এক্সপ্লোর

Mamata Banerjee Singur: এবার সিঙ্গুরে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়, একাধিক প্রকল্পের ঘোষণার সম্ভাবনা সেখানে?

সিঙ্গুরে মমতার সভার বিষয় নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, 'টাটাদের তাড়ানোর পর উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) ওখানে সর্ষে ছড়িয়েছিলেন, মাছ চাষের চেষ্টা করেন কিছুই হয়নি।'

আশাবুল হোসেন, কলকাতা: প্রধানমন্ত্রীর পরে এবার এ মাসেই সিঙ্গুরে যাবেন মুখ্যমন্ত্রী। ভোটের আগে ফের নজরে সিঙ্গুর, মোদির পর এবার যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, ২৮ জানুয়ারি, সিঙ্গুরে জনসভা করবেন মুখ্যমন্ত্রী। ওই দিন ওই মঞ্চে উপস্থিত থাকতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনটাই সূত্রের খবর। রাজনৈতিক সভার পাশাপাশি সরকারি প্রকল্পের ঘোষণার সম্ভাবনা আছে, এমনটাই জানা যাচ্ছে। 

এদিকে সিঙ্গুরে মমতার সভার বিষয় নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, 'টাটাদের তাড়ানোর পর উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) ওখানে সর্ষে ছড়িয়েছিলেন, মাছ চাষের চেষ্টা করেন কিছুই হয়নি। টাটাকে ফিরিয়ে আনার দায়িত্ব বিজেপির। আমাদের কমিটমেন্ট এটা। সিঙ্গুর নিয়ে যা বলার মোদি এক লাইনেই বলে দিয়েছেন। রাজ্যের আইনশৃঙ্খলা ঠিক না হলে বিনিয়োগ আসবে না। এই রাজ্য থেকে আগে জামাতি হটাতে হবে। তা না হলে কিছুই হবে না।' 

এ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, 'সারা দেশেই তো বিজেপি ক্ষমতায় যা চাকরি দেবে বলেছিল, তার চেয়ে বেশি চাকরি হারিয়েছে। এটা মনে রাখতে হবে গুজরাতে ন্যানো কারখানা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। টাটা মোটরসের এমডি এম চন্দ্রা নবান্নে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে বলে গিয়েছিলেন বিনিয়োগের কথা।'                                             

মমতা সিঙ্গুরের সভা নিয়ে বাম নেতা সুজন চক্রবর্তী বলেন, 'এর আগে প্রধানমন্ত্রী গেছে তাই পাল্টা সভা করতেই হবে। সিঙ্গুরে শিল্প ধ্বংসের মূল নেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর প্রধানমন্ত্রী এসে সিঙ্গুরের শিল্প নিয়ে একটা কথা বলার সাহস পেলেন না'।  

এদিকে, গত রবিবার সিঙ্গুরে এসে একাধিক সরকারি প্রকল্পের শিলান্যাস করলেও সিঙ্গুরে শিল্প নিয়ে একটি শব্দও বললেন না প্রধানমন্ত্রী। আর এতেই ক্ষোভে ফুঁসছেন সিঙ্গুরের 
কৃষকদের একাংশ। এরই মধ্যে আবার সিঙ্গুরের  কৃষিজমিতে নতুন করে হয়েছিল কংক্রিট। এদিকে, প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে আসার জন্য কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে আমন্ত্রণপত্র বিলি করে এসেছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। তাতে আশার আলো দেখেছিলেন কৃষকরা। কিন্তু রবিবার সূর্যাস্তের পর সিঙ্গুর আবার তলিয়ে গেল সেই অন্ধকারেই। 

তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা নিয়ে কিছুটা আশায় রয়েছে সিঙ্গুর। যদি কিছু ঘোষণা হয়। 

সেরা শিরোনাম

অফিসের ভেতর বই বিক্রি করুন...CPM কে আর কী কী বলল কোর্ট ? রাজ্যকেও বড় নির্দেশ
অফিসের ভেতর বই বিক্রি করুন...CPM কে আর কী কী বলল কোর্ট ? রাজ্যকেও বড় নির্দেশ
Weather Update : ফের নিম্নচাপের আশঙ্কা ? আবহাওয়া দফতর থেকে বড় আপডেট
ফের নিম্নচাপের আশঙ্কা ? আবহাওয়া দফতর থেকে বড় আপডেট
West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
Earthquake : ফের ভূমিকম্প ! ভোরের আলো ফোটার আগেই কাঁপল মাটি, আরও বড় ধাক্কার আশঙ্কা ?
ফের ভূমিকম্প ! ভোরের আলো ফোটার আগেই কাঁপল মাটি, আরও বড় ধাক্কার আশঙ্কা ?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget