এক্সপ্লোর

Mamata Banerjee: 'কেউ করলেই আমাকে করতে হবে?' হিংসা প্রসঙ্গে মন্তব্য মুখ্যমন্ত্রীর

Mamata Banerjee On Violence: কখনও মালদার মোথাবাড়ি, কখনও মুর্শিদাবাদ, সাম্প্রতিককালে বারবা হিংসার আগুনে জ্বলে উঠেছে রাজ্য়ের নানা প্রান্ত।

কলকাতা: মুর্শিদাবাদের দাঙ্গা নিয়ে হাইকোর্টের তৈরি অনুসন্ধান কমিটির রিপোর্টে চাঞ্চল্য়কর তথ্য় উঠে এসেছে বলে ANI সূত্রে খবর। এই আবহে দাঙ্গার প্রসঙ্গ টেনে বিজেপিকে আক্রমণ করলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee)। বুধবার তিনি বলেন, কেউ তো করবেই, আমরা কেন করব? পাল্টা মুর্শিদাবাদের দাঙ্গার প্রসঙ্গ টেনে জবাব দিয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ।

হিংসা প্রসঙ্গে মন্তব্য মুখ্যমন্ত্রীর: কখনও মালদার মোথাবাড়ি, কখনও মুর্শিদাবাদ, সাম্প্রতিককালে বারবা হিংসার আগুনে জ্বলে উঠেছে রাজ্য়ের নানা প্রান্ত। বিরোধীদের কড়া সমালোচনা ও আক্রমণের মুখে পড়েছে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সরকার ও তৃণমূল।বারবার তাদের বিরুদ্ধে দাঙ্গাকারীদের প্রতি নরম মনোভাব নেওয়ার অভিযোগ উঠেছে। এই আবহেই উত্তরকন্য়ার প্রশাসনিক সভা থেকে, এ প্রসঙ্গে মুখ খুললেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। মুখ্যমন্ত্রী বলেন, "মালদায় সাম্প্রদায়িক হিংসা কেন হয়? কেউ করলেই আমাকে করতে হবে? কেউ তো করবেই, তার তো এটা কাজ। অপারেশন দাঙ্গা, আমরা কেন করব? এটাকে DM, SP-কে ভাল করে নজর রাখতে হবে, ঠিক আছে।'' পাল্টা শিলিগুড়ির বিজেপি বিধায়ক ও বিজেপি নেতা শঙ্কর ঘোষ বলেন, "এবার মুখ্য়মন্ত্রীকে পশ্চিমবঙ্গের মানুষের কাছে উত্তর দিতে হবে, যে মুর্শিদাবাদ এবং মালদায় হিনদুদের ওপর যে অত্য়াচার হয়েছে, সেই অত্য়াচারে তৃণমূল এবং পুলিশের যে যৌথ ভূমিকা, সেই ভূমিকা, তাঁকে স্বীকার করে পুলিশমন্ত্রীর পদ থেকে তাঁর পদত্য়াগ করা উচিত।''

রাজ্য়ে একের পর এক দাঙ্গা এখন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্য়ু! যা নিয়ে শাসক-বিরোধী তরজা তুঙ্গে। আসন্ন বিধানসভা ভোটেও কি সাম্প্রদায়িক হিংসা নির্ণায়ক হয়ে উঠতে পারে? এই জল্পনার মধ্য়েই ২৪ ঘণ্টা আগেও অত্য়ন্ত তাৎপর্যপূর্ণভাবে এ নিয়ে মুখ খোলেন মুখ্য়মন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "যারা দাঙ্গা করে, তারা দাঙ্গা নিয়ে জন্মায়। তারা মানুষের ভাল চায় না। দাঙ্গা হলে ঘর পুড়বে। ঘর জ্বলবে। মানুষ মরবে। রাজনীতির লোকেরা, রাজনীতি করার সুযোগ পাবে। আমি শান্তি চাই। আমি স্বস্তি চাই। আমি শক্তি চাই। আমি ভক্তি চাই। আমি সঙ্কট থেকে মুক্তি চাই।''

এদিকে মুর্শিদাবাদের দাঙ্গা নিয়ে হাইকোর্টের তৈরি তিন সদস্য়ের তদন্ত কমিটির রিপোর্টে বিস্ফোরক সব তথ্য় উঠে এসেছে বলে সংবাদসংস্থা ANI সূত্রে খবর। যার ফলে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সরকার-পুলিশ-প্রশাসন চরম অস্বস্তিতে পড়ল। সেইসঙ্গে তৃণমূলের বহিরাগত-তত্ত্বও জোরাল ধাক্কা খেল। সংবাদসংস্থা ANI সূত্রে খবর, মুর্শিদাবাদের দাঙ্গা প্রসঙ্গে রিপোর্টে বলা হয়েছে, একজন গ্রামে এসে দেখে গেছিল, কোন কোন বাড়িতে হামলা হয়নি। তারপর হামলাকারীরা আবার এসে সেই বাড়িগুলোতে আগুন ধরিয়ে দেয়। বাড়ির সমস্ত কাপড় কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে দেওয়া হয়েছিল। যার ফলে মহিলাদের গায়ে দেওয়ার মতো কাপড়টুকুও অবশিষ্ট ছিল না। আগুন যাতে না নেভানো যায়, সেজন্য় জলের কানেকশন কেটে দিয়েছিল হামলাকারীরা

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
News Live Update : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

CM Suvendu Adhikari:
CJP Protest Delhi:
Mamata Banerjee News: মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল Delhi Police | CJP Protest
Weather News : পুজোর সময় কি ফের বিগড়ে যেতে পারে বরুণ দেবের মেজাজ? কী বলছে হাওয়া অফিস? | Durga Puja
Durga Puja 2026 : সেজে উঠেছে ইডেন ও রেড রোড, দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget