এক্সপ্লোর

Mamata Banerjee: দুর্নীতি-ইস্যুতে বিরোধীদের আক্রমণের জবাব, কী বললেন মমতা ?

Coochbehar: দুর্নীতি-ইস্যুতে আজ কোচবিহারের সভা থেকে বিরোধীদের আক্রমণের জবাব দেন মুখ্যমন্ত্রী

কোচবিহার : নিয়োগ দুর্নীতি থেকে রেশন দুর্নীতি। একের পর এক অভিযোগে তাঁর দলের একাধিক হেভিওয়েট নেতা-মন্ত্রী আজ জেলে। পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডল থেকে জ্যোতিপ্রিয় মল্লিকরা আজ জেলবন্দী। যা নিয়ে রাজ্য রাজনীতিতে কম শোরগোল চলছে না। যার আঁচ এখনও রয়েছে। একের পর এক দুর্নীতির আভিযোগ উঠেছে, আর তাঁর (মমতা বন্দ্যোপাধ্যায়) বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে বিরোধীরা। বিরোধীদের দাবি, মমতার অগোচরে কিছুই হয়নি। সবটাই তিনি জানতেন। বিরোধীদের এই অভিযোগের জবাব আগেও দিয়েছেন তৃণমূলনেত্রী। এবার সুর আরও চড়িয়ে মমতা বললেন, "রাস্তা দিয়ে যাচ্ছি তো বলছে, চোর। এত বড় সাহস।   মিথ্যা কথা বলার জন্য জিভ খসে পড়বে, যদি আমার ধর্মের প্রতি কোনও বিশ্বাস থাকে।"   

দুর্নীতি-ইস্যুতে আজ কোচবিহারের সভা থেকে বিরোধীদের আক্রমণের জবাব দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "আমাদের হাতে পাঁচটা আঙুল আছে। কোনওটা ছোট, কোনওটা বড়। ১০০ ভাগ লোকের মধ্যে ১ ভাগ লোক যদি খারাপ কাজ করে তার দায়িত্ব দল নেবে না, সরকারও নেবে না। আইন আইনের পথে চলবে। কিন্তু, তার জন্য আমি যাচ্ছি রাস্তা দিয়ে বলছে, চোর। এত বড় সাহস। ডাকাতের ডাকাত। ভারতকে লুঠ করেছে। বাংলাকে লুঠ করেছে। গরিব মানুষকে প্রাণে মেরেছে । আমি কারও এক পয়সা চা খাই না। সার্কিট হাউসে থাকলে নিজের ভাড়াটা দিয়ে দিই। সরকারের কোনও মাইনে পর্যন্ত নিই না। লজ্জা করে না। মিথ্যা কথা বলার জন্য জিভ খসে পড়বে, যদি আমার ধর্মের প্রতি কোনও বিশ্বাস থাকে।"

যদিও পাল্টা বিজেপির তরফে সজল ঘোষ বলেন, "তৃণমূলের ওই ১ শতাংশ লোকই হচ্ছে তৃণমূলের নেতা। মমতা বন্দ্যোপাধ্যায় ওই এক শতাংশের মধ্যেই পড়েন। এতদিন চোর বলতাম। আজকে এই পুরো ব্যাপারটা শোনার পর চিটিংবাজ বলতে ইচ্ছা করছে। চোররা চুরি করে। আর চিটিংবাজরা সাধারণ মানুষকে মিথ্যা কথা বলে ঠকায়। উনি যে বলছেন, উনি এক টাকাও নেন না, তাহলে সার্কিট হাউসের ভাড়াটা কোথা থেকে দেন ? কলকাতা শহরের কোন বইমেলায় ওঁর বই বিক্রি হচ্ছে ? আর কত মানুষ কিনছেন ? সুযোগ পেলে ওরা মায়ের মন্দিরটাও বিক্রি করে দেবে। " 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Chorbagan Stampede: ‘৪০-৪৫ মিনিট ধরে চাপা পড়ে বান্ধবী, টেনে বের করা যাচ্ছিল না, কেউ সাহায্য় করতে আসেনি’, চোরবাগানে ভয়াবহ অভিজ্ঞতা যুবকের
‘৪০-৪৫ মিনিট ধরে চাপা পড়ে বান্ধবী, টেনে বের করা যাচ্ছিল না, কেউ সাহায্য় করতে আসেনি’, চোরবাগানে ভয়াবহ অভিজ্ঞতা যুবকের
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৮ জনের, মৃত ৭ বছরের এক শিশুও
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৮ জনের, মৃত ৭ বছরের এক শিশুও
Kunal on Chorbagan Stampede : পুজো দেখতে গিয়ে চোরবাগান সর্বজনীনের মণ্ডপে প্রাণ গেল ১৮ জনের ! কুণাল ঘোষ বললেন...
পুজো দেখতে গিয়ে চোরবাগান সর্বজনীনের মণ্ডপে প্রাণ গেল ১৮ জনের ! কুণাল ঘোষ বললেন...
Chorbagan Sorbojonin Stampede : বৃষ্টির মধ্যে মণ্ডপে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি ; চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু !
বৃষ্টির মধ্যে মণ্ডপে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি ; চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু !

ভিডিও

Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget