এক্সপ্লোর

Mamata Banerjee: মমতার সভায় 'পচা বিরিয়ানি' বিতর্ক, এবার থেকে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে দেওয়া হবে শুকনো খাবার

Mamata Banerjee Meeting Food Distribution: শিলিগু়ড়ির ঘটনার পুনরাবৃত্তি যেন আর না হয়, তাই এই সিদ্ধান্ত বলে নবান্ন সূত্রে খবর। 

সুমন ঘড়াই, কলকাতা: এবার থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সভায় আমন্ত্রিতদের আর রান্না করা খাবার দেওয়া হবে না, দেওয়া হবে শুকনো খাবার। শনিবার জেলাশাসকদের সঙ্গে বৈঠকে নির্দেশ দিলেন মুখ্যসচিব। ২১ ফেব্রুয়ারি শিলিগুড়িতে মুখ্যমন্ত্রীর সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে আমন্ত্রিত স্কুল পড়ুয়াদের পচা বিরিয়ানি (Biryani) দেওয়ার অভিযোগ ওঠে। যা নিয়ে বিতর্ক মাথাচাড়া দেয়। এমনই পরিস্থিতিতে, শিলিগুড়ির (Siliguri) ঘটনার পুনরাবৃত্তি যেন আর না হয়, তাই এই সিদ্ধান্ত বলে নবান্ন (Nabanna) সূত্রে খবর।                                               

কিছুদিন আগে শিলিগুড়িতে মুখ্যমন্ত্রীর সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে আমন্ত্রিত স্কুল পড়ুয়াদের পচা বিরিয়ানি দেওয়ার অভিযোগ উঠেছিল। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর সভায় যাওয়ার আগে পড়ুয়াদের বিরিয়ানির প্যাকেট দেওয়া হয়। পড়ুয়াদের অভিযোগ, প্য়াকেট খুলতেই পচা গন্ধ বেরোয়। বাসি বিরিয়ানি দেওয়া হয়েছে বলে পড়ুয়ারা অভিযোগ করে। এই নিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।                        

যদিও শিলিগুড়ির মেয়র তথা শিলিগুড়ি বয়েজ হাইস্কুলের পরিচালন সমিতির সভাপতি গৌতম দেবের দাবি, এরকম কোনও ঘটনা ঘটেনি। পড়ুয়াদের ঠিকঠাকই খাবার দেওয়া হয়েছিল। এরপর সভার মাঝখানে মুখ্যমন্ত্রী খোঁজ নেন পড়ুয়াদের খাওয়া হয়েছে কি না। শেষপর্যন্ত প্রশাসনের তরফে খাবারের ব্যবস্থা করা হয়।

আরও পড়ুন, রাস্তায় কেঁদে ভাসাচ্ছেন মাধ্যমিক পরীক্ষার্থী, 'গ্রিন করিডর' করে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিল কলকাতা পুলিশ

শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সভা করেন মুখ্যমন্ত্রী মমতা। ওই সভায় আমন্ত্রিত ছিল শহরের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। সেই কারণে সকাল থেকে সংশ্লিষ্ট স্কুলগুলোতে দুপুরের খাবার পৌঁছে যায় প্রশাসনিক উদ্যোগে। কিন্তু সেই খাবার নষ্ট ছিল, ফলে খাবার ফেলে দেন পড়ুয়ারা। খিদে পেটেই মমতার সভায় উপস্থিত হয় ওই শিক্ষার্থীরা। মমতা সভামঞ্চ থেকে পড়ুয়াদের জিজ্ঞেসও করেন যে তাঁরা কিছু খেয়ে এসেছেন কি না! উত্তরে পড়ুয়ারা জানান যে না।  পড়ুয়াদের উদ্দেশে মমতাকে বলতে শোনা যায়, ‘‘খিদে পেয়েছে?’’ মঞ্চের সামনের দিকে বসে থাকা পড়ুয়ারা একযোগে বলে ওঠে ‘‘হ্যাঁ।’’ এরপর তাদের খাবারের প্যাকেট দেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।                

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Netaji Subhas Chandra Bose: নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
Ayushman Bharat Scheme Card: আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার কোনও কার্ডই নেই আপনার কাছে ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন, যদি কাছে স্বাস্থ্যসাথী কার্ডও না থাকে ?
আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার কোনও কার্ডই নেই আপনার কাছে ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন, যদি কাছে স্বাস্থ্যসাথী কার্ডও না থাকে ?
Ayushman Bharat Card: সঙ্গে কেন্দ্র কিংবা রাজ্যের স্বাস্থ্য বিমা কার্ড নেই ? কীভাবে চিকিৎসা পাবেন হাসপাতালে ? জেনে নিন
Ayushman Bharat Card: সঙ্গে কেন্দ্র কিংবা রাজ্যের স্বাস্থ্য বিমা কার্ড নেই ? কীভাবে চিকিৎসা পাবেন হাসপাতালে ? জেনে নিন
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget