এক্সপ্লোর

Mamata Banerjee: প্রণবের নামে রাস্তা-পার্ক, ফিরহাদকে নির্দেশ মমতার, সন্ধ্যা, সুব্রতকেও শ্রদ্ধার্ঘ মমতার

Pranab Mukherjee: প্রয়াত রাষ্ট্রপতির সঙ্গে মমতার সম্পর্ক নানা ওঠাপড়ার মধ্য দিয়ে গিয়েছে। কংগ্রেসে থাকাকালীন একাধিক বিষয়ে প্রণবের সঙ্গে তাঁর মতবিরোধের কথা শোনা যায়।

কলকাতা: প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের (Pranab Mukherjee) নামে কলকাতায় রাস্তা তৈরির নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবার মহালয়ার দিন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের (Firhad Hakim) পাড়ার পুজো, চেতলা অগ্রণীর দুর্গাপুজো উদ্বোধনে যান মমতা। সেখানেই শহর কলকাতার মেয়র ফিরহাদকে এমন নির্দেশ দেন। সেখানে মমতাকে বলতে শোনা যায়, "ববিকে বলব, প্রণব মুখোপাধ্যায়ের স্মৃতিতে শহরের একটি রাস্তার নামকরণ করতে। একটি পার্কের নামকরণও যদি করা যায় দেখতে হবে।"

প্রণবের নামে রাস্তা, পার্কের নামকরণের নির্দেশ মমতার

রবিবার মহালয়ার দিন ঠাসা কর্মসূচি ছিল মমতার। প্রথমে তৃণমূলের মুখপত্র 'জাগো বাংলা'র শারদীয়া অনুষ্ঠানে অংশ নেন তিনি। তার পর শহরের একগুচ্ছ পুজো প্যান্ডেল উদ্বোধনে বেরোন। বরাবরের মতো এ বারও ফিরহাদের পাড়ার পুজোর উদ্বোধন হয় মমতার হাতেই। দেবীমূর্তিতে নিজেহাতে চক্ষুদানও করেন। সেখানেই প্রণবের নামে রাস্তা এবং পার্কের নামকরণের নির্দেশ দেন। এর পাশাপাশি একডালিয়া এভারগ্রিনের কাছে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের একটি মূর্তি স্থাপের নির্দেশও দেন।
 
উল্লেখ্য একডালিয়া এভারগ্রিন সুব্রতর পুজো হিসেবেই পরিচিত ছিল। একই সঙ্গে প্রয়াত শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়ের বামে লেক গার্ডেন্সে একটি পার্ক তৈরিরও নির্দেশ দেন মমতা। প্রয়াত নির্মলা মিশ্র, দ্বিজেন মুখোপাধ্যায়ের নামেও শহরে রাস্তা এবং পার্কের নামকরণের নির্দেশ দেন। দুর্গাপুজোর (Durga Puja 2022) ইউনেস্কো স্বীকৃতি প্রাপ্তির কথাও এ দিন তুলে ধরেন মমতা। 
 
 
প্রয়াত রাষ্ট্রপতির সঙ্গে মমতার সম্পর্ক নানা ওঠাপড়ার মধ্য দিয়ে গিয়েছে। কংগ্রেসে থাকাকালীন একাধিক বিষয়ে প্রণবের সঙ্গে তাঁর মতবিরোধের কথা শোনা যায়। নিজের আত্মজীবনীতেও মমতার উল্লেখ করেন প্রণব। নিজের বই 'দ্য কোয়ালিশন ইয়ার্স'-এ মমতাকে 'জন্ম থেকে বিদ্রোহী' হিসেবে উল্লেখ করেন প্রণব। তবে মমতার ব্যক্তিত্ব এমনই যে তা ভাষায় ব্যাখ্যা করা অথবা উপেক্ষা করা, দু'টোই অসম্ভব বলে লেখেন প্রণব। মমতা যে জায়গায়, নির্ভীক চিত্তে লড়াই করেই সেখানে পৌঁছেছেন বলেও লেখেন প্রণব। 
 
শুধু তাই নয়, ১৯৮৪ সালে যাদবপুর লোকসভা কেন্দ্রে সিপিএম-এর সোমনাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মমতার জয়ের কথাও বইয়ে উল্লেখ করেন প্রণব। তিনি লেখেন, "মমতার জয় ছিল অভাবনীয়। অপ্রতিরোধ্য হিসেবে উঠে আসেন মমতা। তার পরবর্তী রাজনৈতিক জীবনে বরাবর কঠিন লড়াইয়ের মুখে পড়েছেন মমতা। সাহসের সঙ্গেই তার মোকাবিলা করেছেন এবং প্রত্যেক কঠিন পরিস্থিতিকে সুযোগ হিসেবে কাজে লাগিয়েছেন।"
 
একডালিয়ায় সুব্রতর মূর্তি বসানোর নির্দেশ
 
রাজনৈতিক ক্ষেত্রে দূরত্ব তৈরি হলেও, প্রণবের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনে কখনও কার্পণ্য করেননি মমতাও। প্রণবের মৃত্যুতে তাঁকে অভিভাবক হিসেবে উল্লেখ করেন মমতা। শ্রদ্ধা জানাতে গিয়ে লেখেন, 'গভীর দুঃখের সঙ্গে আজ লিখতে হচ্ছে। ভারতরত্ন প্রণব মুখোপাধ্যায় আমাদের ছেড়ে চলে গিয়েছেন। একটা যুগের অবসান ঘটল। যুগ যুগ ধরে অভিভাবকস্বরূপ ছিলেন উনি। প্রথম বার সাংসদ নির্বাচিত হওয়া থেকে সংসদের সতীর্থ, ওঁর রাষ্ট্রপতি হওয়া থেকে আমার মুখ্যমন্ত্রী হওয়া, কতশত স্মৃতি রয়েছে।  দিল্লি গেলে প্রণবদার সঙ্গে দেখা না করার কথা ভাবতেই পারতাম না। রাজনীতি থেকে অর্থনীতি, সব ক্ষেত্রে বিদগ্ধ ছিলেন উনি। চিরকাল ওঁর কাছে কৃতজ্ঞ থাকব। ওঁর অভাব বোধ করব'। একই ভাবে শেষ সময়ে সন্ধ্যা মুখোপাধ্যায়ের হাসপাতালে ভর্তি থেকে শেষকৃত্য, আগাগোড়া যুক্ত ছিলেন মমতা। 

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
Kolkata Medical Chaos: কলকাতা মেডিক্যালে তাণ্ডব,
Kolkata Medical Chaos: কলকাতা মেডিক্যালে তাণ্ডব, "দোষী প্রমাণিত হলে..", তদন্ত কমিটি গঠনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, যা বললেন…
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
Cyclone Akvan: টানা ৭২ ঘণ্টা দুর্যোগের আশঙ্কা, ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কলকাতায়, আগামী ২৪ ঘণ্টায় বাড়বে বৃষ্টি! জেলায় জেলায় সতকর্তা
টানা ৭২ ঘণ্টা দুর্যোগের আশঙ্কা, ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কলকাতায়, আগামী ২৪ ঘণ্টায় বাড়বে বৃষ্টি! জেলায় জেলায় সতকর্তা

ভিডিও

Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন
Taki Municipality | টাকি পুরসভায় কোটি কোটি টাকার দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন হেড ক্লার্ক
Protest Against Mahua Moitra | 'ছোড়া হল' ডিম, দেখানো হল কালো পতাকা! বিক্ষোভের মুখে মহুয়া

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget