এক্সপ্লোর

Mamata Banerjee : মৃতদের দেহ বাড়ি পৌঁছনো অগ্রাধিকার, পাহাড় সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী

Darjeeling Tour : প্রসঙ্গত, সোমবারই তিনদিনের সফরে আজ দার্জিলিং যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর।

আশাবুল হোসেন, কলকাতা : শেষ মুহূর্তে নির্ধারিত পাহাড় সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Chief Minister Mamata Banerjee)। করমণ্ডল এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় (Coromandel Express Derailed) মৃতদের দেহ বাড়িতে পৌঁছনোয় অগ্রাধিকার, নিখোঁজদের অনুসন্ধান প্রক্রিয়াতেও তদারকি বজায় রাখতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আপাতত ৩ দিনের নির্ধারিত সফর বাতিল করে পরে নতুন করে সাজানো হবে মুখ্যমন্ত্রীর পাহাড় সফর, খবর সূত্রের। 

সোমবারই তিনদিনের সফরে আজ দার্জিলিং (Darjeeling) যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। পাহাড়ে শিল্প সম্মেলন সহ একাধিক কর্মসূচিতে যোগ দেওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। করমণ্ডল এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনায় রাজ্যে অনেক নিহতের দেহ এখনও তাঁদের বাড়িতে পৌঁছয়নি। অনেক আহত বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। পাশাপাশি এখনও অনেকেই নিখোঁজ। তাই এই বিষয়গুলিকে দ্রুত আগে সুষ্ঠুভাবে সম্পন্ন করাকেই অগ্রাধিকার দিতে চায় রাজ্য সরকার। এই ব্যবস্থাপনাগুলির বিষয়ে মুখ্যমন্ত্রী স্বয়ং তত্ত্বাবধান করতে চাইছেন। তাই আপাতত এই বিষয়গুলির কথা মাথায় রেখেই পাহাড় সফর বাতিল করার সিদ্ধান্ত নেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়গুলি সম্পন্ন হলে তারপরই নতুনকরে সফরসূচি তৈরি করে পাহাড় সফরে যাবেন মুখ্যমন্ত্রী। 

প্রসঙ্গত, বালেশ্বর যেন সাক্ষাৎ মৃত্য়ুপুরী। বাংলার ৮৬ জনের মৃতদেহ শনাক্ত করা গেলেও, এখনও অনেকের দেহ শনাক্ত হয়নি। মর্গে পরিচয়হীন মৃতদেহর স্তূপ জমে। ভূবনেশ্বর এইমসে ১০০ জনের দেহ! মৃতদের ডিএনএ-র নমুনা সংরক্ষণ করে রাখা হচ্ছে। নসি বিজনেস পার্কে চলছে দেহ শনাক্তকরণ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রসঙ্গে জানিয়েছেন, বাংলার ৬২ জনকে মৃত হিসেবে চিহ্নিত করা গিয়েছে।  ১৮২ জনের মৃতদেহ এখনও শনাক্ত করা যায়নি। 

আরও পড়ুন- বিদেশযাত্রার পথে বিমানবন্দরে আটকানো হল অভিষেক-পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে

ভুবনেশ্বর এইমসে এখনও রয়েছে ১৬০ জনের অসনাক্ত দেহ। তারমধ্যে ১০০ জনের দেহ এইমসেই সংরক্ষণ করে রাখা হয়েছে। মৃতদের ডিএনএ-র নমুনাও সংরক্ষণ করে রাখা হচ্ছে। কটকে মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রয়েছেন ১৯৩ জন। দুর্ঘটনার পর ২৭০ জনকে নিয়ে আসা হয়েছিল বালেশ্বর হাসপাতালে। তার মধ্যে হাসপাতালে আনার পথেই মৃত্যু হয় ২০ জনের। এখনও বিভিন্ন জায়গা থেকে পরিজনদের খোঁজে, ছবি হাতে হাসপাতালে হাসপাতালে ঘুরছেন বহু মানুষ।               

আরও পড়ুন: গরম পড়লেই ভরসা আখের রসে? কতটা কাজে লাগে? আদৌও উপকার রয়েছে?

 

 

সেরা শিরোনাম

Kolkata Fire : কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জের, এই হোটেলগুলিকে শো কজ নোটিস পাঠাল দমকল
কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জের, এই হোটেলগুলিকে শো কজ নোটিস পাঠাল দমকল
Kolkata Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর
News Live Update : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
Annapurna Yojona : আজকের মধ্যেই কারা পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার টাকা? না-পেলে আজই কী করতে পারেন?
আজকের মধ্যেই কারা পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার টাকা? না-পেলে আজই কী করতে পারেন?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget