এক্সপ্লোর

Mamata Banerjee: ভোট জিতেই শিল্পে জোর দেওয়ার অঙ্গীকার মমতার

Mamata Banerjee: আসানসোল থেকে চন্দননগর--ফলপ্রকাশের আগেই বিভিন্ন পুরসভায় তৃণমূলকর্মীদের শুরু উৎসব। ভোটের ফল দেখে মানুষের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা: পুরভোটে তৃণমূলের জয় জয়কার। আসানসোলে (Asansol ) সবুজ ঝড়।  বিধাননগর থেকে শিলিগুড়ি, আসানসোল থেকে চন্দননগর--ফলপ্রকাশের আগেই বিভিন্ন পুরসভায় তৃণমূলকর্মীদের শুরু উৎসব। ভোটের ফল দেখে মানুষের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ''আগামীদিনে শিল্পে আরও জোর দিতে হবে। ওদিকে আমার নজর রয়েছে। এই জয় মানুষের জয়। আমরা মানুষের কাছে কৃতজ্ঞ। সংস্কৃতি-সম্প্রীতির মধ্যে দিয়ে এগিয়ে যেতে হবে। যত জিতব তত নম্র হতে হবে। আরও বেশি মানুষের কাজ করতে হবে। কাল থেকে আবার দুয়ারে সরকার চালু হচ্ছে। করোনা কমে গেলেও সবাইকে সতর্ক থাকতে হবে।''

বিজেপিকে প্রায় ধুয়ে মুছে সাফ করে সবুজ বিপ্লব। উত্তরবঙ্গ সফরে যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে তৃণমূল নেত্রীর প্রতিক্রিয়া, "মানুষ রায় দিয়েছে। গত নির্বাচনে উত্তরবঙ্গে বিজেপি জিতেছে। কিন্তু মানুষের জন্য কিচ্ছু করেনি। চা-বাগান খুলে দেবে বলেছিল, কিচ্ছু করেনি। উত্তরবঙ্গের যাবতীয় কাজ আমরা করেছি। শিলিগুড়ি যাবতীয় উন্নয়নের কাজ আমাদের আমলে হয়েছে।''

উল্লেখ্য, কার্যত বিরোধীশূন্য করে ৪ পুরসভাতেই জোড়া ফুলের ঝড়। বিধাননগর, চন্দননগরে ভোট শতাংশের হিসেবে দ্বিতীয় স্থানে বামফ্রন্ট। আসানসোল, শিলিগুড়িতে ভোট শতাংশের হিসেবে দ্বিতীয় স্থানে বিজেপি। বিধাননগর পুরসভায় ৭৪ শতাংশ ভোট পেল তৃণমূল কংগ্রেস। বিধাননগর পুরসভায় ১১ শতাংশ ভোট পেল বামফ্রন্ট। বিধাননগর পুরসভায় ৮ শতাংশ ভোট পেল বিজেপি। বিধাননগর পুরসভায় ৩ শতাংশ ভোট পেল কংগ্রেস।

চন্দননগর পুরসভায় ৫৯ শতাংশ ভোট পেল তৃণমূল। চন্দননগর পুরসভায় ২৮ শতাংশ ভোট পেল বামফ্রন্ট। চন্দননগর পুরসভায় ১০ শতাংশ ভোট পেল বিজেপি। চন্দননগর পুরসভায় ১ শতাংশ ভোট পেল কংগ্রেস।

আসানসোল পুরসভায় ৬৪ শতাংশ ভোট পেল তৃণমূল। আসানসোল পুরসভায় ১৭ শতাংশ ভোট পেল বিজেপি। আসানসোল পুরসভায় ১১ শতাংশ ভোট পেল বামফ্রন্ট। আসানসোল পুরসভায় ৪ শতাংশ ভোট পেল কংগ্রেস। শিলিগুড়ি পুরসভায় ৪৭ শতাংশ ভোট পেল তৃণমূল কংগ্রেস। শিলিগুড়ি পুরসভায় ২৩ শতাংশ ভোট পেল বিজেপি।শিলিগুড়ি পুরসভায় ১৮ শতাংশ ভোট পেল বামফ্রন্ট।
শিলিগুড়ি পুরসভায় ৫ শতাংশ ভোট পেল কংগ্রেস।

সেরা শিরোনাম

West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
Agnimitra Paul:
"অ্যান্টি স্কিড রং করা হয়েছে, তাও কেন স্কিড করল...", চিংড়িহাটা ব্রিজে বাইক দুর্ঘটনা নিয়ে কী বললেন পুরমন্ত্রী?
CPM News: পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
Abhijeet Dipke:
"তেরঙ্গা ওড়ানোর জন্য সৌরভ ও আশুকে জেলে ঢোকানো হয়েছে...", তেরঙ্গা হাতে প্রতিবাদের ডাক অভিজিৎ দীপকের

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget