এক্সপ্লোর

Mamata Banerjee on Bengal Police : বাংলার পুলিশের সঙ্গে স্কটল্যান্ড ইয়ার্ডের তুলনা মুখ্যমন্ত্রীর

Mamata Banerjee on Bengal Police : মুখ্যমন্ত্রী বলেন, রাজনৈতিক রং দেখে কাজ করবে না পুলিশ। রাফ অ্যান্ড টাফ হবেন, আবার মানবিকও হতে হবে।

কলকাতা : সাম্প্রতিককালে একাধিক ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। সরব হয়েছেন বিরোধীরা। এই পরিস্থিতিতে রাজ্যে পুলিশের ভূমিকার উচ্ছ্বসিত প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এমনকী বাংলার পুলিশের সঙ্গে স্কটল্যান্ড ইয়ার্ডের (Scotland Yard) তুলনা করলেন তিনি। পাশাপাশি সতর্কও করে দিলেন পুলিশকে।

মুখ্যমন্ত্রী বলেন, রাজনৈতিক রং দেখে কাজ করবে না পুলিশ। রাফ অ্যান্ড টাফ হবেন, আবার মানবিকও হতে হবে। বিজেপি শাসিত রাজ্যে মানুষ বিচার পায় না, বাংলায় পায়। কেউ ভুল করলে, আইন আইনের পথেই চলবে। দিল্লির পুলিশ ভাল আর বাংলার পুলিশ কালো! 

প্রসঙ্গত, ঝালদায় কংগ্রেস কাউন্সিলর হত্যাকাণ্ডে ঝালদা থানার IC’র বিরুদ্ধে উঠেছে চাঞ্চল্যকর অভিযোগ। এর পাশাপাশি পুলিশের বিরুদ্ধে উঠেছে আরও এক গুরুতর অভিযোগ। কংগ্রেস কাউন্সিলর গুলিবিদ্ধ হওয়ার পরও পুলিশ কোনও সহায়তা করেনি। হাসপাতালে নিয়ে যেতে কোনও সাহায্য করেনি। চাঞ্চল্যকর অভিযোগ জানান নিহত কংগ্রেস কাউন্সিলরের ভাইপো। নিহতের ভাইপোর দাবি, ঘটনার সময় অদূরেই পুলিশের একটি গাড়ি দাঁড়িয়েছিল। কিন্তু, বারবার বলা সত্ত্বেও পুলিশ কোনও সহায়তা করেনি ।

আরও পড়ুন ; ' মাস্ক ছাড়াই সভায়, কিন্তু করোনা-ভয়ে গরহাজির অনুব্রত' আদালতে অভিযোগ সিবিআইয়ের

আজ মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে আসে পেগাসাস ইস্যুও। বিধানসভায় মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, "৩ বছর আগে পেগাসাস কেনার প্রস্তাব এসেছিল, কিনিনি। আমরা পেগাসাস কিনিনি, কিনেছে অন্ধ্রপ্রদেশ। মানুষের বাক্‍‍স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চাইনি।" 

একহাত নেন কেন্দ্রকে। বলেন, "মলয় ঘটক, অনুব্রত মণ্ডলকে সিবিআই ডাকে। অভিষেকের স্ত্রী, শ্বশুর, শাশুড়ি এমনকী বন্ধুদেরও দিল্লিতে ডেকে পাঠানো হয়।" কিন্তু, এভাবে তৃণমূলকে আটকানো যাবে না বলে হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, গরু পাচারকাণ্ডে অনুব্রত মণ্ডলকে নোটিস পাঠিয়েছে সিবিআই। যদিও সিবিআইয়ের কাছে হাজিরা এড়িয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। চারবার সিবিআইয়ের নোটিস পেয়েও নিজাম প্যালেসে হাজির হননি তিনি। এই সংক্রান্ত রক্ষাকবচের মামলার শুনানি শেষ হয়েছে। যদিও রায়দান স্থগিত রাখে হাইকোর্ট। আদালতে সিবিআইয়ের আইনজীবী জানান, অনুব্রত মণ্ডল নিজেকে অসুস্থ বলে দাবি করে বারবার হাজিরা এড়ালেও মাস্ক ছাড়াই তাঁকে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যাচ্ছে। যিনি করোনা আক্রান্ত হতে পারেন এই ভয়ে হাজিরা দিচ্ছেন না, তিনি কি করে মাস্ক ছাড়া ঘুরে বেড়াচ্ছেন ? আদালতে প্রশ্ন তোলেন সিবিআইয়ের আইনজীবী।

সেরা শিরোনাম

JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Sougata Roy On CJP:
"সাহসী তরুণ এরা", ককরোচের প্রশংসায় পঞ্চমুখ সৌগত রায়

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget