এক্সপ্লোর

Mamata Banerjee: নথি জমা দেবেন পরিযায়ী শ্রমিকরা! দুয়ারে সরকারে নতুন কী?

Duare Sarkar: পয়লা সেপ্টেম্বর ফের শুরু হচ্ছে দুয়ারে সরকার

কলকাতা: ১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে দুয়ারে সরকার (Duare Sarkar)। ১ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত দুয়ারে সরকার চলবে। পরিয়াযী শ্রমিকরা নথি দেবে। যাতে হিসেব থাকে। আমরা পরিবারকে দেখব। 

পরিযায়ী শ্রমিকরা তাঁদের নাম ঠিকানা নিবন্ধীকরণ করবেন। যাতে তাঁরা যেখানেই থাকুক আমাদের কাছে যেন তাঁদের ঠিকানাটা থাকে। কোনওরকম বিপদে পড়লে আমরা পরিবারকে দেখব, সাহায্য করব।

দীর্ঘদিন ধরেই এমন পরিযায়ী শ্রমিক ইস্যুতে বারবার রাজনৈতিক তরজা হয়েছে। রাজ্যের বিরুদ্ধে, শাসক দলের বিরুদ্ধে তোপ দেগেছে বিরোধীরা। পাল্টা আক্রমণ শানিয়েছে তৃণমূলও। কোভিডের সময় থেকেই বারবার রাজনৈতিক ইস্যু হয়েছেন পরিযায়ী শ্রমিকরা। মমতা বারবার বলেছেন, কোভিড সময়ে রাজ্য সরকারই ভিন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকদের ফিরিয়েছিল। পাশাপাশি, ভিনরাজ্যে কাজে গিয়ে বাংলার কোনও শ্রমিকের মৃত্যু হলেও দেখা গিয়েছে রাজনৈতিক তরজা। করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মারা গিয়েছেন এ রাজ্যের বহু বাসিন্দা যাঁরা ভিনরাজ্যে কাজের খোঁজে যাচ্ছিলেন। সেই সময়েও পরিযায়ী শ্রমিক ইস্যু নিয়ে তরজা শুরু হয়। বিরোধীদের দাবি ছিল, রাজ্যে কাজের অভাবের কারণেই বাইরে যেতে বাধ্য হচ্ছেন বিপুল অংশের বাসিন্দা। উল্টোদিকে  সেই দাবি নাকচ করে বিরোধীদের নিশানা করেছিল তৃণমূল। সম্প্রতি মিজোরামে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এ রাজ্যের একাধিক শ্রমিকের। সেই ঘটনার পরেও দেহ ফেরানো নিয়ে রাজনৈতিক তরজা দেখেছে বাংলা। এদিনও মুখ্যমন্ত্রীর বক্তব্যের অনেকটা অংশে থাকল পরিযায়ী শ্রমিকদের কথা।  এ রাজ্য থেকে যাঁরা যাঁরা বাইরের রাজ্যে যাচ্ছেন, তাঁদের প্রকৃত হিসাব যাতে রাজ্যের কাছে থাকে, তার জন্যই দুয়ারে সরকারের শিবিরে নথি নিয়ে পরিযায়ী শ্রমিকদের যেতে বললেন মমতা। নাম তালিকায় থাকলে, কারা বাইরে যাচ্ছেন তার হিসাব থাকবে। পাশাপাশি, কখনও কোনও বিপদ হলে রাজ্য সরকারের তরফে তাঁর খোঁজ পাওয়া এবং পরিবারকে সাহায্য করাও সুবিধার হবে বলে জানান তিনি। 

বাংলার ছাত্ররা যাতে বাইরে না যান, সেই আবেদনও শোনা গিয়েছে মমতা বন্দ্য়োপাধ্যায়ের মুখে। তিনি বলেন, 'আমি চাই না বাংলার ছাত্ররা বাইরে যাক। ইতিমধ্যেই ৫৬ হাজার ছাত্র স্টুডেন্টস্ ক্রেডিট কার্ড নিয়েছে।' সম্প্রতি মিজোরামে একটি দুর্ঘটনায় মারা গিয়েছেন, সেখানে কর্মরত একাধিক বাংলার পরিযায়ী শ্রমিক। তা নিয়ে সম্প্রতি তৃণমূল-বিজেপি বাগযুদ্ধ তুঙ্গে উঠেছিল। এদিন তিনি বলেন, 'আমাদের এখানের শ্রমিকরা মারা যাচ্ছে বিজেপি শাসিত প্রদেশে গিয়ে। কেউ পড়তে, কাজ করতে বাইরে যেতে চাইলে রাজ্যের পক্ষে আটকানো সম্ভব নয়। আমাদের রাজ্যের মানুষের হাতের কাজ ভাল। শ্রমিকদের টাকার লোভ দেখিয়ে নিয়ে যায়, নিরাপত্তার কথা ভাবে না। সামাজিক নিরাপত্তায় পশ্চিমবঙ্গ সারা দেশে প্রথম।'

আরও পড়ুন: দত্তপুকুর কাণ্ডের জের! সাসপেন্ড নীলগঞ্জ ফাঁড়ির ওসি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Former State Minister Asish Banerjee Death Mystery: “এর পিছনে অনেক বড় কারণ আছে ..”, রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুতে মুখ খুললেন রামপুরহাটের বিজেপি বিধায়ক ধ্রুব সাহা
“এর পিছনে অনেক বড় কারণ আছে ..”, রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুতে মুখ খুললেন রামপুরহাটের BJP বিধায়ক ধ্রুব সাহা
News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
Asish Banerjee Death: অধ্যাপনা থেকে রাজনীতিতে এসেছিলেন ‘মাস্টারমশাই’, গায়ে কালি লাগাই কি মেনে নিতে পারলেন না? আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু
অধ্যাপনা থেকে রাজনীতিতে এসেছিলেন ‘মাস্টারমশাই’, গায়ে কালি লাগাই কি মেনে নিতে পারলেন না? আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু
Tulu Mondal: টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন
টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget