এক্সপ্লোর

Mamata Banerjee: 'পরিষ্কার বলে দিচ্ছি, কোনও বন‍্ধ হবে না, ছেড়ে কথা বলব না', হুঁশিয়ারি মমতার

Mamata on Bandh Issue: মমতা বলেন, 'আজ থেকে বাইরে কোনও কর্মসূচি করা যাবে না। কেউ রাস্তায় বসে পড়ল, আর পড়ুয়ারা পরীক্ষা দিতে পারল না, তার দায় কে নেবে?

শিলিগুড়ি: বনধ নিয়ে উত্তরবঙ্গ থেকে কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিনই বৃহস্পতিবার পাহাড়ে ১২ ঘণ্টা বন‍্ধের ডাক দিয়েছে হামরো পার্টি, গোর্খা জনমুক্তি মোর্চা। সেই প্রসঙ্গে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। 

মমতা বলেন, 'আজ থেকে বাইরে কোনও কর্মসূচি করা যাবে না। কেউ রাস্তায় বসে পড়ল, আর পড়ুয়ারা পরীক্ষা দিতে পারল না, তার দায় কে নেবে? বাংলায় বন‍্ধের সংস্কৃতি উঠে গিয়েছে। পরিষ্কার করে বলছি, কোনও বন‍্ধ হবে না। আন্দোলন করার অধিকার সবার আছে, কিন্তু কোনও বন‍্ধ চলবে না। ২৩ তারিখ থেকে পরীক্ষা আছে, কেউ বন‍্ধ করলে প্রশাসন কড়া ব্যবস্থা নেবে। পরিষ্কার করে বলে দিচ্ছি, আমরা বঙ্গ ভঙ্গ করতে দেব না। বঙ্গ একটাই থাকবে, কোনও ভঙ্গ হবে না। যারা বঙ্গভঙ্গের চেষ্টা করবে, তাদের মোহভঙ্গ হবে। অশান্তি করতে দেব না, এটা আমার চ্যালেঞ্জ। শিলিগুড়ির সভা থেকে বন‍্ধ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। 

প্রসঙ্গত, বৃহস্পতিবার পাহাড়ে ১২ ঘণ্টা বন‍্ধের ডাক দিয়েছে হামরো পার্টি, গোর্খা জনমুক্তি মোর্চা। বিধানসভায় বাংলা ভাগের বিরুদ্ধে প্রস্তাবের প্রতিবাদে পাহাড়ে বন‍্ধের ডাক। বৃহস্পতিবার পাহাড়ে ১২ ঘণ্টা বন‍্ধের ডাক হামরো পার্টি, গোর্খা জনমুক্তি মোর্চার। আজ থেকে ভানু ভবনে অনশন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। মাধ্যমিক পরীক্ষা শুরুর দিনই পাহাড়ে ১২ ঘণ্টা বন‍্ধের ডাক, যা নিয়ে শুরু হয়েছে তরজা। যদিও, পরীক্ষার্থীদের বন‍্ধের আওতার বাইরে রাখার কথা ঘোষণা আন্দোলনকারীদের। বন‍্ধ চলাকালীন কোথাও কোনও পিকেটিং করা হবে না, জানালেন আন্দোলনকারীরা।        

আরও পড়ুন, 'সরকারি কর্মীরাও ভাল বন্ধু, ওঁরা ভাল থাকলে আমরাও ভাল থাকব', ডিএ কাণ্ডের মাঝেই বার্তা মমতার

বাংলা ভাগের দাবি নিয়ে বিধানসভাতেই বিজেপির দুই সুর। সোমবার বাংলা ভাগের বিরোধিতায় বিধানসভায় প্রস্তাব আনে রাজ্য় সরকার। তা নিয়ে আলোচনায়, বিরোধী দলনেতা বলেন, কোনও স্বীকৃত রাজনৈতিক দল, বাংলা ভাগের দাবি তোলেনি। কিন্তু, তাঁর দলেরই বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা আবার এনিয়ে গণভোটের দাবি তোলেন। গোটা বিষয়টি নিয়ে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল।

প্রসঙ্গত, বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে মাধ্য়মিক পরীক্ষা (Madhyamik 2023)। এদিন সাংবাদিক বৈঠকে মধ্য শিক্ষা পর্ষদের (West Bengal Board Of Secondary Education) তরফে জানানো হয়েছে, "এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬ লক্ষ ৯৮ হাজার ৭২৪। আরও ৩৫০ পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড নিয়েছে। মে মাসের শেষ সপ্তাহে প্রকাশ হবে ফল। ৪০ হাজার ৫০০ পরীক্ষক। এর মধ্যে প্রধান পরীক্ষক ১১৫৩ জন। পরীক্ষা চালানোর জন্য ৩৫ হাজার ইনভিজিলেটর রয়ছেন। ১২২৬টি সেন্টারের বন্দোবস্ত করা হয়েছে।''                    

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
Samik On Chorbagan Stampede:
"চোরবাগানের পুজোর প্রধান পৃষ্ঠপোষক শুভেন্দুর ভাইপো..", মমতা তৃণমূলের অভিযোগের পোস্টের পর সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
CM Suvendu on Chorbagan Stampede :
"থিমের নামে প্যান্ডেলের ভিতরে অন্ধকার করে রেখে..", পুজোয় পদপিষ্ট হয়ে শিশু-সহ ১৯ জনের মৃত্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget