এক্সপ্লোর

Mamata Banerjee : রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে দ্রৌপদী মুর্মুর নাম বিজেপি আগে জানালে ভেবে দেখতাম, ইঙ্গিতপূর্ণ মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের

Droupadi Murmu : হয়ত বিজেপির চাপ আছে। খোঁচা কংগ্রেসের। হার নিশ্চিত জেনেই ভোলবদল বলে দাবি বিজেপির।

সঞ্চয়ন মিত্র, শিবাশিস মৌলিক ও দীপক ঘোষ, কলকাতা : ১৮ জুলাই, রাষ্ট্রপতি নির্বাচন। NDA’র দ্রৌপদী মুর্মুর সঙ্গে লড়াই বিরোধীদের প্রার্থী যশবন্ত সিন্হার। তার আগে, শুক্রবার ইসকনের রথযাত্রার সূচনা করতে গিয়ে, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী বলেন, 'রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে দ্রৌপদী মুর্মুর নাম বিজেপি আগে জানালে ভেবে দেখতাম'।

দ্রৌপদী প্রসঙ্গে মমতা

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেছেন, আগে থেকে যদি বিজেপি জানাত, যে একজন আদিবাসী মহিলাকে প্রার্থী করছে, তাহলে আমরাও চেষ্টা করতাম, এটা বৃহত্তর স্বার্থের কারণে, আমরা যে বিরোধীরা ১৬-১৭টা দল আছে, আমরা বসে একটা সিদ্ধান্ত নিতে পারতাম, যে একটা ঐক্যমত্যের ভিত্তিতে প্রার্থী হলে দেশের পক্ষে ভাল হতো, একসময় এপিজে আব্দুল কালামও হয়েছেন, কিন্তু বিজেপি যখন আমাদের ফোন করেছিল, তখন শুধু আমাদের সাজেশন জানতে চেয়েছিল, কিন্তু ওদের সাজেশন আমাদের জানায়নি। তাই আমি মনে করি যে, বড় স্বার্থে ঐক্যমত্যের ভিত্তিতে প্রার্থী আমি সব সময় পছন্দ করি, যেহেতু ১৭-১৮টা রাজনৈতিক দল একসঙ্গে বসে একটা সিদ্ধান্ত নিয়েছি, সেই সিদ্ধান্ত থেকে সবাই না বললে, আমি একা ফিরে আসা সম্ভব নয়। 

বিরোধীদের খোঁচা

দ্রৌপদী মুর্মুকে (Droupadi Murmu) নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মন্তব্যের পরই তাঁকে খোঁচা দিতে ছাড়েনি বিরোধীরা। হয়ত বিজেপির চাপ আছে। খোঁচা কংগ্রেসের। হার নিশ্চিত জেনেই ভোলবদল বলে দাবি বিজেপির। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর মন্তব্য, অস্থিরমতি জননেত্রী, সবাই জানে দ্রৌপদী মুর্মুর পক্ষে ভোটের সংখ্যা বেশি, নতুন আবিষ্কারের বিষয় নয়। এই পাল্টিবাজি আগেও করেছে। দিদি একবার এদিক ও দিক করেন। অতীত ইতিহাস দেখবেন প্রণব মুখার্জির ক্ষেত্রে। বিজেপির উপর থেকে হয়তো কোনও চাপ এসেছে, মোদির সঙ্গে সম্পর্ক তো ভাল।

মমতার ডাকে বিরোধীদের প্রার্থী নির্বাচন

রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী প্রার্থী ঠিক করতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে, দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বৈঠক করে বিজেপি-বিরোধী ১৭টি দল। সেখানে শরদ পাওয়ার ও ফারুক আবদুল্লার নাম উঠলেও তাঁরা কেউই প্রার্থী হতে রাজি হননি। পরে বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে যশবন্ত সিন্হার নাম চূড়ান্ত হয়। এই প্রেক্ষাপটে, মমতা বন্দ্যোপাধ্যায়ের শুক্রবারের মন্তব্য নিয়ে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। 

১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন। ফল ঘোষণা ২১ জুলাই।

আরও পড়ুন- 'জগন্নাথের কৃপায় বেঁচে গেছি', রথ যাত্রার দিনেই দুর্ঘটনায় শুভেন্দুর কনভয় !

সেরা শিরোনাম

West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?

ভিডিও

Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE
Hatibagan Nabin Pally | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল হাতিবাগান নবীন পল্লি | Durga Puja 2026
Ekdalia Evergreen Club | এবিপি আনন্দর সেরা পাড়ার পুজো হিসেবে সম্মানিত একডালিয়া এভারগ্রিন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget