এক্সপ্লোর

Supreme Court: সুপ্রিম কোর্টে SIR মামলায় সওয়াল করবেন মমতা? মিলল নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্র

Mamata Banerjee: জাতীয় নির্বাচন কমিশন এবং রাজ্যের নির্বাচনী আধিকারিকদের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে মামলা করেছেন মমতা।

কলকাতা: পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকায় নিবিড় সংশোধন ঘিরে বিতর্ক তুঙ্গে। নিজে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই নিয়েই এবার বড় খবর সামনে এল। জানা যাচ্ছে, বুধবার সুপ্রিম কোর্টে উপস্থিত থাকতে পারেন মমতা। এমনকি সেখানে নিজে সওয়ালও করতে পারেন মমতা। (Supreme Court)

জাতীয় নির্বাচন কমিশন এবং রাজ্যের নির্বাচনী আধিকারিকদের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে মামলা করেছেন মমতা। বুধবার সেই মামলার শুনানি হতে পারে আদালতে। আর সেখানে মমতা থাকতে পারেন বলে খবর। VVIP হিসেবে জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পান মমতা। কোনও VVIP সুপ্রিম কোর্টে গেলে, তার জন্য আগে থেকে নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্র নিতে হয়। ইতিমধ্যে সেই ছাড়পত্রও মিলে গিয়েছে বলে খবর। আদালতে মমতার সঙ্গে উপস্থিত থাকতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। (Mamata Banerjee)

ফলে বুধবার সুুপ্রিম কোর্টে মমতা উপস্থিত থাকবেন, এমনকি নিজের দায়ের করা মামলায় নিজেই সওয়াল করতে পারেন বলে খবর। এমন ইঙ্গিত যদিও আগেই দিয়েছিলেন মমতা। জানিয়েছিলেন, মানুষকে যেভাবে হেনস্থা করা হচ্ছে, প্রয়োজনে সেই  নিয়ে আদালতে সওয়াল করবেন তিনি। গত ৫ জানুয়ারি তাঁকে বলতে শোনা যায়, "দরকার হলে আমিও সুপ্রিম কোর্টে মানুষের হয়ে আবেদন জানাব, মানুষের হয়ে কথা বলব। আইনজীবী আছি আমি। কিন্তু নাগরিক হিসেবে যাব। আমি আমার কথা বলতেই পারি।"

তাহলে কাল কি কালো কোট পরে দেখা যেতে পারে মমতাকে? জোরাল হচ্ছে প্রশ্ন। তবে সাধারণ নাগরিক হিসেবেই তিনি সওয়াল করতে পারেন বলে জানা যাচ্ছে। আইনজীবী হিসেবে প্র্যাকটিস করার লাইসেন্স যে তাঁর রয়েছে, এতদিন বার বার তা স্মরণ করিয়ে দিয়েছেন মমতা। যদিও নিয়ম অনুযায়ী, আইনজীবী হিসেবে তিনি সুপ্রিম কোর্টে সওয়াল করতে পারবেন না বলেই মনে করা হচ্ছে। কারণ আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টের তালিকায় যাঁদের নাম রয়েছে, তাঁরাই একমাত্র সওয়াল করতে পারেন। সেই তালিকায় নাম নেই মমতার। তবে সাধারণ মানুষ হিসেবে, সাধারণ ভাবেই সওয়াল করতে পারবেন তিনি।

যদিও এ নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন সিপিএম-এর আইনজীবী তথা সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, "আদালত হচ্ছে একটা পাবলিক স্পেস। সেখানে যে কেউ যেতে পারেন। এতে কোনও বাহাদুরি নেই। আবেদনকারী হলে নিজের মামলা নিজে সওয়াল করতে পারেন। এতে নতুনত্ব নেই কিছু। কিন্তি রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের সাংবিধানিক পদমর্যাদাকে এমন জায়গায় নামিয়ে নিয়ে যাচ্ছেন, এর পর আর সাংবিধানিক পদাধিকারীদের প্রতি কোনও রকম শ্রদ্ধা থাকবেন না। কাল নির্বাচন কমিশনের কাছে সওয়াল করতে গিয়েছিলেন। এটা কি পদের প্রতি সম্মান দেখানো হল! সব রীতিনীতি লঙ্ঘন করে বিশৃঙ্খলা সৃষ্টিই লক্ষ্য। সেই পথেই পা বাড়াচ্ছেন।"

SIR নিয়ে আগেই আদালতে মামলা করেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, ডেরেক ও'ব্রায়েনরা। গত রবিবার পৃথক ভাবে নিজে আরও একটি মামলা করেন মমতা। নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্র যেহেতু পেয়ে গিয়েছেন, কাল আদালতে মমতার যাওয়ায় আর বাধা নেই। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News LIVE: দিল্লিতে NDA-র বৈঠকে NCPI-এর কাকলি, শতাব্দী, সায়নী, শর্মিলা, রচনারা
দিল্লিতে NDA-র বৈঠকে NCPI-এর কাকলি, শতাব্দী, সায়নী, শর্মিলা, রচনারা
Weather Updates: নিম্নচাপের ভয়ঙ্কর প্রভাব, উত্তাল সমুদ্র নামতে নিষেধ পর্যটকদের, অবিরাম বৃষ্টির সতর্কতা কোথায় কোথায়?
নিম্নচাপের ভয়ঙ্কর প্রভাব, উত্তাল সমুদ্র নামতে নিষেধ পর্যটকদের, অবিরাম বৃষ্টির সতর্কতা কোথায় কোথায়?
Weather : উত্তাল সমুদ্র, উথালপাথাল হাওয়া, টানা বৃষ্টি, গভীর নিম্নচাপে ভুগবে কোন কোন জেলা? কলকাতায় কেমন আবহাওয়া?
উত্তাল সমুদ্র, উথালপাথাল হাওয়া, টানা বৃষ্টি, গভীর নিম্নচাপে ভুগবে কোন কোন জেলা? কলকাতায় কেমন আবহাওয়া?
গভীর রাতে টানটান অপারেশন পুলিশের, পর্দাফাঁস আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের , ট্রাক আটকাতেই বেরোল...
গভীর রাতে টানটান অপারেশন পুলিশের, পর্দাফাঁস আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের , ট্রাক আটকাতেই বেরোল...

ভিডিও

NEET Protest | জেন-জিদে মিলেছে জয়, তবু প্রশ্নফাঁস ঘিরে জারি রাজনৈতিক লড়াই
NEET Protest Chaos in Dharmatala | ধর্মতলা-কাণ্ডে অভিযুক্তদের খালি পায়ে হাঁটিয়ে ঘটনার পুনর্নিমাণ
CJP Protest | কার নির্দেশে চলল ছররা গুলি? পুলিশের ভূমিকায় তপ্ত রাজধানীর রাজনীতি
CJP Protest | ফের আন্দোলনের নামার হুঙ্কার! কোন পথে CJP? কেন এই হুঁশিয়ারি?
BJP Holds Tiranga Yatra | নিটকে হাতিয়ার করে দেশভাগ করা স্লোগান? বিস্ফোরক অভিযোগ Agnimitra Paul-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget