এক্সপ্লোর

Mamata Banerjee: 'দিদিকে বলো'-র পর এবার 'সরাসরি মুখ্যমন্ত্রী'র উদ্বোধন

Mamata Banerjee inaugurated new Program: 'সরাসরি মুখ্যমন্ত্রী' নামে নতুন কর্মসূচির উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা: 'সরাসরি মুখ্যমন্ত্রী' নামে নতুন কর্মসূচির উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 'দিদিকে বলো'-র পর এবার 'সরাসরি মুখ্যমন্ত্রী'র উদ্বোধন। মমতা বলেন,' আজ এই কর্মসূচি চালু করলাম। এই কর্মসূচির মাধ্যমে সকলে যাতে উপকৃত হয় এবং এই পরিষেবা যাতে প্রান্তিক এলাকাতেও পৌঁছে যায়', তা নিয়ে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।  

'আপনারা, আমার থেকে মাত্র একটি ফোনের দূরত্বে'

ফেসবুক পেজে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন এই নয়া কর্মসূচির  ছবি পোস্ট করেছেন। 'সরাসরি মুখ্যমন্ত্রী' পরিষেবা পেতে কোন নাম্বারে ফোন করতে হবে তাও জানিয়েছেন তিনি। এদিন তিনি বলেন, 'আজ আমার প্রিয় বাংলা এবং প্রাণাধিক প্রিয় বঙ্গবাসীর জন্য একটি অবিস্মরণীয় দিন।আজ এক বিশেষ কর্মসূচির ঘোষণা করলাম। যার মাধ্যমে আমার রাজ্যবাসীর সঙ্গে যোগাযোগ আরও সহ হয়ে উঠল। সরাসরি মুখ্যমন্ত্রী নামক এই কর্মসূচির মাধ্যমে আপনারা, আমার থেকে মাত্র একটি ফোনের দূরত্বে।'

'সরাসরি মুখ্যমন্ত্রী', কীভাবে যোগাযোগ করবেন ? কখন যোগাযোগ করবেন ?

এরপরেই ফোন নাম্বার শেয়ার করে মুখ্যমন্ত্রী বলেন, ৯১৩৭০-৯১৩৭০, এই নাম্বারে আপনার ফোন করে আপনাদের যাবতীয়, অভাব অভিযোগ মতামত জানাতে পারবেন। সপ্তাহের সোমবার থেকে শনিবার, মোট ৬ দিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত, এই লাইন খোলা থাকবে। আপনাদের যাবতীয় সমস্যার সমাধান করতে, আমি বদ্ধপরিকর।আমি আশাবাদী এই উদ্যোগের ফলে,  রাজ্যবাসীর সঙ্গে আমার সম্পর্ক আরও গাঢ় হল।'

কেষ্টপুর সেতু ২ উদ্বোধন করেন মমতা

মূলত এদিন নবান্ন থেকে ভার্চুয়ালি কেষ্টপুর সেতু ২ উদ্বোধন করেন মমতা। পোস্টের শুরুতেই তিনি বলেন, 'আজকে এই বিশেষ দিনে আমি নবান্নর সভাঘর থেকে, কেষ্টপুর সেতু ২ উদ্বোধন করলাম।যা সল্টলেক এবং নিউটাউনের মধ্যে যোগাযোগ রক্ষা করবে।'

আরও পড়ুন, সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কী বলছেন চিকিৎসক ?

আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?

প্রসঙ্গত, এর আগে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে ঝাডগ্রামে 'দিদিকে বলো' কর্মসূচিতে গিয়ে দলীয় কর্মীদের বিক্ষোভের মুখে পড়েছিলেন তৃণমূল বিধায়ক। বিনপুর ১ নম্বর ব্লকের বাঁদরবনি এলাকায় যান ঝাড়গ্রামের বিধায়ক সুকুমার হাঁসদা। সঙ্গে ছিলেন তাঁর অনুগামী হিসেবে পরিচিত বিনপুর ১ নম্বর ব্লকের যুব তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি শেখ নাসিরুদ্দিন। অভিযোগ, বিধায়কের সামনেই বিক্ষোভ দেখাতে শুরু করেছিলেন তৃণমূলের ব্লক সভাপতি শ্যামল মাহাতোর অনুগামীরা। যুব তৃণমূল নেতার বিরুদ্ধে দলবিরোধী কাজ ও কাটমানি নেওয়ার অভিযোগ তোলেন দলীয় কর্মীদের একাংশ। বিক্ষোভের মুখে পড়ে কর্মসূচি বাতিল করে ওই এলাকা থেকে ফিরে গিয়েছিলেন তৃণমূল বিধায়ক।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari on Money Recovery: '১ জেলা থেকে ১৫ হাজার কোটি...', তৃণমূল আমলে বীরভূম কত দুর্নীতি হয়েছে, হিসাব দিলেন মুখ্যমন্ত্রী
'১ জেলা থেকে ১৫ হাজার কোটি...', তৃণমূল আমলে বীরভূম কত দুর্নীতি হয়েছে, হিসাব দিলেন মুখ্যমন্ত্রী
Satabdi Roy: প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, 'বিজেপিতে যোগ দেওয়ার অফার আসলে...' প্রশ্ন শুনে কী করলেন শতাব্দী রায়?
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, 'বিজেপিতে যোগ দেওয়ার অফার আসলে...' প্রশ্ন শুনে কী করলেন শতাব্দী রায়?
অডি, BMW-সহ ২৪২টি গাড়ি! আর কী কী সম্পত্তির মালিক মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডল
অডি, BMW-সহ ২৪২টি গাড়ি! আর কী কী সম্পত্তির মালিক মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডল
West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
ITR Filing 2026 : ১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
ITR Filing 2026: ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Suvendu Adhikari : কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
Embed widget