এক্সপ্লোর

Mamata Banerjee: দুপুরে ভাত না খেলেও, আবদার ফেরালেন না মমতা, নদীপথে চালালেন লঞ্চও

Panchayat Elections 2023: বুধবার সকালে উত্তর ২৪ পরগনার টাকি থেকে জলপথে সুন্দরবনের দিকে রওনা হন মুখ্যমন্ত্রী।

আশাবুল হোসেন, বিজেন্দ্র সিংহ ও ব্রতদীপ ভট্টাচার্য, বসিরহাট: নবান্ন যেতে স্কুটি চালানোর চেষ্টা করতে দেখা গিয়েছে আগে। জেলাসফরে এ বার লঞ্চ চালালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। বুধবার হাসনাবাদের প্রত্যন্ত এলাকা লঞ্চে চেপে পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। সেই সময়ই লঞ্চ চালাতে দেখা যায় তাঁকে। স্টিয়ারিং হুইল হাতে ধরে ঘোরান তিনি। পাশে দাঁড়িয়ে তাঁকে পরামর্শ দেন লঞ্চের চালক। 

বুধবার সকালে উত্তর ২৪ পরগনার টাকি থেকে জলপথে সুন্দরবনের দিকে রওনা হন মুখ্যমন্ত্রী। একদিকে ভারতের হাসনাবাদ, অন্যদিকে বাংলাদেশ, ইছামতি দিয়ে এগিয়ে চলে লঞ্চ। তারই স্টিয়ারিং হুইলে হাত রাখেন মমতা। নদীমাতৃক সুন্দরবনে পর্যটনের সম্ভাবনা খতিয়ে দেখতে এ দিন লঞ্চ ভ্রমণে বেরোন মুখ্যমন্ত্রী। 

এর পর সফরসূচিতে না থাকলেও, বেলা ১২টা ৪০ নাগাদ হাসনাবাদের খাঁপুকুর গ্রামে পৌঁছন মুখ্যমন্ত্রী। ফেরিঘাটে নেমে, সোজা চলে যান চক খাঁপুকুর প্রাথমিক বিদ্যালয়ে। পড়ুয়া থেকে গ্রামবাসী, মিশে গেলেন সাধারণ মানুষের সঙ্গে। গ্রামের এক মহিলার অনুরোধে ওল-ট্যাংরা দিয়ে খান ভাত। পাশের বাড়ি থেকে আলু-পটলের তরকারি নিয়ে আসা আর এক মহিলার আবদারও মেনে নেন হাসিমুখে। 

এর আগে, মঙ্গলবার শীতবস্ত্র বিলির অনুষ্ঠানে অসন্তুষ্ট হন মমতা। অনুষ্ঠানে শীতবস্ত্রই না এসে পৌঁছনয় ক্ষুব্ধ হন। প্রকাশ্যেই ভর্ৎসনা করেন বিডিও এবং জেলাশাসককে। তবে একেবারে অন্য মুডে পাওয়া গেল মমতাকে। জলপথে সুন্দরবন, তার পর ক্লাসরুমে মুখ্যমন্ত্রী-কচিকাঁচাদের উপহার বিলি, গ্রামে গৃহস্থের উঠোনে মধ্যাহ্নভোজ সারেন। 

খাঁপুকুর প্রগতি সঙ্ঘের মাঠে দাঁড়িয়ে গ্রামবাসীদের শীতবস্ত্র তুলে দেন মমতা। মুখ্যমন্ত্রীকে দেখতে তখন উপচে পড়েছে ভিড়। সেখানে গ্রামের এক মহিলা বলে ওঠেন, "দক্ষিণেশ্বরের মা আমাদের এখানে চলে এসেছেন।" ঘড়িতে দুপুর ২টো বেজে গিয়েছে। আচমকা মুখ্যমন্ত্রী ঢুকে পড়েন নমিতা মণ্ডল নামে এক গ্রামবাসীর বাড়িতে। সেখানেই সারেন খাওয়া-দাওয়া।

এমনিতে বহু বছর আগেই দুপুরে ভাত খাওয়া ছেড়ে দিয়েছেন মমতা।  কিন্তু আজ সরল গ্রামবাসীর আতিথেয়তায় না করতে পারেননি মুখ্যমন্ত্রী। বাড়ির উঠোনে নড়বড়ে চেয়ারে বসে শুরু হয় খাওয়া-দাওয়া। ওল-ট্যাংরার ঝোল দিয়ে ভাত খান মুখ্যমন্ত্রী। খাওয়ার মাঝেই আলু-পটলের তরকারি নিয়ে ছুটে আসেন গ্রামেরই আর এক মহিলা। তাঁকেও ফেরাননি মুখ্যমন্ত্রী। 

হাসনাবাদের প্রত্যন্ত এই এলাকায় সবচেয়ে বড় সমস্যা পানীয় জলের। জানার পরই, সমাধানের আশ্বাস দেন তিনি। সেখানে তিনি বলেন, "এইখানে আমি এতদূরে এসেছি, একটাই কারণে। আমি নিজের চোখে গ্রাম দেখতে এসেছি। ২০২৪-এর মধ্যে বাড়িতে বাড়িতে পানীয় জল পৌঁছে দেব। কল ওয়াটার।ট্যাপ ওয়াটার। যতক্ষণ না হচ্ছে, আমি সাত দিনের মধ্যে এখানে জলের ব্যবস্থা করতে বলব PHE-কে বলে।" এলাকায় পানীয় জলের ব্যবস্থা করার জন্য স্থানীয় বিডিও ও অতিরিক্ত জেলাশাসককে নির্দেশ দেন তিনি।  

বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে সম্প্রতি একাধিক জেলা সফরে বিভিন্ন ভুমিকায় দেখা গেছে মুখ্যমন্ত্রীকে। একেবারে সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়ে জনসংযোগ সারছেন মমতা। বুধবার টাকিতে রাত্রিবাস করবেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার ফিরবেন কলকাতায়। 

সেরা শিরোনাম

West Bengal News Live : নন্দীগ্রামে গিয়ে একযোগে তৃণমূল ও সিপিএমকে নিশানা মুখ্যমন্ত্রীর
নন্দীগ্রামে গিয়ে একযোগে তৃণমূল ও সিপিএমকে নিশানা মুখ্যমন্ত্রীর
Durgapur News: দুর্গাপুরে হোটেলের ভিতরেই জুয়ার আসর, পুলিশের অভিযানে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ ৪
দুর্গাপুরে হোটেলের ভিতরেই জুয়ার আসর, পুলিশের অভিযানে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ ৪
Sandip Ghosh ED Summon: অবশেষে আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ
অবশেষে আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ
West Bengal Police: নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে পুলিশ আউট পোস্টের পাশ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও প্রায় ১৫০ রাউন্ড কার্তুজ, এলাকায় চাঞ্চল্য
নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে পুলিশ আউট পোস্টের পাশ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও প্রায় ১৫০ রাউন্ড কার্তুজ, এলাকায় চাঞ্চল্য

ভিডিও

Tala Tank News: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা
CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget