এক্সপ্লোর

Mamata Banerjee: স্পেনে বাংলার জয়গান মমতার, রাজ্যকে দেশের সাংস্কৃতিক রাজধানী বলে উল্লেখ

Mamata in Spain: রবিবার বার্সেলোনায় প্রবাসী ভারতীয়দের একটি অনুষ্ঠানে উপস্থিত হন মমতা।

কলকাতা: লগ্নি আনতে ১১ দিনের স্পেন সফরে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবার সেখানে বাংলার জয়গান শোনা গেল তাঁর গলায়। বাংলাকে ভারতের সাংস্কৃতিক রাজধানী বলে উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী মমতা। রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, জীবনানন্দ দাশের কথাও টানলেন। বাংলা থেকেই পাঁচ-পাঁচ জন নোবেল পুরস্কার পেয়েছেন বলেও জানালেন তিনি। (Mamata in Spain)

রবিবার বার্সেলোনায় প্রবাসী ভারতীয়দের একটি অনুষ্ঠানে উপস্থিত হন মমতা। সেখানেই বাংলার জয়গান করেন তিনি। মমতা জানান, নানা ভাষাভাষীর দেশ ভারত। বাংলার মধ্যেও অনেক স্থানীয় ভাষা রয়েছে। আজকের বাংলা অনেক পাল্টে গিয়েছে। বাংলার গুণীজনরাই গোটা দেশকে পথ দেখিয়েছিলেন, সে রবীন্দ্রনাথ ঠাকুর হোন, বা জীবনানন্দ দাশ, নেতাজি হোন বা নজরুল ইসলাম। জাতীয় স্তরে আন্দোলনের ভিত প্রস্তুত করে দিয়েছিলেন এঁরা। 'জয় হিন্দ' স্লোগান নেতাজির দেওয়া, 'বন্দে মাতরম' বঙ্কিমচন্দ্রের, 'জন গণ মন', জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথের লেখা। নজরুলের কবিতা থেকেই নেওয়া 'জয় বাংলা', যা বাংলাকে মহিমান্বিত করতে ব্যবহার করি আমরা। 

এদিন মমতা জানান, বাংলার শিল্পীরা, বাংলার কৃষকরা পৃথিবীর মধ্যে সবচেয়ে দক্ষ। বাংলা থেকেই ঘটেছে সবুজ বিপ্লব। মানুষের মধ্যে ঐক্য় গড়ে তোলাই লক্ষ্য বাংলার। প্রবাসী ভারতীয়দের সামনে মমতা বলেন, "দেশের সাংস্কৃতিক রাজধানী বাংলা। ফুটবলের রাজধানীও। বাংলা থেকে রবীন্দ্রনাথ ঠাকুর, মাদার টেরেসা, অমর্ত্য সেন, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় এবং ওঁর স্ত্রী নোবেল পেয়েছেন। আপনারা বাংলাকে ভালবাসে জেনে খুশি হই। আজ আছি, কাল নেই। তাই আজকের কথাই ভাবি। আজ ভাল হলে, কালও ভালই হবে।"

আরও পড়ুন: Mamata Banerjee: গুরুদেবকে সশ্রদ্ধ প্রণাম, যাঁরা বাংলাকে ভালবাসেন...শান্তিনিকেতনের UNESCO স্বীকৃতিতে লিখলেন মমতা

বার্সেলোনায় মমতা জানান, মানবতায় বিশ্বাসী তিনি। মানবতা না থাকলে মানুষ বাঁচতে পারবে না। নারীর ক্ষমতায়নে বিশ্বাস করেন তিনি। সংসদে মহিলাদের জন্য সংরক্ষণ রয়েছে। কিন্তু তৃণমূল একমাত্র দল, যাদের ৩৫ শতাংশ নির্বাচিত প্রতিনিধিই সেখানে মহিলা। পুরসভাতেও ৫০ শতাংশ সংরক্ষণ রয়েছে মহিলাদের। বাংলার কন্যাসন্তানদের জন্য স্কুলে স্কলারশিপের ব্যবস্থা করেছে তাঁর সরকার। উচ্চশিক্ষাতেও রয়েছে ক্রেডিট কার্ডের ব্যবস্থা। 'বিশ্ব বাংলা' শুধুমাত্র কোনও বাক্যবন্ধ নয়, বাংলার ভাবনার প্রতিফলন বলে জানান তিনি। 

বাংলায় লগ্নি আনতে ১১ দিনের স্পেন সফরে গিয়েছেন মমতা। রবিবার ছিল সফরের পঞ্চম দিন। প্রথম চার দিন মাদ্রিদেই ছিলেন তিনি। মাদ্রিদের রাস্তায় মর্নিংওয়াক থেকে জগিং এমনকি স্থানীয়দের সঙ্গে সারেন পরিচয়ও। সেখান থেকে রাজ্যে পর পর বিনিয়োগের ঘোষণাও করেন মমতা, এর মধ্যে শালবনিতে ইস্পাত কারখানায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিনিয়োগের ঘোষণাও ছিল। লা লিগার সঙ্গে মইউ স্বাক্ষরের কথাও জানিয়েছেন মমতা। রবিবার দুপুরে মাদ্রিদ থেকে ট্রেনে চেপে বার্সেলোনা রওনা দেন। সেখানেও একাধিক কর্মসূচি রয়েছে।

সেরা শিরোনাম

Rejinagar By Poll Result: রেজিনগরে ফুটল পদ্ম, বিপুল ভোটে জয়ী বিজেপি প্রার্থী শাখারভ সরকার, হুমায়ুন কবীরের দল কত নম্বর স্থানে?
রেজিনগরে ফুটল পদ্ম, বিপুল ভোটে জয়ী বিজেপি প্রার্থী শাখারভ সরকার, হুমায়ুন কবীরের দল কত নম্বর স্থানে?
Durga Pujo Weather Updates: পঞ্চমী থেকে দশমী, পুজোয় ভাসবে জেলা-শহর? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
পঞ্চমী থেকে দশমী, পুজোয় ভাসবে জেলা-শহর? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
West Bengal News Live: নন্দীগ্রাম ও রেজিনগর আসনে রেকর্ড মার্জিনে জয় বিজেপির, লাইভ আপডেট
নন্দীগ্রাম ও রেজিনগর আসনে রেকর্ড মার্জিনে জয় বিজেপির, লাইভ আপডেট
Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget