এক্সপ্লোর

Modi Mamata Meet: দিল্লিতে যাচ্ছেন মমতা, হবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ? বঞ্চনা ইস্য়ুতে মিলবে সুরাহা ?

Modi Mamata Meeting : নভেম্বরের শুরুতেই তিনি জানিয়েছিলেন,' আমি সব MP-দের নিয়ে প্রধানমন্ত্রীকে সময় চাইব। যদি সময় দেন ভাল, আর সময় না দিলে রাস্তাই আমাদের রাস্তা দেখাবে।

কলকাতা :  ১০০ দিনের বকেয়া নিয়ে এবার দিল্লিতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee ) । বাংলার প্রাপ্য বুঝে নিতে এবার দিল্লিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী । 

সুদীপ বন্দ্য়োপাধ্য়ায় ( Sudip Banerjee ) সম্প্রতি দাবি করেছিলেন, বঞ্চনা ইস্য়ুতে তাঁকে গিরিরাজ সিং বলেছিলেন, মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেন প্রধানমন্ত্রী মোদির ( Narendra Modi ) সঙ্গে বৈঠকে বসেন। যদিও পরে  গিরিরাজ সিংহ দাবি করেন,  তিনি এমন কিছু বলেননি। তবে গিরিরাজ যাই বলে থাকুন না কেন, দিল্লি গিয়ে এবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে পারেন মুখ্যমন্ত্রী। ১৮ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য  সময় চাওয়া হয়েছে, বাগডোগরায় জানান মুখ্যমন্ত্রী । তাঁর সঙ্গে কয়েকজন সাংসদও থাকবেন বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । 

নভেম্বরের শুরুতেই তিনি জানিয়েছিলেন,' আমি সব MP-দের নিয়ে প্রধানমন্ত্রীকে সময় চাইব। যদি সময় দেন ভাল, আর সময় না দিলে রাস্তাই আমাদের রাস্তা দেখাবে।' লোকসভা ভোটের আগে রাজ্য রাজনীতিতে বড় ফ্যাক্টর হয়ে উঠেছে ১০০ দিনের টাকা। কেন্দ্রের শাসকদল বিজেপির বিরুদ্ধে রাজ্যের শাসকদল তৃণমূলের হাতিয়ার বঞ্চনা। সেই অস্ত্রে শান দিয়েই এবার ফের দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী। লক্ষ্য প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ। 

কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগ নিয়ে, শীতকালীন অধিবেশনের লোকসভায় সরব হয়েছে তৃণমূল। মঙ্গলবারই তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্য়োপাধ্য়ায় দাবি করেন, এ ব্য়াপারে মুখ্য়মন্ত্রীকে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে অনুরোধ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ।

এনিয়ে বুধবার সকালে দলের অবস্থানও জানান তৃণমূলনেত্রী।  তিনি বলেন, 'গিরিরাজ সিংয়ের বক্তব্য় আমি শুনেছি। পার্লামেন্টে যখন অন রেকর্ড উনি বলেছেন, মমতাদি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করুক। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর জানার জন্য় বলছি, এই ইস্য়ু নিয়ে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ বার বৈঠক করেছি। আবার আমরা সময় চেয়েছি। আমাদের দিল্লি চলো কর্মসূচি রয়েছে। ' যদিও কিছুক্ষণের মধ্য়েই  সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়ের দাবিকে ভুল বলে দাবি করেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী।  

গত ২ ও ৩ অক্টোবর দিল্লিতে একগুচ্ছ কর্মসূচিতে নেতৃত্ব দেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। কৃষি ভবনে তৃণমূল নেতাদের অবস্থান এবং সেখান থেকে তাঁদের টেনে হিঁচড়ে বার করে দেওয়া নিয়ে তুলকালামকাণ্ড বাঁধে। এরপর কলকাতাতেও রাজভবনের সামনে টানা ৫দিন ধর্নায় বসেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। এবার মোদি-মমতা সাক্ষাৎ হলে কোনও সুরাহা হয় কি না, সেটাই দেখার।   

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'এটা তোমাকে করতেই হবে', কী 'নির্দেশ' দিয়েছেন শাহ ? জানালেন শুভেন্দু...
'এটা তোমাকে করতেই হবে', কী 'নির্দেশ' দিয়েছেন শাহ ? জানালেন শুভেন্দু...
কোলাঘাটে মুখ্যমন্ত্রীর কপ্টারের জরুরি অবতরণ, কী কারণ, সভা থেকে শুভেন্দু অধিকারী জানালেন...
কোলাঘাটে মুখ্যমন্ত্রীর কপ্টারের জরুরি অবতরণ, কী কারণ, সভা থেকে শুভেন্দু অধিকারী জানালেন...
পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসে বাড়ছে অসুস্থ ছাত্রীর সংখ্যা, কী থেকে সংক্রমণ? কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?
পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসে বাড়ছে অসুস্থ ছাত্রীর সংখ্যা, কী থেকে সংক্রমণ? কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও

ভিডিও

Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget