এক্সপ্লোর

CM Mamata Banerjee : 'এরা দুনম্বরি..', TMCP-র সমাবেশ মঞ্চে কাদের নিশানা মমতার ?

Mamata Banerjee On Recruitment At TMCP : TMCP-র সমাবেশ মঞ্চে সরব মমতা, কী বার্তা তৃণমূল সুপ্রিমোর ?

কলকাতা : TMCP-র সমাবেশ মঞ্চে জোর নিশানা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যারা বড় বড় কথা বলেন, আর রোজ আদালতে গিয়ে নিয়োগে বাধা দেয়, ভর্তিতে বাধা দেয়.. আমি দুঃখিত , জয়েন্টের রেজাল্ট একটু দেরিতে বেরিয়েছে, এর জন্য আমাদের দোষ নেই। যারা কোর্টে কেস করে, তারা কোর্টে একসঙ্গে কেস করে, আবার এসে আমাদের নামে নিন্দা করে।এরা দুনম্বরি। একদিকে ছাত্র-ছাত্রীদের রেজাল্ট আটকায়, অন্যদিকে গিয়ে বলে , তৃণমূল ছাত্র পরিষদ জবাব দাও। আমি বলি তোরা আগে জবাব দে। এসো রাজনীতিতে লড়াই করো। তোমরা ব্যাকডোরে লড়াই করে নিয়োগ আটকে রাখো।'

আরও পড়ুন, RG কর মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ

এদিন তিনি আরও বলেন, 'এত বিরোধিতা সত্ত্বেও রাজ্যের আয় বেড়েছে প্রায় সাড়ে ৫ গুন। ২০১৩ থেকে ২০২৩-এর মধ্যে ১ কোটি ৭২ লক্ষ মানুষকে দারিদ্রসীমার ওপরে নিয়ে এসেছি। শীঘ্রই সংখ্যাটা ২ কোটি হয়ে যাবে। সেই মেধাই আসল মেধা, যারা রাস্তা গড়ে, যারা সমাজ গড়ে। শিক্ষার পরিকাঠামো গড়তে আমরা ৬৯ হাজার কোটি টাকা খরচ করেছি। এই টাকায় স্কুল, কলেজ, আইটিআই, পলিটেকনিক কলেজ তৈরি হয়েছে। বিনামূল্যে বই, মিড ডে মিলের ব্যবস্থা করেছি। আমাদের কন্যাশ্রী গোটা পৃথিবীর মডেল হয়েছে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে কন্যাশ্রী দেওয়া হয়। ইউজিসি গ্রান্ট বন্ধ করেছে কেন্দ্র, সেই টাকা আমরা দিই। জয়েন্ট এন্ট্রান্সের ফল বের হতে দেরি হয়েছে। আমাদের বিরুদ্ধে মামলা করে ফল পিছিয়ে দেওয়া হয়েছে।'

'শুধু বাম-বিজেপির সঙ্গে আমাদের লড়তে হয় না। আরও অনেক শক্তির বিরুদ্ধে আমাদের লড়তে হয়। আমাকে শিখিয়ে লাভ নেই, আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি। কে কেমন ছিলেন, তা নিয়ে একটা বইও লিখব। আমরা অনেক কর্মসংস্থান করেছি, এটা নীতি আয়োগই বলছে। ৪০ শতাংশ বেকারত্বের হার আমরা কমিয়েছি। বেঙ্গল সিলিকন ভ্যালি ২৭ হাজার কোটি টাকায় তৈরি হচ্ছে। ১০০ দিনের কাজে পরপর চার-পাঁচ বছর আমরা ১ নম্বরে ছিলাম। রাস্তা নির্মাণে আমরা এক নম্বরে ছিলাম। যারা সেলফিশ জায়েন্ট হাইলোডেড ভাইরাস, তারা টাকা বন্ধ করেছে', বাম-বিজেপি আঁতাঁতের অভিযোগ মমতা বন্দ্য়োপাধ্যায়ের।

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

 

সেরা শিরোনাম

Cyclone Murasu: আশঙ্কাই সত্যি হল ? ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, কোথায় ল্যান্ডফল ? কতটা প্রভাব পড়বে পশ্চিমবঙ্গে ? বড় আপডেট IMD'র
আশঙ্কাই সত্যি হল ? ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, কোথায় ল্যান্ডফল ? কতটা প্রভাব পড়বে পশ্চিমবঙ্গে ? বড় আপডেট IMD'র
BJP MLA ratna Debnath: পানিহাটিতে ক্লাব দখলে অভিযুক্ত বিজেপি বিধায়ক রত্না দেবনাথ, চাবি খুলে নিয়ে চলে এলেন, জোর তরজা
পানিহাটিতে ক্লাব দখলে অভিযুক্ত বিজেপি বিধায়ক রত্না দেবনাথ, চাবি খুলে নিয়ে চলে এলেন, জোর তরজা
North 24 Parganas News: ২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
West Bengal Latest News Update: মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গেটের উচ্চতা বৃদ্ধি করা হল, প্রায় দ্বিগুণ হল উচ্চতা
মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গেটের উচ্চতা বৃদ্ধি করা হল, প্রায় দ্বিগুণ হল উচ্চতা

ভিডিও

Amit Shah : 'শিখ বিরোধী হিংসার ক্ষতে নুনের ছিটে দিতেই আজ দিল্লিতে প্রতিবাদ', রাহুলকে আক্রমণ শাহের
Neha Bora News: 'BJP-RSS এর জায়গা ডাস্টবিনে হবে', রামলীলা ময়দান থেকে হুঙ্কার নেহা বোরার | ABP Ananda
Delhi Protest: রামলীলা ময়দানে হাজার হাজার মানুষের ঢল, কেন্দ্রকে তীব্র আক্রমণে জন ব্রিট্টাস
Suvendu Adhikari:
J P Nadda: রামলীলা ময়দানে বিরোধীদের মেগা সমাবেশ, INDI-জোটকে তীব্র নিশানা জে পি নাড্ডার। Congress

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
North 24 Parganas News: ২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
IND A vs NZ A Day 2: নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
Embed widget