এক্সপ্লোর

Mamata Banerjee: ‘আজ আছি কাল নেই, কে জানে ভবিষ্যতে কী হবে?’ বার্সেলোনায় মমতা

Mamata in Spain: রবিবার বার্সেলোনায় প্রবাসী ভারতীয়দের একটি অনুষ্ঠানে উপস্থিত হন মমতা। সেখানেই স্বগতোক্তি করতে শোনা যায় তাঁকে।

কলকাতা: রাজ্যে লগ্নি আনতে ১১ দিনের স্পেন সফরে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গত কয়েক দিনে সেখানে মূলত হালকা মেজাজেই দেখা গিয়েছে তাঁকে। রবিবার সন্ধেয় একেবারে অন্য মেজাজে দেখা গেল। স্বগতোক্তি করতে শোনা গেল, 'আজ আছি, কাল নেই' বলে। বার্সেলোনায় দাঁড়িয়ে এদিন বাংলার জয়গানও করলেন মমতা। (Mamata on Spain)

রবিবার বার্সেলোনায় প্রবাসী ভারতীয়দের একটি অনুষ্ঠানে উপস্থিত হন মমতা। সেখানেই স্বগতোক্তি করতে শোনা যায় তাঁকে। বাংলার গৌরবময় গাথা তুলে ধরতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর, অমর্ত্য সেন, মাদার টেরেসা, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়দের উল্লেখ করেন তিনি। প্রবাসী ভারতীয়দের উদ্দেশে বলেন, "আপনারা যে বাংলাকে ভালবাসেন, দেখে ভাল লাগে। আজ আছি, কাল নেই। কে জানে ভবিষ্যতে কী অপেক্ষা করছে? আজকের কথাই ভাবি তাই। আজ সব ভাল হলে, কালও ভালই হবে। ভারত এগোলে, তবেই সকলে এগোতে পারবেন। আমরা সকলের ঐক্য চাই।"

এদিন মমতা জানান, একজন জানতে চেয়েছিলেন, তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কী। উত্তরে তিনি জানিয়েছিলেন, মানবতা। মানবতা ছাড়া মানুষ বাঁচতে পারবে না। নারীর ক্ষমতায়নে বিশ্বাস করেন তিনি। সংসদে মহিলাদের জন্য সংরক্ষণ রয়েছে। কিন্তু তৃণমূল একমাত্র দল, যাদের ৩৫ শতাংশ নির্বাচিত প্রতিনিধিই সেখানে মহিলা। পুরসভাতেও ৫০ শতাংশ সংরক্ষণ রয়েছে মহিলাদের। বাংলার কন্যাসন্তানদের জন্য স্কুলে স্কলারশিপের ব্যবস্থা করেছে তাঁর সরকার। উচ্চশিক্ষাতেও রয়েছে ক্রেডিট কার্ডের ব্যবস্থা। 'বিশ্ব বাংলা' শুধুমাত্র কোনও বাক্যবন্ধ নয়, বাংলার ভাবনার প্রতিফলন বলে জানান তিনি। 

আরও পড়ুন: Mamata Banerjee: স্পেনে বাংলার জয়গান মমতার, রাজ্যকে দেশের সাংস্কৃতিক রাজধানী বলে উল্লেখ

প্রবাসী ভারতীয়দেরও এদিন বাংলায় বিনিয়োগে আহ্বান জানান মমতা। জানান, বাংলায় প্রবাসী ভারতীয় এবং প্রবাসী বাঙালিদের জন্য 'আপন বাংলা' অ্যাপ চালু করেছে তাঁর সরকার। কোথাও কোনও প্রয়োজন পড়লে, বাংলায় বিনিয়োগে আগ্রহ থাকলে, ওই অ্যাপ মারফত যোগাযোগ করা যাবে। বিদেশ বিভুঁইয়ে থাকেন যাঁরা, তাঁরা নিজেরে কখনও বিপদে পড়লে বা দেশে থাকা তাঁদের পরিবার যদি সমস্যায় পড়ে, অ্যাপে গিয়ে জানালেই হবে। পরিযায়ী শ্রমিকদের জন্যও এমন অ্য়াপ তৈরি করা হয়েছে বলে জানান। 

বাংলায় লগ্নি আনতে ১১ দিনের স্পেন সফরে গিয়েছেন মমতা। রবিবার ছিল সফরের পঞ্চম দিন। প্রথম চার দিন মাদ্রিদেই ছিলেন তিনি। মাদ্রিদের রাস্তায় মর্নিংওয়াক থেকে জগিং এমনকি স্থানীয়দের সঙ্গে সারেন পরিচয়ও। সেখান থেকে রাজ্যে পর পর বিনিয়োগের ঘোষণাও করেন মমতা, এর মধ্যে শালবনিতে ইস্পাত কারখানায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিনিয়োগের ঘোষণাও ছিল। লা লিগার সঙ্গে মউ স্বাক্ষরের কথাও জানিয়েছেন মমতা। রবিবার দুপুরে মাদ্রিদ থেকে ট্রেনে চেপে বার্সেলোনা রওনা দেন। সেখানেও একাধিক কর্মসূচি রয়েছে।

সেরা শিরোনাম

Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

Mahalaya Event in Kolkata | মহালয়ায় 'মেগা ইভেন্ট', উপস্থিত রয়েছে মুখ্যসচিব Manoj Agarwal
Gyanesh Kumar | CJP-র আন্দোলনের সমর্থনে পথে নামলেন নেহা বোরা, সঙ্গে আইসার সদস্য-সমর্থকরা
Kolkata Metro | বেলেঘাটা থেকে সেক্টর ৫ পর্যন্ত শুরু হল ট্রায়াল রান | #abpananda
Mamata Banerjee Detained | ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়, সাউথ অ্যাভিনিউ থেকে আটক | CJP Delhi Protest
Flydubai Scare | ককপিটে ভারতীয় পাইলটের উপর হামলা, ফ্লাইদুবাইকাণ্ডে তদন্তে NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget