এক্সপ্লোর

Mamata Banerjee: ১ ঘণ্টা ২০ মিনিট ধরে আকাশে চক্কর মুখ্যমন্ত্রীর বিমানের, দীর্ঘ সময় আটকে রইলেন মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee Flight Malfunction: ঝড়বৃষ্টির জেরে কলকাতা বিমানবন্দরে অবতরণে সমস্যা। 

কলকাতা: খারাপ আবহাওয়ার দরুণ মাঝ আকাশে চক্কর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমানের। অন্ডাল থেকে বিমানে চেপে কলকাতা রওনা দেন মমতা। কিন্তু আবহাওয়া খারাপ থাকায় নামতে পারছে না বিমানটি। দুপুর ৩.৩৯ মিনিটে অন্ডাল বিমানবন্দর থেকে ওড়ে মুখ্যমন্ত্রীর বিমান। বিকেল ৪টে নাগাদ দমদম বিমানবন্দরে নামার কথা ছিল ছোট বিমানটির। ঝড়বৃষ্টির জেরে কলকাতা বিমানবন্দরে অবতরণে সমস্যা হচ্ছে। (Mamata Banerjee)

নির্বাচনী প্রচারে বেরিয়ে এদিনই পর পর সভা করেন মমতা। একাধিক কর্মসূচিতে যোগ দেন পাণ্ডবেশ্বরে। শেষে অন্ডাল থেকে কলকাতার উদ্দেশে রওনা দেন। কিন্তু কলকাতায় ঝড়বৃষ্টি হওয়ায় আকাশেই চক্কর কাটতে থাকে তাঁর বিমান। বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। বিকেল ৪টে বেজে ৫০ মিনিট পর্যন্তও নামতে পারেনি বিমান। (Mamata Banerjee Plane)

এদিন বিকেলে আচমকাই বিমানবন্দর সংলগ্ন এলাকায় দুর্যোগ শুরু হয়। প্রবল ঝড়বৃষ্টি শুরু হয় সেখানে। বিমানবন্দের নেমে যেখানে দাঁড়িয়ে মমতা কথা বলেন, সেখানে মঞ্চ তৈরি করা হয়েছিল। দুর্যোগে সেই ছাউনিও উড়ে গিয়েছে। ঝড়ের দাপটে উল্টে গিয়েছে পুলিশের গার্ডরেলও। জানা গিয়েছে, কলকাতার কাছাকাছি মুখ্য়মন্ত্রীর বিমান পৌঁঁছনো মাত্রই ঝড়বৃষ্টি শুরু হয়। ফলে নামতে পারেনি মমতার বিমান।

এই মুহূর্তে অঝোরে বৃষ্টি হচ্ছে বিমানবন্দর সংলগ্ন এলাকায়। তুলনামূলক ছোট বিমানে যাতায়াত করেন মমতা। তাই সেটি নামতে পারছে না বলে জানা যাচ্ছে। বিমানবন্দর চত্বরেই এসে পৌঁছতে পারেনি বিমানটি। এর ফলে সমস্যা তৈরি হয়েছে। শেষ খবর অনুযায়ী, ডোমজুড়ের উপরে ছিল মমতার বিমান। দক্ষিণ ২৪ পরগনার দিক থেকে বিমানবন্দরের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু সেই চেষ্টাও সফল হয়নি। এই পরিস্থিতিতে কী করণীয়, তা নিয়ে বৈঠক করছে ATS.

মমতার ওই বিমানটি ছোট একটি প্রাইভেট জেট, দাসোঁ ফ্যালকন ২০০০। বিমানটি আকার-আয়তনে ছোট বলেই এমন সমস্যা হচ্ছে, অবতরণে সমস্যা হচ্ছে বলে খবর। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এমন ছোট বিমান অবতরণ করতে পারলে বিপদের ঝুঁকি রয়েছে। তাই সেটিকে আকাশেই ওড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। এখনও পর্যন্ত আবহাওয়ার তেমন পরিবর্তন হয়নি। তাই কত ক্ষণে মমতা নামতে পারেন, সেদিকেই তাকিয়ে সকলে। বিমানের জ্বালানি কতটা রয়েছে, তা নিয়েও চর্চা চলছে। কারণ অনেক ক্ষণ হয়ে গিয়েছে অন্ডাল থেকে রওনা দিয়েছেন মমতা। কতটা জ্বালানি বাকি রয়েছে, সেই অনুযায়ী কলকাতায় আনা হবে, না বিমানটি অন্যত্র নামানো হবে, তা নিয়ে আলোচনা করছে ATS.

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story:'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
Rekha Patra: রেখা পাত্রর বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ স্বামী কেশবানন্দের, বিক্ষোভ BJP বিধায়কের অনুগামীদের
রেখা পাত্রর বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ স্বামী কেশবানন্দের, বিক্ষোভ BJP বিধায়কের অনুগামীদের
Mamata Banerjee: নেতাজি মূর্তিতে মাল্যদান করতে গিয়ে আবারও বিক্ষোভের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়, ফের শুনতে হল 'চোর চোর' স্লোগান
নেতাজি মূর্তিতে মাল্যদান করতে গিয়ে আবারও বিক্ষোভের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়, ফের শুনতে হল 'চোর চোর' স্লোগান
Royal Bengal Tiger: ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে বাঘিনীর মৃত্যু, ঘনীভূত উদ্বেগ
ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে বাঘিনীর মৃত্যু, ঘনীভূত উদ্বেগ

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget