এক্সপ্লোর

Sindoor Protest: মুখ্যমন্ত্রীর সিঁদুর মন্তব্যের তীব্র প্রতিবাদ! পুলিশকর্মীদের সিঁদুর পরিয়ে বিতর্কে বিজেপি

মুখ্যমন্ত্রীর বক্তব্যের বিরোধিতায়, শুক্রবার চুঁচুড়ায় পথে নামেন বিজেপির মহিলা কর্মীরা।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: অপারেশন সিঁদুর নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের মন্তব্যের জেরে চুঁচুড়ায় বিক্ষোভ দেখালেন বিজেপির মহিলা কর্মীরা। মহিলা পুলিশকর্মীদের সিঁদুর পরিয়ে বিতর্কে বিজেপি। যা নিয়ে আবার বাধল বিতর্ক।                  

অপারেশন সিঁদুরের পর বৃহস্পতিবার প্রথম রাজ্যে এসেছিলেন প্রধানমন্ত্রী। তাঁর ভাষণের অনেকটা অংশ জুড়ে ছিল 'অপারেশন সিঁদুর'। পাল্টা এনিয়ে সুর চড়ান মুখ্যমন্ত্রীও। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'সবার আগে আপনি (প্রধানমন্ত্রী) কেন নিজের স্ত্রীকে সিঁদুর দিচ্ছেন না? প্রধানমন্ত্রী এমনভাবে কথা বলছেন..আপনি সকলের স্বামী নন! সবার আগে আপনি কেন নিজের স্ত্রীকে সিঁদুর দিচ্ছেন না? দুঃখিত, আমার এই সমস্ত বিষয়ে যাওয়া উচিত নয়, কিন্তু আপনি আমাদের বাধ্য করছেন, আপনি 'অপারেশন সিঁদুর' এর পর 'বাংলার অপারেশন'-এর কথা বলেই আপনি আমাদের মুখ খুলতে বাধ্য করেছেন।' বঙ্গ সফরে এসে আলিপুরদুয়ার নরেন্দ্র মোদি বলেছিলেন, '২২ এপ্রিল পহেলগাঁওয়ে জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদীরা যে বর্বরতা করেছে, তারপর পশ্চিমবঙ্গেও অনেক রাগ ছিল। সন্ত্রাসবাদীরা আমাদের বোনেদের সিঁদুর মেটানোর দুঃসাহস করেছিল। আমাদের সেনা ওদের সিঁদুরের শক্তি কী তা বুঝিয়ে দিয়েছে।'                             

মুখ্যমন্ত্রীর বক্তব্যের বিরোধিতায়, শুক্রবার চুঁচুড়ায় পথে নামেন বিজেপির মহিলা কর্মীরা। পিপুলপাতি পাঁচমাথা মোড়ে বসে পড়ে রাস্তা অবরোধ করেন তাঁরা। মহিলা পুলিশকর্মীরা অবরোধ তুলতে গেলে তাঁদেরও জোর করে সিঁদুর পরিয়ে দেওয়া হয়। এই নিয়ে শুরু হয় তুমুল বাগ বিতণ্ডা।        
 
বিজেপি নেতারা বলেন, 'আপনি সিঁদুর নিয়ে কথা বলছেন, এটা আমার অধিকার। সিঁদুরের অধিকার আমার। আমার স্বামী আমাকে পরিয়েছে সিঁদুর। আপনি পরাননি।' যদিও বিজেপি কর্মীদের দাবি, জোর করে তাঁরা কাউকে সিঁদুর পরাননি।                                 

হুগলি সাংগঠনিক জেলার বিজেপি সম্পাদক অরূপা সামন্ত বলেছিলেন, 'এখানে কোনও জোর করে সিঁদুর পরানো হয়নি। ওনারা এসেছিলেন আমাদের সঙ্গে কথা বলতে ওঠানোর জন্য। তখন এখানকার মহিলারা ওনাকে (মহিলা পুলিশকর্মী) সিঁদুর পরিয়েছেন। উনি স্ব-ইচ্ছায় সিঁদুর পরেছেন।                                       

সব মিলিয়ে সিঁদুর নিয়ে চাপানউতোর চলছেই। 

সেরা শিরোনাম

Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
News Live Update : জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে ১১ জনের নাম, কাল হতে পারে শুনানি
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে ১১ জনের নাম, কাল হতে পারে শুনানি
Voter List: ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের
ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের
West Bengal News Live : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget