মিলা গানটি গাইছেন বলে দেখানো হয়েছিল ছবিতে। 

বুধবার বড়দিন উপলক্ষে অ্যালেন পার্কের অনুষ্ঠানে গিয়ে সেই গানই ধরেন মমতা। মঞ্চে মমতা যখন একের পর এক ভক্তিগীতি গেয়ে চলেছেন, পিছনের সারিতে বসেছিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়। সঙ্গীত থেকে রাজনীতির জগতে পদার্পণ করা বাবুল মমতার গানের সঙ্গে ঠোঁটও নাড়ছিলেন। 

সেই সময়ই আচমকা 'মঙ্গল দীপ জ্বেলে' গানটি ধরেন। 'তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু/বলো তার কী অপরাধ, জন্ম হয়েছে যার পাঁকে...' এই পর্যন্ত ঠিকঠাকই গানের বুলি আওড়ান মমতা। কিন্তু পরের লাইনে থাকা 'তোমার ক্ষমা দিয়ে তুমি, ফোটাও পদ্ম করে তাকে' এই অংশটুকু গাইতে গিয়ে সংশোধন ঘটান। বরং তিনি গেয়ে ওঠেন, 'তোমার ক্ষমা দিয়ে তুমি, আপন করে নাও তাকে'।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ABP Ananda (@abpanandatv)

আরও পড়ুন: Anubrata Mondal: 'হ্যাঁ, ব্যবস্থাই তো! আমরাও চেষ্টা করছি সেই লোকটাকে বাঁচাবার।' বিস্ফোরক উক্তি কার?

সংশোধনের কারণ ব্যাখ্যা করে মমতা বলেন, "এটা আমি একটু চেঞ্জ করলাম। এই ভাবেই আমরা মনে করি...।" এর পর 'আমি অন্ধকারের যাত্রী, প্রভু আলোর দষ্টি দাও' গানটিও গেয়ে ওঠেন মমতা। তার পর বলেন, "শিল্পীদের বলব, ভাল করে মনে রাখতে। আমি তো গান গাই না। বাবুল-ইন্দ্রনীলরা গায়। তারা যেন ভাল করে মানুষের কাছে গানগুলো তুলে ধরে।"

মমতার এই গান 'সংশোধন' চর্চার বিষয় হয়ে উঠেছে। গানের ছত্র থেকে 'ফোটাও পদ্ম করে' অংশটি বাদ দিয়ে আসলে মমতা বিজেপি-র প্রতীক চিহ্নের উল্লেখই বাদ দিয়েছেন বলে মনে করছেন রাজনীতিপ্রিয় মানুষজন। ঘটনাচক্রে সেই সময় মঞ্চে উপস্থিত ছিলেন বাবুলও, যিনি বিজেপি তথা পদ্মশিবির থেকে তৃণমূলে এসে মন্ত্রী হয়েছেন কয়েক মাস আগেই। মমতা যখন সংশোধনের ব্যাখ্য়া দিচ্ছেন, সেই সময় চুপ ছিলেন তিনিও। 

মমতার এই গান 'সংশোধন' চর্চার বিষয় হয়ে উঠেছে

কেউ কেউ যদিও বিষয়টি নিয়ে রসিকতাও করেছেন। মমতার দিল্লিযাত্রা, নরেন্দ্র মোদি-অমিত শাহে সঙ্গে সাক্ষাতের কথা তুলে ধরেছেন। তাঁদের যুক্তি, গানের কথা থেকে 'পদ্ম' শব্দটি বাদ দিলেও আসলে আপন করে নেওয়ার কথাই বলেছেন মমতা। বিজেপি-র অভিভাবক সংগঠন সঙ্ঘের প্রতি মমতার নরম সুরও এর সঙ্গে জুড়ে দিয়েছেন অনেকে। তাঁদের দাবি, আসলে কেন্দ্রের বিজেপি সরকারের সঙ্গে সঙ্ঘাতে যাওয়ার বদলে, বোঝাপড়ার দিকেই ইদানীং ঝুঁকেছেন মমতা। গানের কথা পাল্টেও সেই বার্তাই দিলেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana:
"ঝাড়াই বাছাইয়ের কাজ অন্তিম পর্যায়ে", কবে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা? বৈঠক থেকে স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Netaji Subhas Chandra Bose: নেতাজীকে অপমান, সোশ্যাল মিডিয়ায় কুরুচির পোস্ট করলে মিলবে না ছাড়, করা হতে পারে গ্রেফতার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
নেতাজীকে অপমান, সোশ্যাল মিডিয়ায় কুরুচির পোস্ট করলে মিলবে না ছাড়, করা হতে পারে গ্রেফতার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Weather Alert: কলকাতায় মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগ, ঝড়ের দাপট, জারি সতর্কতা
কলকাতায় মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগ, ঝড়ের দাপট, জারি সতর্কতা

ভিডিও

Malda News:
Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget