এক্সপ্লোর

Mamata Banerjee: রাস্তাঘাটে থুতু, নীল-সাদা দেওয়াল পান-গুটখার পিকে এখন খয়েরি, কড়া আইন আনতে নির্দেশ মমতার

Kolkata News: পশ্চিমবঙ্গ বিশ্ব বাণিজ্য সম্মেলনকে ঘিরে এই মুহূর্তে তৎপরতা তুঙ্গে। তার আগে নবান্নে মন্ত্রিসভার বিশেষ বৈঠক হয়।

কলকাতা: রাস্তার দুই পাশে হোক বা সেতুর দুই পাশের দেওয়াল। নীল-সাদা রং চোখে পড়ে শহরের প্রায় সর্বত্রই। এমনকি উড়ালপুলের স্তম্ভগুলিতেও রঙিন আল্পনা চোখে পড়ে। বাতিস্তম্ভগুলিও ঝকঝকে রাখতে তৎপরতার শেষ নেই। কিন্তু তার পরও শহরের সৌন্দর্যায়নে বাধা হয়ে দাঁড়াচ্ছে কিছু মানুষের বদভ্যাস। পথচলতি মানুষ তো বটেই, গাড়ি থেকে মুখ বাড়িয়েও রাস্তায় থুতু ফেলেন অনেকে। নীল-সাদা, পরিষ্কার দেওয়ালও পানের পিক, গুটখার পিকে লালচে হয়ে উঠেছে। সেই নিয়ে এবার অসন্তোষ প্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। (Mamata Banerjee)

পশ্চিমবঙ্গ বিশ্ব বাণিজ্য সম্মেলনকে ঘিরে এই মুহূর্তে তৎপরতা তুঙ্গে। তার আগে নবান্নে মন্ত্রিসভার বিশেষ বৈঠক হয়। সেখানেই এ নিয়ে ক্ষোভ উগরে দিলেন তিনি। এত কষ্ট করে শহরের সৌন্দর্যায়ন চলছে, নীল-সাদা রং করে সাজানো হচ্ছে শহরকে। তার পরও কেন এভাবে শহর নোংরা করা হচ্ছে, সেই নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন তিনি। শহরের সৌন্দর্যায়নের স্বার্থে প্রয়োজনে যথোপযুক্ত আইন চালুর আনা যায় কি না, তা পর্যালোচনার নির্দেশ দিলেন। (Kolkata News)

শহর জুড়ে যেখানে সেখানে থুতু ফেলা, পান-গুটখার পিকে দেওয়া ভরিয়ে দেওয়া নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন মমতা। মুখ্যসচিব মনোজ পন্থকে সেই নিয়ে কড়া নির্দেশ দেন তিনি। সেখানে মুখ্যমন্ত্রী জানান, যেখানে সেখানে রাস্তায় থুতু ফেলছেন মানুষজন। পান-গুটখার পিক ফেলছেন। এতে শহরের সৌন্দর্য নষ্ট হচ্ছে। মমতা বলেন, "বিদ্যাসাগর সেতু দিয়ে আসছি। দেখি, পাঁচিলের উপর প্রচুর, গুটখার দাগ। থুতু ফেলেছেন মানুষ। এ নিয়ে কড়া আইন আনা যায় কি না দেখতে হবে।"  বিষয়টি পর্যালোচনা করে দেখে সিদ্ধান্ত নিতে হবে বলে জানিয়েছেন।

পশ্চিমবঙ্গ বিশ্ব বাণিজ্য সম্মেলনে শহরে তাবড় দেশ এবং শিল্প সংস্থার প্রতিনিধিরা কলকাতায় আসছেন। শহরের সৌন্দর্যায়ন এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্য সরকার বিশেষ ভাবে গুরুত্ব দিয়ে দেখছি বিষয়টিকে। কিন্তু নীল-সাদা রং করা দেওয়াল থেকে সেতুর পাঁচিল, এমনকি বাতিস্তম্ভেও গুটখা, পানের পিক চোখে পড়ছে যত্রতত্র। সুন্দর করে আঁকা গ্রাফিতিগুলিও বাদ যায়নি। এবার নিজে তা চাক্ষুষ করে ক্ষোভ উগরে দিলেন মমতা। বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখতে হবে বলে জানিয়েছেন।

৫ এবং ৫ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ বিশ্ব বাণিজ্য সম্মেলন। ভুটানের রাজা জিগমে খেসর নামগেল ওয়াংচুক থেকে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, শিল্পপতি মুকেশ আম্বানি, সজ্জন জিন্দল, সঞ্জীব পুরি, জ্যোৎস্না সুরির পাশাপাশি, বিদেশি অতিথিদেরও সম্মেলনে যোগ দেওয়ার কথা। তার আগে শেষ মুহূর্তের কাজ চলছে। আর তাতেই রাস্তাঘাটে থুতু, পান-গুটখার পিক নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন মমতা। এর আগেও বার বার স্বচ্ছতা বজায় রাখার পক্ষে সওয়াল করেছে এসেছে রাজ্য। কিন্তু পরিস্থিতি বদলায়নি। তাই কড়া আইন থাকা প্রয়োজন বলে মনে করছেন শহরবাসীদের অনেকেই। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojona :'২০ তারিখের মধ্যে আপনি টাকা না পেলে ....' অন্নপূর্ণার টাকা নিয়ে আজ বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী
'২০ তারিখের মধ্যে আপনি টাকা না পেলে ....' অন্নপূর্ণার টাকা নিয়ে আজ বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী
এখনও আবেদন করা যাবে অন্নপূর্ণা যোজনায়, ৩ হাজার টাকা পেতে করতে হবে এই কাজ, ঘোষণা মুখ্যমন্ত্রী
এখনও আবেদন করা যাবে অন্নপূর্ণা যোজনায়, ৩ হাজার টাকা পেতে করতে হবে এই কাজ, ঘোষণা মুখ্যমন্ত্রী
News Live Updates: নারী সুরক্ষায় চালু হচ্ছে ১১২, ঘোষণা শুভেন্দু অধিকারীর, বললেন, 'তৃণমূল এত খারাপ করে গিয়েছে...'
নারী সুরক্ষায় চালু হচ্ছে ১১২, ঘোষণা শুভেন্দু অধিকারীর, বললেন, 'তৃণমূল এত খারাপ করে গিয়েছে...'
Tarapith Hotel Shut: তারাপীঠে একাধিক হোটেল বন্ধের নির্দেশ, কড়া পদক্ষেপ জেলা প্রশাসনের, কোন কোন হোটেল?
তারাপীঠে একাধিক হোটেল বন্ধের নির্দেশ, কড়া পদক্ষেপ জেলা প্রশাসনের, কোন কোন হোটেল?

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget