এক্সপ্লোর

Mamata Banerjee: বিধানসভায় তুমুল ধুন্ধুমার, দার্জিলিং থেকে কী জানালেন মমতা?

Mamata Banerjee Comments: জিটিএ নির্বাচন নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কী জানালেন?

কলকাতা: বিধানসভায় বেনজির ঘটনা। কিল, ঘুষি, হাতাহাতি, নাক ফাটা... তৃণমূল (TMC)-বিজেপি (BJP) বিধায়কদের তুমুলকাণ্ডে আজ যেন লজ্জিত হল গণতন্ত্র। এদিকে পাঁচ দিনের উত্তরবঙ্গ (North Bengal) সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যদিও এই বিষয়টি নিয়ে তিনি কোনও রকম মন্তব্য করতে চাননি। 

জিটিএ নির্বাচন নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আমি কিছু বলব না, সেটা স্পিকারকে জিজ্ঞাসা করুন। সেটা তাঁর বিষয়।" 

এদিকে আজ বাজেট অধিবেশনের শেষ দিনে বিধানসভায় শুভেন্দু অধিকারী বলেন, বিধানসভা চলছে, অথচ রামপুরহাট নিয়ে কেন যাবতীয় সরকারি ঘোষণা বাইরে করেছেন মুখ্যমন্ত্রী? একইসঙ্গে রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে বিধানসভায় আলোচনার দাবি করেন তিনি।" সেই সময় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, "আলোচনার জন্য আপনারা কোনও নোটিস দেননি। আর, অধিবেশনের শুরু থেকে প্রতিদিনই আপনারা চিত্‍কার-চেঁচামেচি করে ওয়াকআউট করছেন। অধিবেশনের শেষ দিনে, কেন এই কথা বলছেন?" 

আরও পড়ুন, ‘মারা গেছে তৃণমূলের উপপ্রধান, মুখ্যমন্ত্রীর নির্দেশে ছিল পুলিশ’, রামপুরহাটকাণ্ডে সুর চড়ালেন সুকান্ত

এরপরই, বিজেপির আবেদন খারিজ করে দেন অধ্যক্ষ। বিধানসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা। এই সময় অধ্যক্ষকে ঘিরে বেষ্টনী তৈরি করেন নিরাপত্তারক্ষীরা। সেই সময়, তাদের সঙ্গে ধস্তাধস্তি হয় বিজেপি বিধায়ককদের। তারপরই, তৃণমূল ও বিজেপি বিধায়করা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। 

এদিকে, পাহাড়ে গিয়ে জনসংযোগ সারেন মুখ্যমন্ত্রী। প্রতিবারের মতো এবারও তিনি সিংমারী, চৌরাস্তা, ম্যাল-সহ পাহাড়ের বিভিন্ন এলাকায় ঘোরেন। হাঁটতে হাঁটতে কথা বলেন স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে। এখন পর্যটন মরশুম চলছে। পাহাড়ে পর্যটকদের ভিড়। ব্যবসা ভালো হওয়ায় খুশি পর্যটন ব্যবসায়ীরা। মুখ্যমন্ত্রীকে সে কথা জানান তাঁরা। হাঁটতে বেরিয়ে দেখা হয় এক মহিলার সঙ্গে। মুখ্যমন্ত্রীর কাছে নিজের প্রয়োজনের কথা জানান ওই মহিলা। প্রয়োজন মেটানোর জন্য প্রশাসনিক কর্তাদের নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। শিশুদের আদর করেন মুখ্যমন্ত্রী। হাতে তুলে দেন চকোলেট।  

 

 

 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
News Live Update : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

Mamata Banerjee Detained: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে Delhi-তে আটক পুলিশের
CJP Protest Delhi: নয়ডা বর্ডারেও নিরাপত্তার চাদর, মোতায়েন প্রচুর মহিলা পুলিশ | Noida | ABP Ananda
CM Suvendu Adhikari:
CJP Protest Delhi:
Mamata Banerjee News: মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল Delhi Police | CJP Protest

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget