এক্সপ্লোর

Mamata On Mukul : 'উনি তো বিজেপির MLA', মুকুল প্রসঙ্গে আর কী বললেন মমতা

মুকুলের এই মন্তব্যের পর একদা একান্ত আস্থাভাজন সম্পর্কে কী বললেন তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যয় ?

কলকাতা : মুকুল রায় ( Mukul Roy ) কোন দলে? তৃণমূলে? নাকি বিজেপিতে? এনিয়ে জল্পনা দীর্ঘদিনের। মুকুল রায় খাতায় কলমে বিজেপির বিধায়ক হলেও, তৃণমূল ভবনে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ( Abhishek Banerjee ) তাঁকে উত্তরীয় পরিয়ে দিয়েছিলেন । এবিপি আনন্দকে দেওয়া EXCLUSIVE সাক্ষাৎকারে বিস্ফোরক দাবি করলেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়। বললেন, 'স্ত্রী তারপরে নিকট আত্মীয় বিয়োগ হলে যেমন একটা মানুষ স্থৈর্য হারিয়ে ফেলি, সেই সময়ের জন্য এটা হয়েছিল, এখন আর সেই জায়গা নেই। আমি বিজেপিতে ছিলাম, আছি, থাকব।' মুকুলের এই মন্তব্যের পর একদা একান্ত আস্থাভাজন সম্পর্কে কী বললেন তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যয় ( Mamata Banerjee ) ?          

মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া 
বুধবার দুপুরে সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'মুকুল রায় কোথায় যাবেন সেটা তাঁর নিজের ব্যাপার। মুকুল রায় বিজেপির বিধায়ক ( BJP MLA ) আছেন'। সেই সঙ্গে তিনি আরও বলেন, 'তাঁর ছেলে যে অভিযোগ করছেন তার ভিত্তিতে পুলিশ ব্যবস্থা নেবেন। হতেই পারে যে ওঁকে ভয় দেখানো হয়েছে'

 বেটার টু ইগনোর : মমতা

মুখ্যমন্ত্রীকে মুকুল রায়ের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ' কে দিল্লি যাবে , না পাঞ্জাব যাবেন তাঁর অধিকার। উনি তো বিজেপির এমএলএ। ' সেইসঙ্গে তিনি বলেন, ' ওঁর ছেলে বলেছে এফআইআরে আমার বাবা মিসিং। ২ লোক নিয়ে গেছে। এজেন্সির মাধ্য়মে। তাঁর ছেলেকে জিজ্ঞেস করুন। ও তো বিজেপিতেই রয়েছে। ' তিনি আরও বলেন, ' উনি বিজেপি এমএলএ। এ ব্য়াপারে তাঁর ছেলেকে জিজ্ঞেস করবেন। স্মল ম্য়াটার। বেটার টু ইগনোর। '              

দিল্লিতে বাংলার শাসকদলের প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করেছেন মুকুল রায়। বলেন , 'তৃণমূল যে কাজকর্ম করছে তা বাংলার পক্ষে ভাল নয়। একাধিক নেতা জেলে আছেন, এর খেসারত দিতে হবে'। সেই সঙ্গে বললেন, 'যে দুর্নীতি করেছে, তাঁকেই দায় নিতে হবে। পঞ্চায়েত ভোটে পরিবর্তন চাইব। বাংলায় অসহনীয় অবস্থা, পরিবর্তন চাইছি' দিল্লি গিয়ে মন্তব্য কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়ের। তিনি আরও বলেন, 'অমিত শাহের সঙ্গে কথা হয়েছে। তবে শাহ বা জেপি নাড্ডা কারুর সঙ্গে সাক্ষাৎ হয়নি। অমিত শাহ-জেপি নাড্ডার হাতে সুরক্ষিত বিজেপি। ' দিল্লিতে এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এমনটাই দাবি মুকুল রায়ের।

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget