এক্সপ্লোর

Mamata Banerjee: 'চন্দনবাবুকে কাজ করতে দিচ্ছেন না, এ আবার কী !' পুলিশে 'গ্রুপবাজি' নিয়ে প্রশাসনিক সভায় সরব মুখ্যমন্ত্রী

Sukanta Majumdar: "পুলিশের মধ্যে গ্রুপবাজি চলছে যিনি বলছেন, তিনি ভুলে গেছেন হয়তো তিনি নিজেই পুলিশমন্ত্রী।"

জলপাইগুড়ি : 'পুলিশে গ্রুপবাজি চলছে'। উত্তরবঙ্গে প্রশাসনিক সভায় সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জনৈক চন্দনবাবুকে কোনো কাজ দেওয়া হয় না বলে উত্তরবঙ্গের প্রশাসনিক সভায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। পুলিশের একাংশকে আক্রমণ পুলিশমন্ত্রীর।

মুখ্যমন্ত্রী বলেন, "কোচবিহারে হেড কোয়ার্টারে একজন DSP বা SDPO...কিছু একটা আছে, চন্দনবাবু বলে কেউ আছেন ? তিনি কি এসেছেন মিটিংয়ে ? কেনা আনা (বৈঠকে) হয়নি তাঁকে ? হেড কোয়ার্টার দেখেন, কিন্তু তাঁকে কোনো কাজ দেওয়া হয় না। ইজ ইট নট আ ফ্যাক্ট ? না কাজ করেন না। তাঁকে করতে দেওয়া হয় না। আপনারা নিজেরাই যদি নিজেদের মতো গ্রুপ তৈরি করে নেন, তাহলে মানুষ কোথায় যাবে ? ওঁকে কাজে লাগাবেন। শীতলকুচি, দিনহাটায় কাজে লাগান। বর্ডার এরিয়ায় কাজে লাগান। হেড কোয়ার্টারে একজনকে বসিয়ে রাখবেন, তিনি শুধু চা-বিস্কুট খাবেন...বাড়ি চলে যাবেন...তিনি কাজ করতে চান, আপনি তাঁকে কাজ করতে দিচ্ছেন না। এ আবার কী ! পুলিশ কি নিজেদের মধ্যে কখনো গ্রুপ করে ? করে না। আমরা রাজনৈতিক লোকেরা গ্রুপ করি বেশি। আমরা তাই জেনে এসেছি এতদিন।" 

এ প্রসঙ্গে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তুলোধনা করলেন মুখ্যমন্ত্রীকে। তিনি বলেন, "পুলিশের মধ্যে গ্রুপবাজি চলছে যিনি বলছেন, তিনি ভুলে গেছেন হয়তো তিনি নিজেই পুলিশমন্ত্রী। দায়টা কার ? দায় কি অন্য কারো নাকি ? কোচবিহারে চন্দনবাবুকে কে অফিসে বসিয়ে রাখছেন, মুখ্যমন্ত্রীকে প্রশাসনিক বৈঠক থেকে কেন বলতে হবে ? তিনি পুলিশমন্ত্রী, তাঁর একটা ফোন ডিজির কাছে যাবে, ডিজি নিজে নির্দেশ পাঠাবেন। প্রশাসন কীভাবে চালাতে হয় মুখ্যমন্ত্রী কি জানেন না ? নাকি, ভোটের আগে উনি গ্য়ালারি শো করছেন সমানে ? এই গ্যালারি শো করতেই উত্তরবঙ্গে আসা হয়েছে তাঁর। দায়টা তো তাঁর। পুলিশমন্ত্রী তো তিনি। পুলিশে যদি গ্রুপবাজি হয়, পুলিশ যদি চুরি করে, পুলিশ যদি তোলা তোলে, তার দায়ভার তো মুখ্যমন্ত্রীকে নিতে হবে। কারণ, পুলিশমন্ত্রী তিনি।"  

সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, "মুখ্যমন্ত্রী এক একদিন এক একটা এমন কথা বলেন যেটা রাজ্যের জন্য বিপজ্জনক। মিটিংয়ে আজ উনি পুলিশের অভ্যন্তরীণ অবস্থা নিয়ে যা বলেছেন, ওঁর অত্যন্ত ঘনিষ্ঠ বলে চন্দনবাবু বলে কোনও এক পুলিশের কর্মী তাঁকে কেন বড়বাবুরা স্যালুট করেন না...তাঁকে যে গুরুত্ব দেওয়া উচিত ছিল...তিনি যে ওঁর নিজস্ব লোক... ওঁর ঘনিষ্ঠ। তাঁকে কেন তেমন গুরুত্বপূর্ণ আরও বড় পদ দেওয়া হচ্ছে না, মানেটা কী ? তাহলে SP, OC-রা চালাবে না পুলিশ ? ওঁর নির্দেশে গ্রেফতার হবে। তার পরেও ওঁর উষ্মা থাকবে।"

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee : 'দেশেই চিকিৎসা করান', অভিষেকের বিদেশযাত্রায় 'না' কলকাতা হাইকোর্টের
'দেশেই চিকিৎসা করান', অভিষেকের বিদেশযাত্রায় 'না' কলকাতা হাইকোর্টের
Tulu Mondal: টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, পাথর ব্যবসায়ীর শ্যালক সম্পর্কে জিজ্ঞাসাবাদ
টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, পাথর ব্যবসায়ীর শ্যালক সম্পর্কে জিজ্ঞাসাবাদ
News Live Updates: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট
Accident News : দ্বিতীয় হুগলি সেতুর মুখে মর্মান্তিক দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় মৃত্যু স্কুটার আরোহীর
দ্বিতীয় হুগলি সেতুর মুখে মর্মান্তিক দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় মৃত্যু স্কুটার আরোহীর

ভিডিও

Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE
Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget