এক্সপ্লোর

Mamata Banerjee : 'প্রয়োজনে জমি অধিগ্রহণ করে পুনর্বাসন, ব্যবসায়ীদের ৫ লক্ষ টাকা করে ঋণ' মঙ্গলাহাট নিয়ে বড় বার্তা

Mamata Banerjee On Howrah Mangla haat : 'বহুতলটি খালি পড়ে ছিল। তারপর সেখানে 'নবান্ন' হয়েছে। জোর করে করিনি। এর সঙ্গে কোনও রাজনীতি নেই।'  বিধানসভায় বললেন মমতা ।

আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায়, সুনীত হালদার, কলকাতা : নবান্ন ( Nabanna ) তৈরি হওয়ায়, ওই ভবনে মঙ্গলাহাটের ( Manglahat ) ব্যবসায়ীদের পুনর্বাসন দেওয়া যায়নি, তা ঠিক নয়। অপপ্রচার চলছে। নাম না করে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের, মন্তব্যের জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee )। পাশাপাশি প্রয়োজনে জমি অধিগ্রহণ করে, মঙ্গলাহাটের ব্যবসায়ীদের পুনর্বাসন দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।  
আর আড়াই মাস পরই পুজো, এই সময় যে দোকানগুলিতে ক্রেতাদের ভিড় উপচে পড়ার কথা ছিল, সেখানেই আজ যেন পোড়া গন্ধ। ২০ জুলাই রাতে, ভয়াবহ অগ্নিকাণ্ডে ছাই হয়ে গেছে হাওড়ার মঙ্গলাহাটের অসংখ্য দোকান। ব্যবসায়ীদের যখন মাথায় হাত, তখন তাঁদের পাশে দাঁড়ানো নিয়ে চড়ছে রাজনৈতিক তরজাও! গত মঙ্গলবার, মঙ্গলাহাটে গিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলেন মহম্মদ সেলিম।

সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এদিন বলেন, ' আজ যে নবান্ন দেখছেন, সেটা কোনও নবান্ন ছিল না,১৪ তলায় মমতা বন্দ্যোপাধ্যায় স্টুডিও বানিয়েছে, আমরা অন্য কোথাও সরব না, ওনাকে ১৪ তলা থেকে সরতে হবে।' 

সোমবার সিপিএমের এই অভিযোগের বিরুদ্ধেই সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় তিনি বলেন, ' মঙ্গলাহাট নিয়ে অনেকে রাজনীতি করছেন। এই বলে অপপ্রচার চলছে যে, যে বহুতলে 'নবান্ন' হয়েছে, সেটি না কি মঙ্গলাহাটের ব্যবসায়ীদের পুনর্বাসনের জন্য তৈরি করা হয়েছিল। কিন্তু, 'নবান্ন' হয়ে যাওয়ায় ব্যবসায়ীদের সেখানে আনা যায়নি। বিষয়টা তা নয়, মঙ্গলাহাটের ব্যবসায়ীরা সেখানে আসেননি বলে, বহুতলটি খালি পড়ে ছিল। তারপর সেখানে 'নবান্ন' হয়েছে। জোর করে করিনি। এর সঙ্গে কোনও রাজনীতি নেই।' 

মুখ্যমন্ত্রী এদিন বিধানসভায় জানান, মঙ্গলাহাট যেখানে বসছে, সেটা বেসরকারি জমি। প্রয়োজনে রাজ্য সরকার সেই জমি অধিগ্রহণ করে দোকান বানিয়ে, ব্যবসায়ীদের পুনর্বাসনের ব্যবস্থা করবে। তাঁদের ৫ লক্ষ টাকা করে ঋণ দেওয়া হবে।

মঙ্গলাহাট ব্যবসায়ী সমিতি সম্পাদক রাজকুমার সাহা এদিন বলেন, ' প্রথম থেকেই আমরাও চাইছি, যাতে এখান থেকে ব্যবসায়ীদের সরতে না হয়। মুখ্যমন্ত্রী যা বলেছেন, আমরাও চাইছি এই জমিটা অধিগ্রহণ করে আমাদের স্থায়ী জায়গা করে দেওয়া হোক।'

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর, সোমবার থেকে ব্যবসা শুরু করার কথা ভেবেছিলেন মঙ্গলাহাটের ব্যবসায়ীদের একাংশ। কিন্তু, এদিন গিয়ে সেখানে আবর্জনা ও পোড়া দোকানের অংশ পড়ে থাকতে দেখে ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। এদিন মঙ্গলাহাট পরিদর্শনে যান ফিরহাদ হাকিম। পুর ও নগরোন্নয়নমন্ত্রী এদিন বলেন, আগামী সোমবার থেকে হাট খুলে দেওযা হবে। 

এই আশ্বাস মেলার পর এখন নতুন করে আশায় বুক বাঁধছেন মঙ্গলাহাটের ব্যবসায়ীরা। 

আরও পড়ুন :

দাম কমল রান্নার গ্যাসের, কলকাতায় কত হল এলপিজি সিলিন্ডারের দাম ? 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Trinamool 21 July: ২১ জুলাই বন্ধ একাধিক রাস্তা, প্রয়োজনে ঘুরিয়ে দেওয়া হতে পারে অন্য রাস্তাও, কোন কোন রাস্তা খোলা আজ?
Trinamool 21 July: ২১ জুলাই বন্ধ একাধিক রাস্তা, প্রয়োজনে ঘুরিয়ে দেওয়া হতে পারে অন্য রাস্তাও, কোন কোন রাস্তা খোলা আজ?
Mamata Banerjee : 'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
Mamata Banerjee: রাতভর শহীদ দিবসের সভাস্থলে মমতা, বাড়ি ফিরলেন সকালে; পোস্টার, ব্যানার ছিঁড়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে
রাতভর শহীদ দিবসের সভাস্থলে মমতা, বাড়ি ফিরলেন সকালে; পোস্টার, ব্যানার ছিঁড়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে
Trinamool 21 July: রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget