এক্সপ্লোর

Mamata Banerjee: কেন 'শুভনন্দন' বলেন তিনি? খোলসা করলেন মমতা

Kolkata News: বুধবার 'ছাত্রসপ্তাহ' সমাবেশের সমাপ্তি অনুষ্ঠান ছিল। সেখানে বক্তৃতা করতে গিয়েই 'শুভনন্দন' বলার কারণ ব্যাখ্যা করলেন মমতা।

কলকাতা: বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাতে গিয়ে প্রথম বার ব্যবহার। সেই যে শুরু হয়েছিল, এখন সরকারি শুভেচ্ছাবার্তাতেও অভিনন্দনের জায়গায় 'শুভনন্দন' লেখা হয়। সেই নিয়ে বিরোধী শিবিরের রাজনীতিকরা কটাক্ষ করলেও 'শুভনন্দন' বলা বন্ধ করেননি মমতা। অভিনন্দনের জায়গায় কেন 'শুভনন্দন' বলেন তিনি, এবার খোলসা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। (Mamata Banerjee)

বুধবার 'ছাত্রসপ্তাহ' সমাবেশের সমাপ্তি অনুষ্ঠান ছিল। সেখানে বক্তৃতা করতে গিয়েই 'শুভনন্দন' বলার কারণ ব্যাখ্যা করলেন মমতা। এদিন তিনি বলেন, "১ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত ছাত্রসপ্তাহ পালন করি আমরা। স্কুলে স্কুলে বিভিন্ন কর্মসূচি হয়। এটা উৎসবের সময়, সকলে ব্যস্ত থাকেন। আজ সমাপ্তি অনুষ্ঠানে মুখ্যসচিব যখন ভাষণ দিচ্ছিলেন, একটা শব্দ কানে এল আমার। উনি বললেন, এটা সমাপনী অনুষ্ঠান।" (Kolkata News)

মমতা আরও বলেন, "সমাপনী কিন্তু ভুল শব্দ নয়। এটা একটা নতুন শব্দ। যেহেতু নতুন শব্দ, তাই সঙ্গে সঙ্গে কানে এসেছে। আমি যেমন অভিনন্দনের জায়গায় শুভনন্দন বললাম। শুভনন্দন বলাই যায়। অসুবিধের কিছু নেই। ভাষা তো বিস্তৃত হয়! ভাষার বিস্তার আছে অনেক। এভাবেই তাই অভিনন্দন জানাই সকলকে।" এর আগে শুভনন্দন ব্যবহার করতে গিয়ে মমতার ব্যাখ্যা ছিল, "নতুন কথার আমদানি করতে হবে। শুভকামনা, অভিনন্দন যদি চলতে পারে, শুভনন্দন কেন নয়?"

এদিনের সমাবেশে মমতা নিজের ছোটবেলাতেও ফিরে যান। তিনি জানান, একদিন সকলেই ছাত্রছাত্রী ছিলেন। তাঁরাও কলেজ, ইউনিভার্সিটি পেরিয়ে এসেছেন। ঠেকতে ঠেকতেই শিখতে হয়। মমতা জানান, তিনি যখন পড়াশোনা করেন, তাঁর কাছে সুযোগ ছিল না কোনও। বাবা মারা যান ছোটবেলায়। অনেক কষ্ট করে পড়াশোনা করেছেন তিনি। অনেক বাধা পেরোতে হয়েছে তাঁকে। সংসার পরিচালনাও করতে হয়েছে। 

মমতা জানান, সবাই তাঁর জন্মদিন পালন করলেও, এখন জন্মই হয়নি বলে মনে করেন তিনি নিজে। বলেন, "আমি মনে করি, আমি এখনও জন্মাইনি। আমার একটা কবিতা আছে, 'জন্ম হবে সেদিন, পৃথিবী থেকে বিদায় নেব যেদিন'। এটাই আমার ভাবনা। আমি নিজের নামও রাখিনি, বয়সও লিখিনি, পদবীও ঠিক করিনি। অনেকে শুভ জন্মদিন বলেন। আমার কিন্তু দিনটা পছন্দের নয় মোটের। বাব-মা সার্টিফিকেটে বসিয়ে গিয়েছেন তারিখ।" সার্টিফিকেটে দাদার সঙ্গে তাঁর বয়সের ফারাক মাত্র ছ'মাস বলে জানান। সেই সময় বাড়িতেই সন্তান প্রসব করতেন মহিলারা। তিনিও বাড়িতেই জন্মেছেন এবং মুখের কথাতেই বয়স বসিয়ে দেওয়া হয়েছে বলে জানান। তাঁর বয়সও পাঁচ বছর বাড়িয়ে দেখানো হয়েছে বলে জানান মমতা। 

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
News Live Updates: মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
Chorbagan Stampede Incident: কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget