এক্সপ্লোর

Mamata Banerjee: কোচবিহারের মদনমোহন মন্দিরে পুজো মুখ্যমন্ত্রীর

Madan Mohan Temple: আজ কোচবিহারের মদনমোহন মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কোচবিহার আসন থেকে জয়ী হয়েছেন তৃণমূলের জগদীশচন্দ্র বর্মা বাসুনিয়া।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: আজ কোচবিহারের মদনমোহন মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee At Madan Mohan Temple)। এবার কোচবিহার আসন থেকে জয়ী হয়েছেন তৃণমূলের জগদীশচন্দ্র বর্মা বাসুনিয়া। গত বারের জয়ী তথা প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে হারিয়েছেন তিনি। তার পর কোচবিহারের মদনমোহন মন্দিরে আজ পুজো দিতে দেখা গেল তৃণমূলনেত্রীকে। হাজির ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, মন্ত্রী অরূপ বিশ্বাসও। 

বিশদ...
গত কাল, ফাঁসিদেওয়ার ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনার খবর পেয়েই উত্তরবঙ্গে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। উদ্ধারকাজ ও সাহায্যের বিষয়টি তদারকি করেন। তার পর, আজ, কোচবিহারে পৌঁছন তিনি। গত কাল উত্তরবঙ্গ পৌঁছেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, আজ সকাল সাড়ে ১১টা নাগাদ তিনি কোচবিহারের মদন মোহন মন্দিরে আসবেন। এখানে পুজো দেওয়ার পাশাপাশি 'মা, মাটি, মানুষকে' ধন্যবাদ জানাতে আসবেন, একথাও জানান মমতা। উত্তরবঙ্গের একমাত্র কোচবিহার লোকসভা আসনটিই জিতেছে তৃণমূল। তাও আবার অমিত শাহের ডেপুটি নিশীথ প্রামাণিককে হারিয়ে জয়ী হয় তৃণমূলের জগদীশচন্দ্র বর্মা বাসুনিয়া। গত কাল ফাঁসিদেওয়ার পরিস্থিতি খতিয়ে দেখার পর সড়কপথে কোচবিহার পৌঁছে যান মুখ্যমন্ত্রী। রাতে সার্কিট হাউসে থাকেন। আজ দুপুর পৌনে বারোটা নাগাদ পৌঁছে যান মদনমোহন মন্দিরে। সেখানে বেশ কিছুক্ষণ পুজো চলে। হাজির থাকেন দলের অন্যান্য একাধিক নেতা। 
পুজো দেওয়ার পর বিজেপি রাজ্যসভা সাংসদ অনন্ত মহারাজের বাড়িতে যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। আজ সকালে পুলিশের তরফে অনন্ত মহারাজকে ফোন করা হয়েছিল বলে জানিয়েছেন বিজেপি রাজ্য়সভা সাংসদও। সেই মতো তিনিও প্রস্তুত রয়েছেন। জগদীশচন্দ্র বর্মা বাসুনিয়াকেও এদিন হাজির থাকতে দেখা যায় পুজোর সময়।

কোচবিহার জয়ে...
এবার কোচবিহারে প্রচার উপলক্ষ্যে ছুটে আসতে দেখা গিয়েছে তৃণমূলনেত্রীকে।  নাম না করে নির্বাচনী জনসভা থেকে একাধিক বার বিজেপি প্রার্থীকে আক্রমণ শানান তিনি। অবশেষে ভোটবাক্সে সব কিছুর ফল পেয়েছে তৃণমূল। ফলপ্রকাশের দিন অবশ্য টানটান উত্তেজনা ছিল। ফলাফলের দিন দেখা যায়, কখনও তৃণমূল প্রার্থী এগিয়ে যাচ্ছেন, কখনও আবার তাঁকে টেক্কা দিচ্ছেন বিজেপি প্রার্থী। যদিও শেষ হাসি হেসেছেন তৃণমূলের জগদীশ বর্মা বাসুনিয়াই। ৭ লাখ ৮৮ হাজার ৩৭৫ ভোট পেয়ে কোচবিহার লোকসভা কেন্দ্রে জয়ী হন তিনি।

আরও পড়ুন:চরম অস্বস্তি, যদিও এই মুহূর্তে দেশের প্রথম ১০ উষ্ণ শহরের মধ্যে নেই কলকাতা ; তালিকায় কোন কোন শহর ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget