এক্সপ্লোর

Mamata Nitish Meeting: আজ নবান্নে মমতা-নীতিশের বৈঠক, ২৪-র আগে বিরোধী ঐক্যে শান

Mamata Nitish Meeting Today: ২০২৪ এর লোকসভা ভোটের আগে বিরোধী ঐক্যে শান। আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার।

কলকাতা: ২০২৪ এর লোকসভা ভোটের (Loksbaha Election 2024) আগে বিরোধী ঐক্যে শান। আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) সঙ্গে বৈঠকে বসতে চলেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার (CM Nitish Kumar)। দুপুর ২টোয় নবান্নে দুই মুখ্যমন্ত্রীর (CM Meeting)বৈঠক হওয়ার কথা।আলোচনায় উঠে আসতে পারে জাতীয় রাজনীতি ও বিজেপি বিরোধী জোটগঠনের প্রসঙ্গ।

নীতীশ কুমার ইতিমধ্যেই মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী,  অরবিন্দ কেজরিওয়ালদের মতো নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। অন্যদিকে, আঞ্চলিক শক্তিগুলিকে একজোট করতে তৎপর মমতা বন্দ্যোপাধ্যায়ও। গত মাসেই কালীঘাটে তাঁর সঙ্গে বৈঠক করেন সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব। এরপর ওড়িশায় গিয়ে নবীন পট্টনায়কের সঙ্গে দেখা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কথা হয়েছে জেডিএস নেতা এইচ ডি কুমারস্বামী এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্টালিনের সঙ্গেও। 

প্রসঙ্গত,  'দেশের গণতন্ত্র কীভাবে বাঁচানো যাবে, তা নিয়ে আমরা একজোট হব। ২০২৪ সাল পর্যন্ত কোনও দলের এমন আচরণ করা উচিত নয়, যাতে ধর্মনিরপেক্ষ শক্তির ক্ষতি হয়।' গতমাসেই মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে বৈঠকের পর বার্তা দিয়েছিলেন অখিলেশ যাদব (Akhilesh Yadav)। কলকাতায় সমাজবাদী পার্টির কর্মসমিতির বৈঠক হয়। সেই উপলক্ষ্য়ে শহরে এসেছিলেন সমাজবাদী পার্টির সভাপতি ও উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। সেই কর্মসূচির ফাঁকে কালীঘাটে তৃণমূল নেত্রীর সঙ্গে দেখা করেছিলেন তিনি।

সূত্রের খবর, বৈঠকে ঠিক হয়েছিল, ইডি-সিবিআইয়ের মতো কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগে মোদি সরকারের বিরুদ্ধে একযোগে প্রচার চালাবেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অখিলেশ যাদব। মোদি সরকারের জনস্বার্থ বিরোধী নানা নীতির বিরুদ্ধে যৌথ কর্মসূচি নেওয়া হবে। পাশাপাশি বিজেপির বিরুদ্ধে আঞ্চলিক শক্তিগুলিকে একজোট করার ব্যাপারে সক্রিয়ভাবে কাজ করবেন তৃণমূল নেত্রী ও সমাজবাদী পার্টির সভাপতি।

জাতীয় রাজনীতির প্রেক্ষাপট অনুযায়ী, একদিকে, বিজেপির বিরুদ্ধে বিভাজনের রাজনীতি, মূল্যবৃদ্ধির সঙ্কট, বেকারত্ব। কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের মতো অভিযোগে মোদি সরকারকে যখন বিরোধীরা চেপে ধরার চেষ্টা করছে। তখন বিরোধী নেতাদের বিরুদ্ধে মোদি সরকারের অস্ত্র দুর্নীতির অভিযোগ। যা নিয়ে বাংলা-সহ রাজ্যে রাজ্যে তৎপর কেন্দ্রীয় এজেন্সি।

আরও পড়ুন, পেট্রোল-ডিজেলের দামে স্বস্তি এই শহরগুলিতে, তালিকায় আছে কি কলকাতা ?

কলকাতায় পা রেখে সেই বিষয়টি নিয়েই সরব হন সমাজবাদী পার্টির সভাপতি। অখিলেশ যাদব বলেছিলেন,'বাংলায় তৃণমূলের কম নেতা জেলে আছেন, উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির বহু বিধায়ক, নেতা মিথ্যে মামলায় জেলে আছেন, বিজেপি যেই দলকে ভয় পায়, সেই দলের নেতাদের বাড়িতেই সিবিআই-ইডি পাঠায়।'

সেরা শিরোনাম

Suvendu Adhikari : বন্ধ হতে পারে স্কুলপড়ুয়াদের স্মার্টফোন কেনার টাকা দেওয়া? দেওয়া হতে পারে শিক্ষমূলক ট্যাব? মুখ্যমন্ত্রীর বড় ভাবনা
বন্ধ হতে পারে স্কুলপড়ুয়াদের স্মার্টফোন কেনার টাকা দেওয়া? দেওয়া হতে পারে শিক্ষমূলক ট্যাব? মুখ্যমন্ত্রীর বড় ভাবনা
West Bengal News Live : ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
জ্ঞানেশকাণ্ডে একজোট সব বিরোধী, দিল্লি চললেন মমতা-অভিষেক, কী পরিকল্পনা?
জ্ঞানেশকাণ্ডে একজোট সব বিরোধী, দিল্লি চললেন মমতা-অভিষেক, কী পরিকল্পনা?
Hasirani Rath : নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?
নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget