এক্সপ্লোর

Mamata Banerjee: 'নেতাজির মূর্তি উদ্বোধনে ঠিক মতো আমন্ত্রণ জানান হয়নি', ক্ষুব্ধ মমতা

Mamata Banerjee on Netaji Statue: রাজ্য সরকারকে আমন্ত্রণ পাঠানো হয়েছে, সেটা যথাযথ নয়, বরং অপমানজনক। এদিন তৃণমূলের সভা থেকে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

কলকাতা: বৃহস্পতিবার ইন্ডিয়া গেটে (India) নেতাজির মূর্তি উন্মোচন করা হয় কেন্দ্রের । আজই রাজধানীর ‘কর্তব্য পথে’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। একইসঙ্গে ইন্ডিয়া গেটে নেতাজির একটি গ্রানাইট পাথরের মূর্তিরও আনুষ্ঠানিক উন্মোচন করার কথা রয়েছে। কিন্তু সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে যে পদ্ধতিতে রাজ্য সরকারকে আমন্ত্রণ পাঠানো হয়েছে, সেটা যথাযথ নয়, বরং অপমানজনক। এদিন তৃণমূলের সভা থেকে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ((Mamata Banerjee))। 

ঠিক কী বলেছেন মমতা? 

  • ‘দেশটা বিক্রি করে দিয়েছে’
  • ‘দিল্লিতে নেতাজির মূর্তি উদ্বোধনে হাজির থাকতে চিঠি লিখেছে’
  • ‘আন্ডার সেক্রেটারি চিঠি দিতে পারে না!’
  • ‘তার আগেই নেতাজির মূর্তিতে মালা দিয়ে এলাম’ 

প্রসঙ্গত, এদিন নেতাজি ইন্ডোরে তৃণমূলের সমাবেশে যোগ দেওয়ার আগে রেড রোডে নেতাজির মূর্তিতে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই বিজেপিকে তোপ দেগে অভিযোগ করেন, কেন্দ্রের এক অধস্তন সচিবকে দিয়ে রাজ্যকে আমন্ত্রণ জানানো হয়েছে। এটা অপমানজনক। এদিন মুখ্যমন্ত্রী বলেন,দিল্লির অনুষ্ঠানে আমাদের ঠিক করে আমন্ত্রণ পর্যন্ত জানায়নি। আন্ডার সেক্রেটারির নামে একটা চিঠি এসেছে। এটা তো অপমান। অন্তত একজন মন্ত্রীর নামে চিঠি দিতে পারত। আমরা যেন চাকর-বাকর। ওদের আগেই আমি নেতাজির মূর্তিতে মাল্যদান করে গেলাম। দিল্লির অনুষ্ঠান আমি বাংলায় উদ্বোধন করে এলাম। ‘ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কেন্দ্রের সেই চিঠির পালটা চিঠিও ইতিমধ্যেই চিঠি দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব।                   

আরও পড়ুন, ‘বীরের সম্মানে কেষ্টকে ফিরিয়ে আনতে হবে’, সমাবেশ থেকে বার্তা মমতার 

নেতাজি ইন্ডোরে (Netaji Indore) আজ তৃণমূলের (TMC) বিশেষ সাংগঠনিক অধিবেশন। পঞ্চায়েত (Panchayat) থেকে রাজ্যস্তর পর্যন্ত নেতা ও পদাধিকারীদের আমন্ত্রণ জানানো হয়েছে। বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট। ফলে তৃণমূলের এই অধিবেশন থেকেই পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে যাচ্ছে। দলকে ঐক্যবদ্ধ করা, নেতা-কর্মীদের জনমুখী উদ্যোগ নেওয়ার পরামর্শ দেওয়ার পাশাপাশি, বিজেপির বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ের ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুধু তাই নয়, গরুপাচার মামলায় (Cow Smuggling Case) সিবিআই (CBI) হেফাজতে থাকা অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) সঙ্গে থাকারও বার্তা দিলেন তৃণমূল নেত্রী (TMC Supremo)।             

সেরা শিরোনাম

NCPI MP in Lok Sabha: সাংসদপদ খারিজ নিয়ে চিঠির উত্তর দিতে আবারও সময় চাইল NCPI, এই নিয়ে চতুর্থবার সময় বৃদ্ধির অনুরোধ সুদীপ বন্দ্যোপাধ্যায়দের
সাংসদপদ খারিজ নিয়ে চিঠির উত্তর দিতে আবারও সময় চাইল NCPI, এই নিয়ে চতুর্থবার সময় বৃদ্ধির অনুরোধ সুদীপ বন্দ্যোপাধ্যায়দের
Bengali News Live: সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ
সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ
Durga Puja 2026: দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের, ১৯ অক্টোবর সকাল ৯ টায় হবে কুমারী পুজো
দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের, ১৯ অক্টোবর সকাল ৯ টায় হবে কুমারী পুজো
Biman Bhattacharya: প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে এবার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে এবার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget