এক্সপ্লোর

Mamata Banerjee: '২০০ কিলোমিটার বেগে এসে মেরেছে, মরেই যেতাম, মানুষের আশীর্বাদে বেঁচেছি', বর্ধমানে দুর্ঘটনা নিয়ে মুখ খুললেন মমতা

এদিন তিনি নিজেই জানান, 'জানি না কে? গলি দিয়ে বেরোচ্ছিলাম, গাড়িটা স্পিডে যাচ্ছিল। গাড়িটা প্রায় পিষে দিচ্ছিল, মরেই যেতাম হয়ত।

কলকাতা: 'জ্বর আসছে, গা গুলাচ্ছে, মাথাটা ফুলে আছে'। বুধবার রাজভবন থেকে বেরিয়ে বর্ধমানের দুর্ঘটনা প্রসঙ্গে সংবাদমাধ্যমকে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দুপুরে বর্ধমান থেকে ফেরার পথে মাথায় চোট পান মমতা। সেই অবস্থাতেই কলকাতায় ফিরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিন্তু বাড়ি বা হাসপাতালে না গিয়ে, সোজা রাজভবন পৌঁছন। সেখানে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে বৈঠক করেন। বেরিয়ে জানান, 'সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী রাজ্যপালের সৌজন্যমূলক সাক্ষাৎ হয়েছে। ভালভাবে কথা হয়েছে। ৬ তারিখ আবার আসব'।

কিন্তু হঠাৎ কে ধাক্কা মারল মুখ্যমন্ত্রীর গাড়িতে? এদিন তিনি নিজেই জানান, 'জানি না কে? গলি দিয়ে বেরোচ্ছিলাম, প্রায় ২০০ কিলোমিটার বেগে একটা গাড়ি আমাদের গাড়ির সামনে চলে আসে। প্রায় পিষে দিচ্ছিল, মরেই যেতাম হয়ত। ড্রাইভার বুদ্ধি করে ব্রেক কষে। তখনই ড্যাশবোর্ড এসে মাথায় লেগেছে। ঝাঁকুনি হয়েছে। রক্ত পড়েছে, ফুলে আছে। ব্যথা নিয়েই কাজ করে গেলাম'। দুর্ঘটনা থেকে রক্ষা পেয়ে জনগণকে ধন্যবাদও দিলেন মুখ্যমন্ত্রী। বললেন,  পাবলিক মিট করতে করতে আসছিলাম, গাড়ির কাঁচটা খোলা ছিল। ওটা বন্ধ থাকলে কাচ ভেঙে সারা শরীরে ঢুকে যেত। গাড়িটা চুরমার হয়ে যেত, মানুষের আশীর্বাদে বেঁচে ফিরেছি। ওষুধ খেয়েছি, বাড়ি যাচ্ছি'। 

জেলা সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী: লোকসভা ভোটের আগে ফের জেলা সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আজ দুই বর্ধমান জেলার মানুষকে নানাবিধ সরকারি পরিষেবা প্রদান করেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। বর্ধমানের নবাবহাটে গোদার মাঠে হয় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা। সেখান থেকেই পূর্ব ও পশ্চিম বর্ধমানের বাসিন্দাদের জন্য একগুচ্ছ সরকারি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। প্রদান করেন সরকারি পরিষেবাও। সেখান থেকে ফেরার সময়েই দুর্ঘটনার মুখোমুখি হন তিনি। ফের আঘাত পান মুখ্যমন্ত্রী মমতা মমতা বন্দ্যোপাধ্যায়।

বর্ধমানে প্রশাসনিক সভা থেকে ফিরছিলেন। সেই সময় তাঁর কনভয়ে একটি গাড়ি ঢুকে যায়। জোরে ব্রেক কষায় মাথায় আঘাত পান মমতা। তবে সেখান থেকে মুখ্যমন্ত্রীর কনভয় কলকাতার উদ্দেশে রওনা দেয়। কিন্তু মুখ্যমন্ত্রীর কনভয়ে হঠাৎ গাড়ি ঢুকে পড়ল কী করে, উঠছে একাধিক প্রশ্ন। মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের গাফিলতির অভিযোগ উঠছে আবারও। কে করলেন এমন কাজ? উত্তরে কাউকে দোষারোপ করতে চাননি মুখ্যমন্ত্রী, বলেন, 'পুলিশ তদন্ত করে দেখুক। এখনই এ বিষয়ে কিছু বলতে চাই না'। 

বুধবার বর্ধমানে প্রশাসনিক সভা ছিল। সেখানে পৌঁছতে হাওড়ার ডুমুরজলা থেকে এদিন হেলিকপ্টারে চেপে রওনা দেন মমতা। কিন্তু ফেরার সময় আবহাওয়া খারাপ থাকায়, বৃষ্টি হওয়ায় হেলিকপ্টার উড়তে পারেনি। ফলে গাড়িতে চেপেই ফেরার রাস্তা ধরেন। সেই সময়ই আঘাত পান তিনি। জানা গিয়েছে, সভামঞ্চ থেকে ২০০ মিটার দূরে, গাড়ি যখন জিটি রোডে উঠছে, সেই সময় অন্য দিক থেকে একটি গাড়ি  তাঁর কনভয়ে হঠাৎই  ঢুকে পড়ে। 

সেরা শিরোনাম

KIFF 2026: ঢাকা হল মমতা বন্দোপাধ্যায়ের নামের ফলক, নন্দনে লঞ্চ হল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নতুন লোগো
ঢাকা হল মমতা বন্দোপাধ্যায়ের নামের ফলক, নন্দনে লঞ্চ হল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নতুন লোগো
Kali Puja 2026: চোরবাগানের ঘটনার জের, কালীপুজোর আগে স্বরাষ্ট্রদফতর ও কলকাতা পুলিশের একাধিক নির্দেশ জারি
চোরবাগানের ঘটনার জের, কালীপুজোর আগে স্বরাষ্ট্রদফতর ও কলকাতা পুলিশের একাধিক নির্দেশ জারি
West Bengal Latest News Update: মণ্ডপে এন্ট্রি, এক্সিট গেট সহ কালীপুজোতে একাধিক নির্দেশ জারি করেছে স্বরাষ্ট্রদফতর ও কলকাতা পুলিশ
মণ্ডপে এন্ট্রি, এক্সিট গেট সহ কালীপুজোতে একাধিক নির্দেশ জারি করেছে স্বরাষ্ট্রদফতর ও কলকাতা পুলিশ
Cyclone Murasu: আশঙ্কাই সত্যি হল ? ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, কোথায় ল্যান্ডফল ? কতটা প্রভাব পড়বে পশ্চিমবঙ্গে ? বড় আপডেট IMD'র
আশঙ্কাই সত্যি হল ? ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, কোথায় ল্যান্ডফল ? কতটা প্রভাব পড়বে পশ্চিমবঙ্গে ? বড় আপডেট IMD'র

ভিডিও

Bangladesh News | বিক্ষোভে উত্তপ্ত ঢাকা-গাজিপুর!বস্ত্র কারখানার কর্মীদের আন্দোলনে তুলকালাম পরিস্থিতি
Rahul Gandhi on Gyanesh Kumar News | জ্ঞানেশ কুমার জেলে যাবেন, হুঙ্কার রাহুল গান্ধীর
Mamata Banerjee | কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লোহার গেটটির উচ্চতা দ্বিগুণ বাড়ানো হল
Bridge Collapsed News : মাথাভাঙায় সার বোঝাই লরি উঠতেই ভেঙে পড়ল ব্রিজ! | ABP Ananda
Howrah News : জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
North 24 Parganas News: ২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
IND A vs NZ A Day 2: নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
Embed widget