এক্সপ্লোর

Mamata Banerjee: ইংরেজির পাশাপাশি বাংলারও কিছু কিছু জিনিস ছোটদের শেখান, এফ ডি ব্লকে বার্তা মুখ্যমন্ত্রীর

FD Block: শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পর সল্টলেকের এফডি ব্লক। একের পর এক পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এফডি ব্লকের দুর্গাপুজো উদ্বোধন করার পর সংক্ষিপ্ত ভাষণও দিলেন।

কলকাতা: শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পর সল্টলেকের (Salt Lake) এফডি ব্লক (FD Block)। একের পর এক পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)। এফডি ব্লকের দুর্গাপুজো উদ্বোধন করার পর সংক্ষিপ্ত ভাষণও দিলেন। বাংলা ও এ রাজ্যের ইতিহাস চর্চার উপরই জোর দিলেন তৃণমূলনেত্রী। 

কী বললেন মমতা?
মুখ্যমন্ত্রীর কথায়, 'বাংলাকে ওয়ার্ল্ড ট্যুরিজম ডেস্টিনেশনে পয়লা স্থানাধিকারী বলে ঘোষণা করা হয়েছে।' এর পরই সংযোজন,'আমি নিশ্চয়ই চাইব আপনাদের ছেলেমেয়েরা ভাল করে ইংরেজি ভাষা শিখুক, অন্য ভাষাও শিখুক। কিন্তু বাংলার কিছু কিছু জিনিস যা না থাকলে ভারতবর্ষ  স্বাধীন হত না, সেইগুলো কিছু কিছু যেন আমরা আমাদের ছোটদেরও শেখাই।...আমরাও এভাবে বাবা মায়ের হাত ধরে শিখেছিলাম।' এফডি ব্লকের প্রতিমারও প্রশংসা শোনা যায় মুখ্যমন্ত্রীর কথায়। মৃৎশিল্পীদের অভিনন্দন জানান তিনি। এর ঠিক আগেই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো উদ্বোধনে সুজিত বসুকে রাস্তার হাল ঠিক রাখার বার্তা দেন মমতা।

সতর্কবার্তা সুজিত বসুকে...
'রাস্তা যেন বন্ধ না হয়', শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো উদ্বোধনে এসে সাফ বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের। রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুর পাড়ার পুজো বলে পরিচিত শ্রীভূমি স্পোর্টিং। এদিন তাঁর উদ্বোধনের পর সুজিতের উদ্দেশে দলনেত্রী তথা মুখ্যমন্ত্রীর বার্তা, 'লোকে প্লেন ধরতে পারল না, রাস্তায় বেরোতে পারল না এমন যেন না হয়।' বিধাননগর কমিশনারেটের নতুন সিপি গৌরব শর্মার উদ্দেশে মুখ্যমন্ত্রীর নির্দেশ, 'তুমি দেখবে। ও যদি রাস্তা বন্ধ করে, আমাকে জানাবে। বিশ্ববাংলা থেকে আমি ওকে তখনই ঘ্যাচাং ফু করে দেব।' দায়িত্বশীল কোনও পদে থাকার অর্থ কী, এদিন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো উদ্বোধনের মঞ্চ থেকে সেই বার্তা আরও এক বার দেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানান, সাধারণ মানুষ যাতে সবকটি পুজো দেখতে পান তার ব্যবস্থা করতে হবে। হলুদ পাঞ্জাবি পরা দমকলমন্ত্রীর উদ্দেশে তাঁর বার্তা, 'হোয়েন ইউ আর দ্য মিনিস্টার, ইউ মাস্ট বি ফর দ্য কমনার।' মাথা নিচু করে সুজিতও জানালেন, 'দিদির' নির্দেশ অক্ষরে অক্ষরে মানবেন। মমতার অবশ্য় সংযোজন, 'আপনারা ভাববেন না পুজোর সময় আমি ছুটিতে থাকি। মানুষ যখন রাস্তায় থাকে তখন কিন্তু আমি পাহারাদার হিসেবে পাহারায় থাকি। ' ফের দমকলমন্ত্রীকে সতর্কবার্তা,'আমি কিন্তু ইঞ্চিতে ইঞ্চিতে খবর রাখব।' রসিকতাচ্ছলে এটাও জানিয়ে রেখেছেন, যদি নির্দেশের অন্যথা হয়েছে তা হলে দিদির স্নেহের পরশের  'অন্য ভাষা 'শোনা যাবে। তিনি যে মাটির ভাষায় কথা বলতে ভালোবাসেন, সেটাও বলেন মুখ্যমন্ত্রী। গত কয়েক বছরের রীতি মেনে তাঁর গলায় শোনা যায় স্তোত্রপাঠও। তবে যে ভাষায় তিনি রাস্তা বন্ধ না করার বার্তা দিয়েছেন, লাইমলাইট কেড়েছে সেটাই। গত বার সুজিত বসুর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের বুর্জ খলিফা থিমের আদলে পুজোয় ব্যাপক ভিড় জমেছিল।      

আরও পড়ুন:ঋত্বিক-রাজনন্দিনীর নতুন জুটি, 'গোরা' ও 'সম্পূর্ণা'-র নতুন সিজনের সঙ্গে আসছে 'মিস্টার কলকেতা'ও!

সেরা শিরোনাম

Mahua Moitra: মহুয়া মৈত্রকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান, ডিম ছোড়ারও অভিযোগ
মহুয়া মৈত্রকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান, ডিম ছোড়ারও অভিযোগ
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget