এক্সপ্লোর

Mamata Banerjee: ‘মোদি করেছিল নোটবন্দি, আমি করেছি লক্ষ্মীর ভাণ্ডার, আরও প্রকল্প করব'

Mamata Banerjee Aims PM Modi: এদিন তিনি বলেন, "মোদি করেছিল নোটবন্দি, আমি করেছি লক্ষ্মীর ভাণ্ডার। একটার পর একটা স্কিম করছি, করবও"। 

কলকাতা: বুধবারই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের চেয়ারপার্সন নির্বাচিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে একের পর এক তিরে বিঁধেছেন নরেন্দ্র মোদি-অমিত শাহদের সরকারকে। বাজেট থেকে বিমুদ্রাকরণ ইস্যুতে সরব হন তৃণমূল সুপ্রিমো। এদিন তিনি বলেন, "মোদি করেছিল নোটবন্দি, আমি করেছি লক্ষ্মীর ভাণ্ডার।একটার পর একটা স্কিম করছি, করবও"। 

মমতার কথায়, ‘বিজেপি বাংলার নামে নেতিবাচক প্রচার করছে। বাংলাদেশের ছবি দিয়ে মিথ্যে প্রচার করছে বিজেপি’। রাজ্যবাসীর জন্য আশ্বাসবার্তায় বলেন, "এবার আমার একটাই লড়াই, শিল্প এবং কর্মসংস্থান। আমরা চাই মানুষ তৈরি হোক। ট্রেনিং দিয়ে ছাত্রদের গ্রামে গ্রামে পাঠাব"। 

এদিন মমতা বলেন, 'আগামীদিনে লড়াই আরও জোরদার হবে। যাদের ভোট আছে, ভাল করে কাজ করুন। দুর্গাপুজোর এক মাস আগে আমরা একটা মিছিল করব। ইউনেস্কো দুর্গাপুজোকে স্বীকৃতি দিয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার যাঁরা পেয়েছেন শঙ্খ বাজাবেন। সংখ্যালঘু মহিলারাও থাকবেন। শঙ্খ, উলুধ্বনি দেখবে গোটা দেশ’।" 

মোদি সরকারকে বাজেট প্রসঙ্গে নিশানা করে মমতা বলেন, ‘গতকাল একটা বাজেট হল। বিজেপিকে দেখলে মনে হয়, চু কিতকিত দল। মানুষ চাল চায়, ডাল চায়, হিরে নয়। হিরের ঝোল, চচ্চরি, তরকারি বানাবে? আর নিজেরা হিরের ঘণ্ট খেয়ে বসে থাকবে। ১০০ দিনের কাজের টাকা কমিয়ে দিয়েছে।কমাতে কমাতে এমন করেছে এবার তো আর বাজেটে টাকাই নেই।" 

এরপরই মমতার সাফ বার্তা, " পিএম কেয়ার্সে কোটি কোটি টাকা তুলে নিল। ক্যাগ কাউন্ট করবে না। সরকারি কর্মীদের টাকা নিয়ে নিয়েছে। এই দিয়ে দেশ চলতে পারে না। রেল থেকে সেল বিক্রি করে দিচ্ছে। কোথায় যাবে মানুষ, খুব খারাপ দিন আসছে। কোভিডের নামে দোহাই দিচ্ছে। কখনও পুলওয়ামা করে ভোট পার করে নিচ্ছে’।                                                                  

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: কার হাতে থাকবে তৃণমূলের জোড়াফুল প্রতীক? কালীঘাট-তৃণমূল না ঋতব্রত-তৃণমূল? আজ ফের ২ পক্ষকে ডাক কমিশনের
কার হাতে থাকবে তৃণমূলের জোড়াফুল প্রতীক? কালীঘাট-তৃণমূল না ঋতব্রত-তৃণমূল? আজ ফের ২ পক্ষকে ডাক কমিশনের
Kakdwip CPM Worker Murder : 'পরিকল্পনা করেই খুন', ৮ বছর আগে কাকদ্বীপে CPM কর্মী দম্পতির নৃশংস পরিণতি, চার্জশিট পেশ SIT- র
'পরিকল্পনা করেই খুন', ৮ বছর আগে কাকদ্বীপে CPM কর্মী দম্পতির নৃশংস পরিণতি, চার্জশিট পেশ SIT- র
University College Bill: বদলি বিল প্রত্যাহারের দাবিতে এবার রাজ্যপালের হস্তক্ষেপ দাবি; প্রভাব পড়তে পারে গবেষণাতে
বদলি বিল প্রত্যাহারের দাবিতে এবার রাজ্যপালের হস্তক্ষেপ দাবি; প্রভাব পড়তে পারে গবেষণাতে
Weather Alert: বিশ্বকর্মা পুজোয় হাওড়া-হুগলিতে ভারী দুর্যোগ, ৭ জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা, ফের বাড়বে দুর্ভোগ
বিশ্বকর্মা পুজোয় হাওড়া-হুগলিতে ভারী দুর্যোগ, ৭ জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা, ফের বাড়বে দুর্ভোগ

ভিডিও

Calcutta High Court: ক্যামাক স্ট্রিটে Abhishek Banerjee-র অফিস খালির নোটিস খারিজ করল কলকাতা হাইকোর্ট
Disha Salian Case | দিশা সালিয়ান হত্যা মামলার তদন্তে CBI-র সীমা পাহুজা | ABP Ananda LIVE
Tmc News | বাগুইআটি-কেষ্টপুর থেকে প্রায় ১০ কোটি তোলাবাজি ! দেবরাজের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ
CM Suvendu Adhikari | নেপালে হড়পা বানে নিখোঁজ পরিবারের সদস্যদের সঙ্গে নবান্নে বৈঠকে মুখ্যমন্ত্রীS
TMC Symbol Row |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sumit Roy: সুমিত রায়ের মোবাইল কোথায় ? তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ, গ্রেফতারের সময় নিজের ফোন সঙ্গে নেননি অভিষেকের PA
সুমিত রায়ের মোবাইল কোথায় ? তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ, গ্রেফতারের সময় নিজের ফোন সঙ্গে নেননি অভিষেকের PA
রেজিনগর উপনির্বাচনের আগে বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ের দখল নিল ঋতব্রত-তৃণমূল
রেজিনগর উপনির্বাচনের আগে বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ের দখল নিল ঋতব্রত-তৃণমূল
তৃণমূল সদস্যদের সমর্থনে পঞ্চায়েত দখল বিজেপির, গঙ্গাজল দিয়ে চলল শুদ্ধকরণ প্রক্রিয়া
তৃণমূল সদস্যদের সমর্থনে পঞ্চায়েত দখল বিজেপির, গঙ্গাজল দিয়ে চলল শুদ্ধকরণ প্রক্রিয়া
Shantanu Sinha Biswas: কলকাতা পুলিশের প্রাক্তন DC শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু
কলকাতা পুলিশের প্রাক্তন DC শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু
Uranium Ore in Medina: গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
UPI Transaction Rule: UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
Afghanistan Trip : মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
Nandigram By Election 2026:চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
Embed widget