এক্সপ্লোর

Mamata Banerjee: রাজনৈতিক কারণেই আটকে রাখা হয়েছে বকেয়া, ১০০ দিনের কাজ, আবাস-সড়ক যোজনা নিয়ে ধর্নার ঘোষণা মমতার

MGNREGA: মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক করেন মমতা। সেখানে রাজ্য সরকারের আয়-ব্যয়ের হিসেব দেওয়ার পাশাপাশি বকেয়া নিয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ করেন তিনি।

কলকাতা: বকেয়া টাকা না মেটানোয় বার বার কেন্দ্রকে আক্রমণ করেছেন তিনি। ফের একবার কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার ইচ্ছাকৃত ভাবে, সম্পূর্ণ রাজনৈতিক কারণে ১০০ দিনের কাজ থেকে আবাস এবং সড়ক যোজনার টাকা আটকে রেখেছে বলে অভিযোগ করলেন তিনি। একই সঙ্গে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে ঘোষণা করলেন ধর্না কর্মসূচির (MGNREGA)।

মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক করেন মমতা। সেখানে রাজ্য সরকারের আয়-ব্যয়ের হিসেব দেওয়ার পাশাপাশি বকেয়া নিয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ করেন তিনি। বলেন, "১০০ দিনের কাজে পর পর পাঁচ বার প্রথম হয়েছে বাংলা। ভাল পারফর্ম করলে পুরস্কার দেয় মানুষ। কিন্তু তার পরও আমাদের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে।" (Nabanna)

১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্রকে আক্রমণ করে মমতা বলেন, "৭ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে। আটকে গ্রামের মানুষ, মাথায় ঝুড়ি বয়েছেন দিনের পর দিন। ১০০ দিনের প্রকল্প কাজের গ্যারান্টি দেয়। ৩০ দিনের মধ্যে টাকা দিতে বাধ্য। অথচ ৭ হাজার কোটি টাকা দিলই না। ২০২৩-'২৪ সালের বাজেট দেখবেন। সব রাজ্যের জন্য বরাদ্দ করেছে, উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, হরিয়ানা, ওড়িশা... শুধু বাংলার খাতায় শূন্য।"

আরও পড়ুন: Mamata Banerjee: ‘চিটফান্ড মালিকের সঙ্গে বিদেশ গিয়েছিলেন, ওদের সাংসদের কিছু হয়নি', নুসরত প্রশ্নে মমতা

প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকাও বন্ধ করে দেওয়া হয়েছে বলে এদিন সরব হন মমতা। জানান, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা একা দেয় না কেন্দ্র। ৬০ শতাংশ ওরা দেয়, রাজ্য দেয় ৪০ শতাংশ টাকা।  ওই ৬০ শতাংশও আমাদের রাজ্য থেকে তুলে নিয়ে যাওয়া জিএসটি-র টাকা। আগে ভ্যাট থেকে টাকা হাতে আসত রাজ্যের। এখন জিএসটি বাবদ নকুলদানার টাকাও কেন্দ্র নিয়ে যাচ্ছে। আর আমাদের প্রাপ্যই আটকে রাখা হচ্ছে। 

১০০ দিনের টাকা থেকে আবাস এবং সড়ক যোজনা, বকেয়া টাকা নিয়ে লাগাতার কেন্দ্রের সঙ্গে সংঘাত বেধেছে কেন্দ্রের। বাংলার বিজেপি নেতারা সেই নিয়ে কেন্দ্রকে চিঠি দিয়ে টাকা আটকে রাখার আবেদন জানিয়েছে বলে একদিকে যেমন সরব তৃণমূল, বিজেপি নেতৃত্ব টাকা আটকানোর তদ্বির করেছেন বলে মেনেও নিয়েছেন। এ দিন তাই মমতা বলেন, "বিজেপি-র স্থানী. নেতাদের আপত্তি, তাই গরিব মানুষের টাকা আটকে দিয়েছে কেন্দ্র।"

কেন্দ্র টাকা না দিলেও, নিজেদের টাকায় রাজ্য সরকার রাস্তা তৈরি করছে, ১০০ দিনের টাকা বন্ধ হলেও, জবকার্ড হোল্ডারদের তাঁর সরকার ২৭-২৮ দিনের কাজের ব্যবস্থা করে দিয়েছেন বলে এদিন জানান মমতা। তেব কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে লড়াই চলবে বলে জানান তিনি। তার জন্য আগামী ৬ অগাস্ট রাজ্যের প্রতিটি ব্লক, ব্লকের হেড কোয়ার্টারে তৃণমূলের তরফে দুপুর ১২টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ধর্না অবস্থান হবে বলে জানিয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SSC: 'আপাতত বন্ধই থাকছে নিয়োগ প্রক্রিয়া...পুজোর আগে ফলাফল', বড় বার্তা SSC-র চেয়ারম্যানের, যারা সুপারিশ পত্র পেয়েছেন তাঁদের কী হবে ?
'আপাতত বন্ধই থাকছে নিয়োগ প্রক্রিয়া...পুজোর আগে ফলাফল', বড় বার্তা SSC-র চেয়ারম্যানের, যারা সুপারিশ পত্র পেয়েছেন তাঁদের কী হবে ?
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
Dilip Ghosh:
"ছাত্রদের আন্দোলনের অধিকার আছে, কিন্তু দিল্লিতে যারা নাটক করল...", ছাত্র আন্দোলন প্রসঙ্গে 'বিদেশি গডফাদারদের' কথা বললেন দিলীপ
RG Kar Case:
"..আগে জানাইনি", RG Kar মামলায় সাংবাদিকদের মুখোমুখি অভয়ার বাবা, এবার কি বড় কোনও তথ্য দিলেন ?

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget