এক্সপ্লোর

Mamata Banerjee: 'বাজেটে বাংলা বঞ্চিত, পুরোটাই মিথ্যে কথার ফুলঝুরি, দেশকে শেষ করে দিচ্ছে', তীব্র সমালোচনা মমতার

Mamata Banerjee on Budget 2026: কেন্দ্রের বাজেটে তীব্র সমালোচনা মুখ্যমন্ত্রীর। মমতার কথায়, 'বিহার তো এর আগে বাজেট থেকে পেয়েছিল, বাংলা বঞ্চিত হল।'

কলকাতা: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের এ বছরের পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন। কয়েক মাস পরেই দেশের পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে এই বাজেটে নজর ছিল। কোন রাজ্যের জন্য কী কী ঘোষণা করতে পারেন সেদিকেই তাকিয়ে ছিল সব মহল। 

এদিকে, বাজেট পেশের পর কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনই দিল্লি গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি বিমানবন্দর এ নেমে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'শুধু আওয়াজ আছে কিন্তু দিশাহীন বাজেট। ভিশন, মিশন কিছুই নেই এই বাজেটে। মহিলা-কৃষক-গরীব মানুষদের কথা বলাই হয়ন এই বাজেটে। যুবকদের জন্যও কিছু নেই। শিক্ষা ও সুরক্ষা খাতে টাকা কমানো হয়েছে। বাজেট তো নয় একদম মিথ্যের জঞ্জাল। একে নিষ্ফলা বাজেটই বলা হয়।' 

কেন্দ্রের বাজেটে তীব্র সমালোচনা মুখ্যমন্ত্রীর। মমতার কথায়, 'বিহার তো এর আগে বাজেট থেকে পেয়েছিল, বাংলা বঞ্চিত হল। দিশাহীন বাজেট, ভোট পাবে না জেনে বাংলাকে বঞ্চিত। শেয়ারবাজের বিরাট ধস নেমেছে। সেনসেক্স প্রায় ১০০০ পয়েন্ট পড়েছে। ফ্রেট করিডরের কথা বলছে, সেটা আমি ২০০৯ সালে বলেছিলাম। এতদিন ধরে সেই প্রকল্প বাস্তবে রূপায়ণ হয়নি', কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের । 

মুখ্যমন্ত্রীর কথায়, 'শিক্ষার জন্য কিছুই করেনি এই বাজেটে। গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে এই বাজেটে। পশ্চিমবঙ্গে বিধানভোটে হারবে জেনে বাংলাকে কিছুই দেয়নি কেন্দ্র। এর পাশাপাশি দেশের সব ক্ষেত্রকে ধ্বংস করছে এই সরকার। চোরের মায়ের বড় গলা, পুরোটাই মিথ্যে কথার ফুলঝুরি। হাম্পটি ডাম্পটি বাজেট, কটাক্ষ মমতার। 

বাজেটের পর ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 'লক্ষ্যহীন বাজেট। এই বাজেটে দিশা নেই, সাধারণের জন্য ভাবেনি কেন্দ্র সরকার। বাংলার জন্য বাজেটে কিছুই নেই'। 

নবমবারের জন্য বাজেট পেশ করছেন নির্মলা সীতারমণ। ফ্রেট করিডরের মাধ্যমে পশ্চিম ভারতের সুরাতের সঙ্গে জুড়তে চলেছে পূর্ব ভারতের ডানকুনি। বাজেটে ঘোষণা নির্মলা সীতারমণের। কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, প্রস্তাবিত করিডর পণ্য পরিবহণ ব্যবস্থাকে আরও পরিচ্ছন্ন, দ্রুত এবং সাশ্রয়ী করবে। নতুন ব্যবস্থায় যানজটপূর্ণ সড়ক এবং রেল নেটওয়ার্কের উপর চাপ কমবে এবং শিল্পের লজিস্টিক খরচ কমবে। এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচনী কেন্দ্র বারাণসীর সঙ্গে জুড়তে চলেছে এরাজ্যের শিলিগুড়ি। এছাড়াও মুম্বই থেকে পুণে, পুণে থেকে হায়দরাবাদ, হায়দরাবাদ থেকে বেঙ্গালুরু, হায়দরাবাদ থেকে চেন্নাই এবং চেন্নাই থেকে বেঙ্গালুরু, এই সব রুটেও তৈরি হবে হাই স্পিড রেল করিডর।  

সেরা শিরোনাম

West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
Jadavpur University: যাদবপুরে কেন এত অশান্তি ? কোর্টের রায়ের পরেও কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি ? এক্সক্লুসিভ সাক্ষাৎকারে উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য
যাদবপুরে কেন এত অশান্তি ? কোর্টের রায়ের পরেও কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি ? এক্সক্লুসিভ সাক্ষাৎকারে উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য
যাদবপুরের ABVP বনাম SFI সংঘর্ষ, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, কী জানাল আদালত?
যাদবপুরের ABVP বনাম SFI সংঘর্ষ, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, কী জানাল আদালত?
Jadavpur University:“বড় বড় কথা বলেন..কেন এবার গুন্ডাদমন আইন প্রয়োগ হচ্ছে না ?”, যাদবপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা দীপ্সিতার
“বড় বড় কথা বলেন..কেন এবার গুন্ডাদমন আইন প্রয়োগ হচ্ছে না ?”, যাদবপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা দীপ্সিতার

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget