এক্সপ্লোর

Bengal Business Summit: বাংলা এখন ইকোনমিক পাওয়ার হাউস, শিল্পপতিদের অভিনন্দন জানিয়ে বাণিজ্য সম্মেলনে দাবি মমতার

এদিন মমতা বলেন, 'বাংলায় কোনও বিভেদ নেই। জিডিপি বেড়েছে প্রায় ৪ গুণ। সোশাল সেক্টর সার্ভিসে বাংলা শীর্ষে।'

কলকাতা: আজ শুরু হয়েছে সপ্তম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন (Bengal Business Summit)। নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে সম্মেলনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার আগে কনভেশন সেন্টার লাগোয়া অ্যানেক্স বিল্ডিংয়ের উদ্বোধন করেন তিনি। ২ দিনের বাণিজ্য সম্মেলনে উপস্থিত আমেরিকা, ব্রিটেন, ইতালি, স্পেন, জার্মানি সহ ২৮টি দেশের ২৫০ প্রতিনিধি। 

এদিনের সম্মেলেন অংশ নিয়েছেন মুকেশ আম্বানি, নিরঞ্জন হীরানন্দানি, নিষাদ প্রেমজি, সজ্জন জিন্দাল, আর দীনেশ, সঞ্জীব পুরি, সঞ্জীল গোয়েঙ্কা, হর্ষ নেওটিয়ার মতো প্রথম সারির শিল্পপতিরা। তবে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আদানি গোষ্ঠীর তরফে কেউ উপস্থিত থাকেন কি না সেদিকে নজর রয়েছে। ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। আমন্ত্রণ সত্ত্বেও এলেন না আদানি। এদিকে, তাজপুর বন্দরে টেন্ডারের জন্য আহ্বানও জানান মমতা বন্দ্যোপাধ্যায়। 

এদিন রাজ্যে আগত শিল্পপতিদের অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মমতা বলেন, 'বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে যোগ দিয়েছেন ৩৫টি দেশের প্রতিনিধি। ব্রিটেন, জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, ফ্রান্স, মালয়েশিয়া, নেদারল্যান্ডস। ১৭টি দেশ পার্টনার হিসেবে বাণিজ্য সম্মেলনে যোগ দিয়েছে। বাংলায় কোনও বিভেদ নেই। জিডিপি বেড়েছে প্রায় ৪ গুণ। সোশাল সেক্টর সার্ভিসে বাংলা শীর্ষে। বাংলা এখন ইকোনমিক পাওয়ার হাউস। রাজ্যে কৃষকদের থেকে সরাসরি ধান কেনা হয়। বাংলায় প্রশাসনই যায় মানুষের কাছে।' 

আর কী কী জানালেন মমতা? 

  • '৯ লক্ষ ক্ষুদ্র-মাঝারি শিল্পে প্রায় ১ কোটি ৩০ লক্ষের কর্মসংস্থান'
  • 'বাম আমলের ৩৪ বছর দেখেছি, আমরা তাই ল্যান্ড ব্যাঙ্ক তৈরি করেছি'
  • 'বাংলায় সব কিছু বদলে দেওয়ার সম্ভাবনা আছে, তাজপুর তৈরি'
  • '৪টি ইন্ডাস্ট্রিয়াল-ইকনোমিক করিডর তৈরি করা হচ্ছে' 
  • 'বাংলা এখন স্টিল এবং সিমেন্ট শিল্পের হাব'
  • 'অনেকে বলেন বাংলা হিংসা পূর্ণ, অনেকে গুজব ছড়ানোর চেষ্টা করে'
  • 'হিংসা নিয়ে কিছু রাজনৈতিক দল অপপ্রচার ছড়ানোর চেষ্টা করছে'


এদিন বাংলায় আরও বিনিয়োগের কথা ঘোষণা করেছেন মুকেশ অম্বানি। তিনি বলেন, 'ট্রিলিয়ন ডলার অর্থনীতির জন্য সম্ভাবনা আছে বাংলার। সন্দেহ নেই একদিন রয়্যাল বেঙ্গল টাইগার এশিয়ার সব টাইগারকে ছাপিয়ে যাবে। বাংলায় ৪৫ হাজার কোটি টাকা লগ্নি করেছে রিলায়েন্স গোষ্ঠী। আগামী ৩ বছরে আরও ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে রিলায়েন্স। জিও ফাইবারের মাধ্যমে বাংলার সব ঘরে পৌঁছে যাবে স্মার্ট ফোন। হাজার থেকে আগামী ২ বছরে ১২০০ রিলায়েন্স রিটেল খুলবে। কালীঘাট মন্দির সংস্কারের জন্য কাজ করবে রিলায়েন্স ফাউন্ডেশন। রিলায়েন্সকে সুযোগ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। ভারতীয় হস্তশিল্পের জন্য 'স্বদেশ' প্রকল্প নিয়েছে রিলায়েন্স গোষ্ঠী। বাংলার সরকারকে এব্যাপারে সহযোগিতা করবে রিলায়েন্স গোষ্ঠী।' 

প্রসঙ্গত, রাজ্যে ক্ষমতায় আসার দ্বিতীয় বছর, ২০১২ সাল থেকেই শিল্প সম্মেলনের আয়োজন করে আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ২০১৫ সাল থেকে যার নামকরণ হয়েছে Bengal Global Business Summit। করোনা কালে ২০২০ ও ২০২১ বাদ দিলে, এখনও পর্যন্ত ৬ বছর হয়েছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget